Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ে সত্যিই কি গুগলের সেবাগুলোর বিকল্প প্রস্তুত করেছে? ডিভাইস বাজারে এ নিয়ে বিতর্ক আছে। তবে প্রতিষ্ঠানটির নির্বাহীদের দাবি, তারা মেইল, মেসেজিং, ম্যাপ ও পেমেন্ট অ্যাপের পাশাপাশি গুগলের অন্য সেবাগুলোর বিকল্প উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। হুয়াওয়ে ব্র্যান্ডের আসন্ন ফ্ল্যাগশিপ ‘পি৪০’ সিরিজের স্মার্টফোনে সেবাগুলো উন্মোচন করা হতে পারে। সিরিজটির হ্যান্ডসেট আগামী মার্চে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। পি৪০ সিরিজে গুগলের বিকল্প হিসেবে নিজেদের সেবা ব্যবহার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, হুয়াওয়ে তাদের ২০২০ সালের একাধিক পণ্যে গুগলের সেবা সম্পূর্ণরূপে বর্জন করতে পারে। এমন হলে তা গুগলের জন্য বড় অংকের ব্যবসায় ক্ষতি হবে। খবর ফোর্বস।

গুগলের সেবার বিকল্প বিষয়ে সাম্প্রতিক মন্তব্যটি এসেছে হুয়াওয়ে ইন্ডিয়ার কনজিউমার ব্যবসা বিভাগের প্রধান চার্লস পেং-এর পক্ষ থেকে। তিনি বলেন, আমাদের নিজস্ব গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগ রয়েছে। বিভাগটির কর্মীরা একটি মোবাইল ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে। নেভিগেশন, পেমেন্ট, গেমিং ও মেসেজিংয়ের মতো প্রধান কিছু অ্যাপ শিগগিরই ব্যবহার উপযোগী হয়ে উঠবে। এখানে শিগগিরই বলতে তিনি চলতি ডিসেম্বরের শেষ পর্যন্ত বুঝিয়েছেন। অর্থাৎ আগামী বছরের শুরু থেকেই গুগলের পরিবর্তে হুয়াওয়ের ডিভাইসে প্রতিষ্ঠানটির নিজস্ব নেভিগেশন, পেমেন্ট, গেমিং ও মেসেজিং অ্যাপের দেখা মিলতে পারে।

হুয়াওয়ে গত সেপ্টেম্বরে তাদের মেট সিরিজের নতুন দুই ফ্ল্যাগশিপ ‘মেট ৩০’ ও ‘মেট ৩০ প্রো’ ডিভাইস ইউটিউব, গুগল ম্যাপ, ক্রোম ও জিমেইলের মতো গুগলের জনপ্রিয় কিছু সফটওয়্যার ছাড়াই উন্মোচন করেছিল। এমনকি ডিভাইস দুটিতে গুগল প্লে স্টোর সেবাও রাখা হয়নি। প্লে স্টোরের পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব স্টোর ‘হুয়াওয়ে অ্যাপ গ্যালারি’ রাখা হয়। সাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব সফটওয়্যার প্রি-ইনস্টল অবস্থায় থাকে। অর্থাৎ গুগল অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপেন সোর্স সংস্করণচালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছিল যে বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে তারা গুগলকে ছাড়াই ডিভাইস ব্যবসা চালিয়ে নিতে সক্ষম।

গত মে মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। যে কারণে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম ও ডিভাইস ব্যবসা কার্যক্রম পরিচালনা করা বন্ধ হয়ে যায়। এছাড়া নিজেদের পণ্য উন্নয়নে মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কাছ থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার ও সেমিকন্ডাক্টর পণ্য ক্রয়ের পথ বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করা হয়। যে কারণে নিজেদের স্মার্টফোনে গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ হারায় প্রতিষ্ঠানটি। তবে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পর পরই তা ৯০ দিনের জন্য শিথিল করা হলে অ্যান্ড্রয়েড ব্যবহারের বাধা কেটে যায়। অবশ্য হুয়াওয়ে বরাবরই বলে আসছে যে তারা নিজেদের ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমই ব্যবহারে আগ্রহী। তবে তাদের হাতে অ্যান্ড্রয়েডের বিকল্পও প্রস্তুত আছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের ‘হারমনি’ অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে। জনপ্রিয় মেট সিরিজের নতুন দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মাধ্যমে সে বিকল্প পথেই হেঁটেছে প্রতিষ্ঠানটি। নতুন বছরের শুরুতে পি৪০ সিরিজের হ্যান্ডসেট দিয়ে নিজেদের সক্ষমতার পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ ঘটাবে হুয়াওয়ে।

গত সপ্তাহে হুয়াওয়ের স্মার্টফোন বিভাগের বৈশ্বিক প্রধান রিচার্ড ইউ বলেন, আগামী মার্চের শেষ দিকে বাজারে আসবে পি৪০ সিরিজের নতুন ডিভাইস। গুগলের প্রধান কয়েকটি অ্যাপ ছাড়াই মেট৩০ সিরিজের দুই ডিভাইস ব্যবসা সফল না হলেও পি৪০ সিরিজ সফল হবে। কারণ এ সিরিজের ডিভাইসগুলো সম্পূর্ণরূপে হুয়াওয়ে মোবাইল সার্ভিস (এইচএমএস) সমর্থন করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন
নির্বাচিত

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন

অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান
ই-কমার্স

অনলাইনে পোশাক কিনলে যে ৫ বিষয় খেয়াল রাখবেন

স্মার্ট গ্লাস তৈরি করছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্মার্ট গ্লাস তৈরি করছে স্যামসাং

প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

উইন্ডোজ ১১-এ নতুন কালার কোডেড ব্যাটারি নির্দেশক
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১১-এ নতুন কালার কোডেড ব্যাটারি নির্দেশক

Load More

ট্রেন্ডিং টপিক

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত
বিবিধ

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix