Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘গুগল’ বনাম ‘হুয়াওয়ে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Saturday, 28 December 2019
‘গুগল’ বনাম ‘হুয়াওয়ে’
Share on FacebookShare on Twitter

আমরা প্রায় প্রস্তুত। আমরা আসছি। গুগলকে এভাবেই সতর্ক করে দিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রশ্ন উঠছে, হুয়াওয়ে কি সত্যিই গুগলের বিকল্প কিছু দাঁড় করাতে পেরেছে? সাম্প্রতিক প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে আমরা দ্রুতই এ প্রশ্নের উত্তর পেয়ে যাব। হুয়াওয়ের একজন কর্মকর্তা দাবি করেছেন, তাঁরা খুব দ্রুতই গুগল অ্যাপসের বিকল্প ই-মেইল, মেসেজিং, ম্যাপস, পেমেন্টসহ প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ সেবা দাঁড় করিয়ে ফেলবেন। এ থেকে ধারণা করা হচ্ছে, হুয়াওয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০ গুগলের বিকল্প সেবা নিয়ে আত্মপ্রকাশ করবে। এখন পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, কিন্তু ২০২০ সালে হুয়াওয়ের পণ্য উন্মোচন নিয়ে এখন জল্পনা কল্পনার শেষ নেই। মার্কিন বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ তাদের এক প্রতিবেদনে এমনটিই বলছে।

সম্প্রতি হুয়াওয়ে কনজ্যুমার গ্রুপ ভারতের প্রধান চার্লস পেং ভারতীয় সংবাদমাধ্যম ‘ইকোনমিক টাইমস’কে বলেন, ‘আমাদের নিজস্ব এইচএমএস (হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস) আছে এবং আমরা একটি মোবাইল ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা করছি। ন্যাভিগেশন, পেমেন্টস, গেমিং এবং মেসেজিংয়ের মতো প্রয়োজনীয় অ্যাপগুলো খুব দ্রুতই প্রস্তুত হয়ে যাবে।’

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শেষ নাগাদ সব শঙ্কা কাটিয়ে এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। চার্লস পেংকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হচ্ছে, ভোক্তারা জিএমএস (গুগল মোবাইল সার্ভিসেস) ও এইচএমএসের (হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস) মধ্যে কোন তফাৎ শনাক্ত করতে পারবেন না। গুগল মোবাইল সার্ভিস হলো একটি লাইসেন্সড সফটওয়্যার, যা উন্মুক্ত উৎস হিসেবে অ্যান্ড্রয়েড ও বিভিন্ন সংস্করণে বাজারে রয়েছে। হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (এইচএমএস) হলো হুয়াওয়ের নির্মিত জিএমএসের (গুগল মোবাইল সার্ভিসেস) বিকল্প সংস্করণ।

‘ইকোনমিক টাইমস’–এর প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়ে ও তার অঙ্গপ্রতিষ্ঠান অনার ভারতের অ্যাপ ডেভেলপারদের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যাতে গুগল অ্যাপসগুলোকে এইচএমএসের (হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস) উপযোগী করে রূপান্তর করা যায়।

পেং বলেন, ‘ভোক্তাদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা ডেভেলপারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছি। আমরা যেটা করার চেষ্টা করছি সেটা একটা বিশাল চ্যালেঞ্জ।’

এই চ্যালেঞ্জ অনুধাবন করা সহজ নয়। সাধারণ অ্যাপগুলোকে একটা নতুন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া এক কথা, কিন্তু জি–মেইল, ইউটিউব, গুগল পে ও গুগল ড্রাইভের মতো দৈনন্দিন জীবনের অ্যাপগুলোকে প্রতিস্থাপন করা একদমই ভিন্ন কথা।

পেং এটাও বলেছেন, ভারতীয় ও চীনা ডেভেলপাররা ইউরোপসহ অন্যান্য অঞ্চলে বিকল্প হিসেবে এইচএমএস (হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস) গড়ে তুলতে সহায়তা করবে।
পেং ‘ইকোনমিক টাইমস’কে বলেন, ‘প্রতিটি দেশে আমরা ভোক্তাদের জন্য শীর্ষ ১০০-১৫০ অ্যাপসের এইচএমএস ভার্সন নিয়ে আসার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ডেভেলপার, কনটেন্ট এবং সেবা প্রদানকারীদের সঙ্গে একটি এন্ড টু এন্ড ব্যবসায়িক মডেল গড়ে তুলব।’

এটা হুয়াওয়ের জন্য একটা কঠিন পরীক্ষা। পরিপূর্ণ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার বিকল্প তৈরি না করতে পারলে হুয়াওয়ে এ বাজারে টিকতে পারবে না। এক সপ্তাহ আগে, হুয়াওয়ের বৈশ্বিক প্রধান রিচার্ড ইউ ফ্রান্সভিত্তিক গণমাধ্যমকে বলেন, আগামী মার্চ মাসের শেষে পি৪০ উন্মোচন করা হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, পি৪০ গুগল ছাড়া চলতে সফল হয়েছে এবং গুগলের শূন্যতা পূরণে পুরোপুরিভাবে কার্যকর।

ফ্রান্সভিত্তিক গণমাধ্যমটির সেই প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে, হুয়াওয়ে মোবাইল সার্ভিস তৈরি হয়ে গেছে এবং বাজারে আসার অপেক্ষায় রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমএস চলে আসবে এবং তখন শুরু হবে আসল প্রতিযোগিতা। হুয়াওয়ে ও গুগল দুপক্ষই চেষ্টা করবে কোটি কোটি গ্রাহককে নিজের দলে টানতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ
নির্বাচিত

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট

দেখেনিন  ১৩ হাজার টাকায় ইনফিনিক্স নোট ১২আই আপনার জন্য কেমন হবে
নির্বাচিত

দেখেনিন ১৩ হাজার টাকায় ইনফিনিক্স নোট ১২আই আপনার জন্য কেমন হবে

কত টাকা দিতে পারবে গ্রামীণফোন, জানতে চান আদালত
টেলিকম

২৪ ফেব্রুয়ারির মধ‌্যে গ্রামীণফোন টাকা না দিলে ব‌্যবস্থা

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

বাজারে রেজর ৪০ আল্ট্রা আনবে মটোরোলা
নির্বাচিত

বাজারে রেজর ৪০ আল্ট্রা আনবে মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 December 2019

‘গুগল’ বনাম ‘হুয়াওয়ে’

Techzoom.TV |
TechzoomTV