Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 30 December 2019
স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল
Share on FacebookShare on Twitter

২০০৭ সালে বাজারে এসে আইফোন আলোড়ন তুলেছিল বটে, তবে সবাই কিন্তু প্রথম দেখায় প্রেমে পড়ে যায়নি। ভাবেনি ফ্লিপ-ফোনের জায়গা দখলে নেবে। দৃশ্যপটে বছরখানেক পর এল গুগলের অ্যান্ড্রয়েড। তখনো লোকে ব্ল্যাকবেরিকেই ওপরে রেখেছিল।

তবে ২০১০ সালে উচ্চ রেজল্যুশনের ডিসপ্লে, হালকা-পাতলা গড়ন, সেলফি ক্যামেরাসমেত আইফোন ৪ বাজারে এলে সবার টনক নড়ে। মূলত সে সময় থেকেই স্মার্টফোনের বর্তমান ধারাটি পাকাপোক্ত হয়। এরপর পেরিয়ে গেছে পাক্কা এক দশক। এই ১০ বছরে আমাদের জীবনে নানাভাবে প্রভাব রেখেছে স্মার্টফোন। তারই কয়েকটির উল্লেখ করছি এখানে।

সব জায়গায়, সব সময়
ক্যানালিস রিসার্চের তথ্য বলছে, বিশ্বে বর্তমানে কমবেশি ৫০০ কোটি স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে। আর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের তথ্য বলছে, ২০১০ সালের ১৩০ কোটির তুলনায় বর্তমানে ইন্টারনেট গ্রাহকসংখ্যা ৭২০ কোটির কাছাকাছি পৌঁছেছে (এক ব্যক্তি একাধিক ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন)। বলা বাহুল্য, এঁদের বেশির ভাগই মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন।

প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়েছে
বর্তমানে বড় পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার। তুলনায় ২০১০ সালের বড় পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজারমূল্য ছিল মাত্র ৮০ হাজার কোটি ডলার। সবটাই অবশ্য স্মার্টফোনের অবদান নয়। তবে ২০১৮ সালে বিশ্বব্যাপী মোবাইল ফোনবিষয়ক প্রযুক্তি ও সেবার অবদান ছিল ৪ লাখ কোটি ডলার।

সব কাজের কাজি
গাড়ি ভাড়া থেকে শুরু করে খাবারের ফরমাশ দেওয়া, গেম খেলা, জীবনসঙ্গী খোঁজা, গান শোনা বা বাজার সদাই—সব কাজের জন্যই এখন কোনো না কোনো অ্যাপ আছে। মানে, সব কাজের জন্য এখন আমরা হাতে স্মার্টফোন তুলে নিচ্ছি। ২০১০ সালে এমনটা ছিল না।

গ্রাহকেরা এখন ডিজিটাল মাধ্যমে
গত ১০ বছরে টিভি দেখার হার কমেছে। বদলে ফোনে ঝুঁকছে সবাই। মার্কিন প্রাপ্তবয়স্করা যেমন এখন দিনে গড়ে ৩৪ মিনিট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। এতে টিভিতে বিজ্ঞাপনের চেয়ে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের হার বাড়ছে। অবশ্য ভুয়া সংবাদ ছড়ানোরও অন্যতম হাতিয়ার এই স্মার্টফোন।

মুঠোয় মুঠোয় ক্যামেরা
২০১০ সালে ১২.১ কোটি ডিজিটাল ক্যামেরা বাজারজাত করা হয়। ২০১০ সালে হয়েছে মাত্র ১.৯ কোটি। এক স্মার্টফোনে যদি অত্যাধুনিক চার ক্যামেরার লেন্স জুড়ে দেওয়া হয়, তো ক্যামেরা দিয়ে মানুষ কী করবে? গুগলের প্রতিবেদন বলছে, অ্যান্ড্রয়েড যন্ত্রে প্রতিদিন ৯.৩ কোটি সেলফি তোলা হয়।

মুদ্রার ওপিঠও আছে
আমাদের জীবনে স্মার্টফোনের প্রভাব শুধু যে ভালো, তা কিন্তু নয়। গোপনীয়তার লঙ্ঘন অহরহ হচ্ছে। ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ছে। সেলফি তুলতে গিয়ে মৃত্যুহার বেড়েছে। বিচ্ছিন্নতা-বিষণ্নতা বাড়ছে। কাজে অমনোযোগী করে তুলেছে। এমন শত শত উদাহরণ আমাদের সামনেই রয়েছে। তবু গত এক দশকে স্মার্টফোনের বিকল্প কিন্তু মেলেনি। আর দুটো দিন পরই নতুন এক দশক শুরু হচ্ছে। এখন দেখার বিষয়, নতুন সেই দশকে নতুন কোনো প্রযুক্তি স্মার্টফোনের জায়গা নিতে পারে কি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাকারবার্গের বউকে নিয়ে আপত্তিকর মন্তব্য নিরাপত্তাপ্রধানের
প্রযুক্তি সংবাদ

জাকারবার্গের বউকে নিয়ে আপত্তিকর মন্তব্য নিরাপত্তাপ্রধানের

আগামী ১০০ বছরে কেমন হবে স্মার্টফোন গুলো ?
নির্বাচিত

আগামী ১০০ বছরে কেমন হবে স্মার্টফোন গুলো ?

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার

জিমিনি
প্রযুক্তি সংবাদ

এবার ছবি থেকে ভিডিও বানিয়ে দেবে জিমিনি

ইউটিউবারের ৫০ বছরের জেল
প্রযুক্তি সংবাদ

ইউটিউবারের ৫০ বছরের জেল

আজ ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ
নির্বাচিত

আজ ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2019

স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল

Techzoom.TV |
TechzoomTV