Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার সিকিউরিটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‌বাংলাদেশ ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 30 December 2019
সাইবার সিকিউরিটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‌বাংলাদেশ ইউনিভার্সিটি
Share on FacebookShare on Twitter

দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী খুঁজে বের করতে অ্যাট বাংলাদেশ-এর আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতা।

রোববার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটতে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় নির্ধারিত ৩৪০টি বাগের (নিরাপত্তা ত্রুটি) মধ্যে ১৬টি চিহ্নিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ইএসবিএইচ’। বিজয়ী দলের সদস্যরা হলেন মাহমুদুল হাসান হৃদয়, অমিত হাসান। একই সংখ্যক নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করে দ্বিতীয় স্থান অর্জন করে পাবনা পলিটেকনিকের দল ‘ইরর স্কোয়াড বাংলাদেশ’। দলের সদস্যরা হলেন প্রিয়াল ইসলাম, আলওয়ারেস নাঈম, তাসদির আহমেদ। ১২টি বাগ চিহ্নিত করে তৃতীয় স্থান অর্জন করেছে সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফার এর ‌টিম ‘৩০২’। এই দলের সদস্যরা হলেন আসিফ হোসেন ও রাসেল ভূইয়া।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের প্রত্যেককে দেওয়া হয় একটি করে ল্যাপটপ, প্রথম রানার্স আপ দলের প্রত্যেককে দেওয়া হয় স্মার্টফোন এবং দ্বিতীয় রানার্স আপ দলের জন্য পুরস্কার হিসেবে ট্যাবলেট পিসি। এর পাশাপাশি দেওয়া হয় ক্রেস্ট এবং সনদপত্র। এ প্রতিযোগিতায় দেশের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে ছিল কিন্তু বর্তমানে আমরা প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছি। ২০০৮ সালেও বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮ লাখ এবং বর্তমানে এর সংখ্যা ১০ কোটি। তবে এর মধ্যে ৮০ শতাংশ মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। তার জন্য ২০২১ সালের মধ্যে আমরা ৫জি নিয়ে আসবো। যার গতি শুরু হবে জিপিএস দিয়ে। তাই ইন্টারনেটের সিকিউরিটি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। আর এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী খুঁজে পাওয়াটা সহজ হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিও’র সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) সাধারণ সম্পাদক রেজওয়ানা খান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হেড অব সফটওয়্যার বিজনেস মীরসাদ হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের নির্বাহী পরিচালক শম্পা পারভিন, ওয়ালটন ডিজিটেক এর হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট হৃদয় খান, আইসিসি কমিউনিকেশনের মহাব্যবস্থাপক আতিকুর রহমান, অ্যাট বাংলাদেশ’র সিকিউরিটি লিড মাহমুদুল হাসান শাওন সহ প্রমুখ।

গত ১০ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে শুরু হয় এ আয়োজন। এরপর রাজশাহী, রংপুর, কুমিল্লাসহ ঢাকার ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২৫০টি দল নিবন্ধন করে এবং এই নিবন্ধনকৃত দল থেকে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ৫০টি দল ‘ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করেন। রোববার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে প্রতিযোগিতাটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের আয়োজনে মূল প্রতিযোগিতার বিষয় ছিল ‌‘ওয়েব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’। পাশাপাশি ক্যাসপারস্কি বাগ বাউন্টিং প্রোগ্রামে অংশ নিয়ে অর্থ জিতে নেওয়ার সুযোগ পায় প্রতিযোগীরা।

‘বি দ্য আলটিমেট সাইবার সিকিউরিটি এক্সপার্ট’ স্লোগানে প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল ক্যাসপারস্কি, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন কম্পিউটার। গোল্ড স্পন্সর ইভ্যালি। এছাড়া কো-স্পন্সর ছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও আইসিসি কমিউনিকেশন লিমিটেড এবং এসসিএসএল। স্ট্র্যাটেজিক পার্টনার বেসিস, আইএসপিএবি এবং বাক্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর
প্রযুক্তি সংবাদ

যেভাবে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০
অটোমোবাইল

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০

স্টারলিংকের আরো ৫২টি স্যাটেলাইট উেক্ষপণ
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের আরো ৫২টি স্যাটেলাইট উেক্ষপণ

ট্রুকলারের মতো ফিচার এনেছে গুগল
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত কিছু ফিচার এনেছে ট্রুকলার

উন্মোচিত হলো হাই-পারফরমেন্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘রিয়েলমি জিটি’
নির্বাচিত

উন্মোচিত হলো হাই-পারফরমেন্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘রিয়েলমি জিটি’

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2019

সাইবার সিকিউরিটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‌বাংলাদেশ ইউনিভার্সিটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix