Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩৫ মিনিটেই চার্জ হবে ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 31 December 2019
Share on FacebookShare on Twitter

বিদায়ী বছরে স্মার্টফোনের চার্জ ধরে রাখা এবং দ্রুত চার্জ দেয়ার বিষয়টি গ্রাহকদের ভাবিয়েছে। অনেকেই এ দুটি সুবিধা বিবেচনায় নিয়ে স্মার্টফোন কিনেছেন। এ কারণে স্মার্টফোন নির্মাতারা ডিভাইস ডিজাইনের সময় ব্যাটারির সক্ষমতা বাড়িয়েছে। দ্রুত চার্জ দেয়ার সুবিধা বাজারে এনেছে। ফাস্ট চার্জের সুবিধার ক্ষেত্রে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে কোম্পানিগুলোর মধ্যে। এবার চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি গ্রাহকদের জন্য এমনই এক সুবিধা আনতে যাচ্ছে। শাওমির ফাস্ট চার্জিং সিস্টেমটি হবে ৬৬ ওয়াটের। এ সিস্টেম ব্যবহার করে একটি ডিভাইস মাত্র ৩৫ মিনিটেই চার্জ পূর্ণ হতে পারবে।

শাওমির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমের উন্নয়নে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। আশা করা হচ্ছে, শাওমির ফ্ল্যাগশিপ মি ১০ প্রো স্মার্টফোনে প্রথম এ প্রযুক্তির দেখা মিলতে পারে। এ সিস্টেম দিয়ে মি ১০ প্রো স্মার্টফোনটি মাত্র ৩৫ মিনিটেই চার্জ পূর্ণ করা সম্ভব হবে।

২০২০ সালের দ্বিতীয়ার্ধ (জুলাই-ডিসেম্বর) নাগাদ এ স্মার্টফোন বাজারে ছাড়তে পারে শাওমি। একই সঙ্গে কোম্পানিটি ১০০ ওয়াটের পুরোপুরি ওয়্যারলেস বা তারবিহীন ফাস্ট চার্জিং সিস্টেমের উন্নয়নে কাজ শুরু করেছে বলে জানা গেছে। আর আগামী বছরের দ্বিতীয়ার্ধের যেকোনো সময় ৫০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম বাজারে আনতে পারে শাওমি।

শাওমির অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়েলমির এক্স২ প্রো স্মার্টফোনে ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ব্যাটারির সক্ষমতা ৪ হাজার এমএএইচ। এটি চার্জ পূর্ণ হতে সময় নেয় মাত্র ৩৩ মিনিট। টেক বিশ্লেষকদের ধারণা এ ডিভাইসকে টেক্কা দিতে মি ১০ প্রো স্মার্টফোনে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেবে শাওমি, যা অনায়াসে ৩৫ মিনিটেই চার্জ পূর্ণ করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নেবে ডিজিটাল পাওয়ার

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন
নির্বাচিত

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন

৩ এপ্রিল বাজারে আসছে শক্তিশালী হেলিও জি৯৬ গেমিং প্রসেসর নারজো ৫০
নির্বাচিত

৩ এপ্রিল বাজারে আসছে শক্তিশালী হেলিও জি৯৬ গেমিং প্রসেসর নারজো ৫০

বেশ কিছু নতুন পণ্য আনলো মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বেশ কিছু নতুন পণ্য আনলো মাইক্রোসফট

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর
নির্বাচিত

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর

চ্যাটজিপিটি নির্মাতাকে ফোন তৈরির পরামর্শ
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি নির্মাতাকে ফোন তৈরির পরামর্শ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে
টেলিকম

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 December 2019

৩৫ মিনিটেই চার্জ হবে ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix