Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্য মেলায় ওয়ালটনের ধ্রুপদী প্যাভিলিয়ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২০
বাণিজ্য মেলায় ওয়ালটনের ধ্রুপদী প্যাভিলিয়ন
Share on FacebookShare on Twitter

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নির্মাণে চমক দেখিয়েছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। প্রথমবারের মতো একই ব্র্যান্ডের দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন মুখোমুখি তৈরি করেছে ধ্রুপদী ইমেজ। মেলার সবচেয়ে বেশি উচ্চতার নান্দনিক ডিজাইনের দৃষ্টিনন্দন ওই প্যাভিলিয়ন দুটিতে সহ¯্রাধিক মডেলের ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছে ওয়ালটন।

জানা গেছে, ৩-তলা বিশিষ্ট ওয়ালটনের প্যাভিলিয়ন দুটির প্রতিটির আয়তন ৭ হাজার ৫০০ বর্গফুট করে। মেলার প্রধান ফটক থেকেই দর্শনার্থীদের চোখে পড়বে ২৬ এবং ২৯ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন দুটি। ১০০ ফুট চওড়া রাস্তার দুই পাশে মুখোমুখি প্যাভিলিয়ন দুটি দাঁড়িয়ে। দুটি প্যাভিলিয়ন পাশাপাশি তৈরি করেছে সৌন্দর্য্যরে দ্যোতনা। এর ডিজাইন ও নির্মাণে রয়েছে নতুনত্ব। যা সহজেই ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ছে।

সংশ্লিষ্টরা জানান, ওয়ালটনের উভয় প্যাভিলিয়নের ডিজাইনে দেশীয় শিল্প ও ঐতিহ্য’র সঙ্গে সবুজকে প্রাধান্য দেয়া হয়েছে। প্রবেশদ্বারে করা হয়েছে নান্দনিক টেরা-কোটা। মেলায় আগত বিপুল দর্শনার্থীদের চাপ বিবেচনায় এক্ষেত্রে মাটির বদলে ব্যবহার করা হয়েছে কাঠ। উভয় প্যাভিলিয়নের বিভিন্ন ফ্লোরে যাতায়াতের জন্য থাকছে সুপরিসর লিফট। ওয়ালটনের তৈরি এই লিফট মেলায় প্রদর্শন এবং বিক্রি করা হবে। পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য উভয় প্যাভিলিয়নে রয়েছে ৬ ফুট করে চওড়া সিঁড়ি।

উভয় প্যাভিলিয়নের বাইরে মুখোমুখি স্থাপন করা হয়েছে ১৬ বাই ১২ ফুটের দুটি বিশালাকার এলইডি টিভি। যেখানে ওয়ালটন পণ্যের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং কর্পোরেট ডক্যুমেন্টারি প্রদর্শিত হবে। এতে করে, মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা ওয়ালটন পণ্যের উৎপাদন ও ব্যবহার সম্পর্কে বাস্তুব জ্ঞান পাবেন।

মেলায় আসা ক্রেতা-দর্শনার্থদের জন্য ওয়ালটনের প্যাভিলিয়নে রয়েছে চমৎকার দুটি সেলফি জোন। প্রয়োজনীয় তথ্য ও সেবা দিতে থাকছে হেল্প ডেক্স। বিশ্বের বিভিন্ন দেশে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য রপ্তানি সংক্রান্ত তথ্য প্রদান এবং বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের তথ্য ও সেবা দিতে রয়েছে আন্তর্জাতিক ব্যবসা ইউনিট (আইবিইউ) কর্নার। করপোরেট ক্লায়েন্টদের জন্য আছে করপোরেট কর্নার। অনলাইন ক্রেতাদের সেবা দেবে ই-প্লাজা ডেক্স।

প্রকৌশলী শাদী মোহাম্মদ রুম্মান জানান, ওয়ালটনের সুবিশাল প্যাভিলয়ন দুটি নির্মাণ কাজে অনুসরণ করা হয়েছে গ্রিন টেকনোলজি মেথড। এর একপাশের দেয়াল সম্পূর্ণরূপে কৃত্রিম ঘাস দিয়ে সাজানো হয়েছে। রাখা হয়েছে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা। কাঠামো নির্মাণ, অভ্যন্তরীণ সাজসজ্জ্বায়, বৈদ্যুতিক সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়েছে ফায়ার রেসিস্ট্যান্ট ক্যাবলস, স্টিলের কাঠামো, এসিপি (এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল) বোর্ড, গ্লাস ইত্যাদি। মেলা শেষে এসব ম্যাটেরিয়ালস দীর্ঘস্থায়ী কাঠামো নির্মাণেও কাজে লাগবে। স্টিল ও এসিপি বোর্ডগুলোর ৯০ শতাংশই পরবর্তীতে ব্যবহারযোগ্য। প্যাভিলিয়নে বাইরে থাকছে সবুজের সমারোহ।

২৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলায় প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর ও কম্প্রেসর। একপাশে রয়েছে গোছানো স্মার্ট রান্নাঘর। যা সাজানো হয়েছে ওয়ালটনের বিভিন্ন গৃহস্থালী পণ্য দিয়ে। দ্বিতীয় তলায় থাকছে এয়ারকন্ডিশনার, লিফট এবং হোম অ্যাপ্লায়েন্স।

আর ২৯ নং প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলা সাজানো হয়েছে টেলিভিশন এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স দিয়ে। দ্বিতীয় তলায় থাকছে মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার ইত্যাদি প্রযুক্তিপণ্যের সমাহার। উভয় প্যাভিলিয়নের তৃতীয় তলায় থাকছে সুবিশাল স্টোর।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড। যে কারণে ওয়ালটনের প্রতি সবার বাড়তি আকর্ষণ থাকে। এবার শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাণিজ্য মেলায় প্যাভিলিয়নের ডিজাইন এবং অত্যাধুনিক পণ্যের সমাহার দেখে দর্শনার্থীরা বিষয়টি সহজেই অনুধাবন করতে পারবেন।

উল্লেখ্য, সেরা ভ্যাটদাতার পুরস্কার চালু হওয়ার পর থেকে প্রতিবছর মেলায় সেরা ভ্যাটদাতার সম্মান পাচ্ছে ওয়ালটন। এছাড়া প্রায় প্রতিবছরই সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়ে আসছে ওয়ালটন। বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি পণ্যের প্রতি ক্রেতা-দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ থাকে। সে কারণে দেশি-বিদেশি বিপুল সংখ্যক প্রযুক্তিপ্রেমী ওয়ালটন প্যাভিলিয়নে ভিড় করেন। তারা যাতে স্বাচ্ছ্যন্দে ওয়ালটন পণ্য দেখতে এবং প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সেজন্য এবছর দুটি প্যাভিলিয়ন থাকছে ওয়ালটনের।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধু বট আনল ভাইবার
প্রযুক্তি সংবাদ

বন্ধু বট আনল ভাইবার

সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত জানুন!
নির্বাচিত

মিয়ানমারে সাইবার যুদ্ধ

নিজস্ব অপারেটিং সিস্টেমে চলা প্রথম ডিভাইস আনল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নিজস্ব অপারেটিং সিস্টেমে চলা প্রথম ডিভাইস আনল হুয়াওয়ে

সরকারের সব সেবা পাওয়া যাবে স্মার্টফোনে : মোস্তাফা জব্বার
নির্বাচিত

সরকারের সব সেবা পাওয়া যাবে স্মার্টফোনে : মোস্তাফা জব্বার

নিরাপদ অনলাইন শপিংয়ের সুরক্ষায় ১০টি টিপস
ই-কমার্স

নিরাপদ অনলাইন শপিংয়ের সুরক্ষায় ১০টি টিপস

‘অ্যাপ স্টোর’ বিষয়ক বই বিক্রি করতে দেবে না অ্যাপল
নির্বাচিত

‘অ্যাপ স্টোর’ বিষয়ক বই বিক্রি করতে দেবে না অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix