Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জ্বালানি খাতে নজর টেক জায়ান্টদে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 5 January 2020
জ্বালানি খাতে নজর টেক জায়ান্টদে
Share on FacebookShare on Twitter

দ্রুত বদলে যাচ্ছে জলবায়ু। বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে। এর পরিবর্তে জোর দিতে বলা হচ্ছে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ওপর। গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টরাও প্রাতিষ্ঠানিকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার লড়াইয়ে শামিল থাকার কথা বিভিন্ন সময় জানিয়েছে। তবে এ বিষয়ে উদ্যোগ নিলেও বাস্তবে দেখা যাচ্ছে জীবাশ্ম জ্বালানি খাতের উন্নয়নে এসব কোম্পানির আগ্রহ রয়েছে। বিশেষত জ্বালানি তেল উত্তোলন খাতের কারিগরি আধুনিকায়নে অগ্রগামী ভূমিকা পালন করছে এসব টেক জায়ান্ট। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

জ্বালানি তেল অনুসন্ধান ও উত্তোলন বরাবরই কঠিন একটি কাজ। এজন্য প্রয়োজন দক্ষ কারিগরি জ্ঞান। আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার। প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে অপরিশোধিত জ্বালানি তেল অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম সহজ হয়ে আসে, অন্যদিকে জ্বালানি পণ্যটির উত্তোলন ব্যয়ও কমিয়ে আনা সম্ভব হয়। ফলে উত্তোলন বাড়ে। আর্থিক লাভ বেশি হয়।

জ্বালানি তেল উত্তোলন খাতের বিকাশকালীন পর্যায়ে ড্রিল ও পাম্পের কাজে প্রযুক্তির ব্যবহার বসার আগ্রহের কেন্দ্রে ছিল। এ সময় প্রযুক্তি ব্যবহার করে একের পর এক আধুনিক ড্রিলিং যন্ত্র তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। একই সঙ্গে বদলেছে প্রযুক্তিও। এখন অনেক কূপে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার হচ্ছে। বিভিন্ন কূপে নতুন নতুন রিজার্ভ খুঁজতে ব্যবহার হওয়া কম্পিউটার অ্যালগরিদম তুলনামূলক সঠিক প্রাক্কলন করতে কার্যকর ভূমিকা রাখছে। অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী কোম্পানিগুলোকে এসব প্রযুক্তি সরবরাহ করছে গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরা। তাই বৈশ্বিক অর্থনৈতিক বিকাশের সঙ্গে সঙ্গে টেক জায়ান্টদের লাভের পাল্লা ভারী করতে জ্বালানি তেল খাতের দিকে মনোযোগ আরো জোরালো হচ্ছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতের কোম্পানিগুলো এআই প্রযুক্তির পেছনে সম্মিলিতভাবে ১৭৫ কোটি ডলার ব্যয় করেছে। ২০২৫ সাল নাগাদ এসব কোম্পানি এআই প্রযুক্তি করায়ত্ত করতে সব মিলিয়ে ৪০০ কোটি ডলার ব্যয় করতে পারে। অর্থাৎ, সাত বছরের ব্যবধানে এআই প্রযুক্তি খাতে অতিরিক্ত ২২৫ কোটি ডলার ব্যয় করতে পারে জ্বালানি উত্তোলনকারী কোম্পানিগুলো। এ পরিসংখ্যান থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতে টেক জায়ান্টদের দীর্ঘমেয়াদি ও টেকসই আগ্রহের সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান
প্রযুক্তি সংবাদ

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে
নির্বাচিত

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে

রাউটারের ওয়াইফাই স্পিড বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছে জানার উপায়

ভিভো ওয়াই হানড্রেড সিরিজের রেশ ধরে আসছে নতুন বিস্ময়!
নির্বাচিত

ভিভো ওয়াই হানড্রেড সিরিজের রেশ ধরে আসছে নতুন বিস্ময়!

গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গিগাবাইট এর নতুন কেভিএম মনিটর
নির্বাচিত

গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গিগাবাইট এর নতুন কেভিএম মনিটর

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল
নির্বাচিত

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 January 2020

জ্বালানি খাতে নজর টেক জায়ান্টদে

Techzoom.TV |
TechzoomTV