Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোডার্সট্রাস্টের শিক্ষার্থীদের সনদপত্র এবং পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ জানুয়ারি ২০২০
কোডার্সট্রাস্টের শিক্ষার্থীদের সনদপত্র এবং পুরস্কার প্রদান
Share on FacebookShare on Twitter

গত বৃহস্পতিবার (২জানুয়ারী, ২০২০) কোডার্সট্রাস্টের মূল ক্যাম্পাস বনানীতে ” শিক্ষার্থীদের সনদপত্র এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গত ৫ বছরে সমাজের বিভিন্ন শ্রেণী পাশের মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম জিয়াউল আলম , সিনিয়র সচিব , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক ) এর মহাপরিচালক (অতি: সচিব ) ডঃমোঃমফিজুররহমান, কোডার্সট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগ্রে : জে: ( অব:) আব্দুলহালিম এবং কেএসবি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডার্সট্রাস্টের কো-ফাউন্ডার জনাব আজিজ আহমদ। কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো : আতাউল গনি ওসমানী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কোডার্সট্রাস্টের কো- ফাউন্ডার জনাব আজিজ আহমদ কোডার্সট্রাস্টের প্রতিষ্ঠার কথা উল্ল্যেখ করে বলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যেই কোডার্সট্রাস্টের জন্ম। তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশে শিক্ষিত যুব সমাজের অধিকাংশই বেকার এবং তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কর্মসংস্থান এর সুযোগ তৈরিতে উদ্দেশ্যেই কোডার্সট্রাস্ট কাজ করছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশি আমেরিকান সফল ব্যবসায়ী সম্প্রতি ভ্যাটিকান এবং ইউরোপীয় উনিয়নের পার্লামেন্টে তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনের সাথে সাথে এর ভবিষৎ কর্ম পরিকল্পনা এবং কৃত্তিম বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ কোডার্সট্রাস্ট আগামী ২০২২ সালের মধ্যে প্রায় ২ লক্ষ শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করবে।

মাননীয় প্রধান অতিথি জনাব এন এম জিয়াউল আলম ,সিনিয়রসচিব , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তার বক্তব্যে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার কথা উল্লেখ করে বলেন বাংলাদেশ বর্তমানে অনলাইন ফ্রীল্যানসিং এ দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং কোডার্সট্রাস্ট সেই ফ্রীল্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইসিটি খাতে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রে কোডার্সট্রাস্টের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এক সাথে কাজ করার আশা প্রকাশ করেন।

সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান তার বক্তব্যে তথ্য প্রযুক্তি শিক্ষা গ্রহণের পাশাপাশি এর চর্চা এবং সঠিক প্রয়োগের উপর গুরত্ব আরোপ করেন। জনাব খান কোডার্সট্রাস্টের প্রশিক্ষণের গুণগত মানের কথা উলেখ করে দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক ) এর মহাপরিচালক ডঃ মোঃ মফিজুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে অসংখ্য তরুণ তৰুণী আছে যারা উপযুক্ত প্রশিক্ষণের গ্রহণ করে আত্মকর্মসংস্থানে মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

সোনিয়া বশির কবির শিক্ষর্থীদের উদ্দেশে বলেন, তরুণ সমাজ যত দক্ষ এবং উন্নত হবে ততই দেশের জন্য কল্যাণ হবে। কোডার্সট্রাস্টের প্রশিক্ষণ ব্যবস্থা এবং সার্বিক কর্মান্ডের প্রসংশা করে তার নিজের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কর্মকান্ডের অভিজ্ঞতা তুলে ধরেন।

কোডার্সট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগ্রে : জে: ( অব:) আব্দুল হালিম দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করেন এবং বর্তমানে ফ্রীল্যানসিং এর মাধ্যমে আয়ের যে সুযোগ রয়েছে তা কাজে কাজে লাগিয়ে তরুণদের সাবলম্বী হওয়ার উপর আলোকপাত করেন। তিনি আরো বলেন বিশেষ করে সমাজের শিক্ষিত মেয়েদের এখনো কর্ম ক্ষেত্রে যে ধরণের প্রতিবন্ধকতা রয়েছে তাতে অনলাইন ফ্রীল্যানসিং করে ঘরে বসে এই করতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে কোডার্সট্রাস্টে বৈশ্বিক চাহিদা বিবেচনায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় তার মধ্যে, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম, এন্ড্রয়েড এপপ্স ডেভেলপমেন্ট অন্যতম। সম্প্রতি ভিডিও প্রোডাকশন , গেম ডেভেলপমেন্ট, অ্যাডভান্সড জাভাস্ক্রিপ্ট সহ আরো বেশ কিছু চাহিদা সম্পর্ণ নতুন কোর্স সংযোজন করা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঁচ মিনিটে করোনা শনাক্ত করবে ল্যাব-ইন-অ্যা-বক্স
প্রযুক্তি সংবাদ

পাঁচ মিনিটে করোনা শনাক্ত করবে ল্যাব-ইন-অ্যা-বক্স

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে
নির্বাচিত

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে

টেলিকম

টেলিযোগাযোগ খাতে অস্থিরতার শঙ্কা, বাড়বে ইন্টারনেটের দাম

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিলো বিটিআরসি
নির্বাচিত

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিলো বিটিআরসি

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
নির্বাচিত

ব্রডব্যান্ডের মতো মোবাইল ইন্টারনেটেও আসছে গ্রহণযোগ্য মূল্য: জব্বার

চোখ রক্ষায় ৬টি কৌশলে স্মার্টফোন ব্যবহার করুন
কিভাবে করবেন

চোখ রক্ষায় ৬টি কৌশলে স্মার্টফোন ব্যবহার করুন

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

পাঁচ শ্রেণিতে ভাগ করে সারা দেশে চাঁদাবাজদের তালিকা হচ্ছে
বিবিধ

পাঁচ শ্রেণিতে ভাগ করে সারা দেশে চাঁদাবাজদের তালিকা হচ্ছে

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা
প্রযুক্তি সংবাদ

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট।...

কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

অ্যাডভেঞ্চার ও প্রফেশনালদের জন্য ডুজি ফায়ার ৭ সিরিজ: এক ফোনেই সব ট্যুলস!

অ্যাডভেঞ্চার ও প্রফেশনালদের জন্য ডুজি ফায়ার ৭ সিরিজ: এক ফোনেই সব ট্যুলস!

শাওমি প্যাড ৮ বনাম ওয়ানপ্লাস প্যাড গো ২: সেরা ট্যাবলেটের লড়াইয়ে কে এগিয়ে?

শাওমি প্যাড ৮ বনাম ওয়ানপ্লাস প্যাড গো ২: সেরা ট্যাবলেটের লড়াইয়ে কে এগিয়ে?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix