Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৮ জানুয়ারি ‘সিটিও টেক সামিট-২০২০’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ জানুয়ারি ২০২০
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৮ জানুয়ারি ‘সিটিও টেক সামিট-২০২০’

‘চতুর্থ শিল্প বিপ্লব ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় তথ্য প্রযুক্তিবিদদের প্রস্তুতি’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিও টেক সামিট-২০২০। ছবি: সিটিও ফোরামের সৌজন্যে

Share on FacebookShare on Twitter

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সিটিও টেক সামিট-২০২০’। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় তথ্য প্রযুক্তিবিদদের প্রস্তুতি’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিও টেক সামিট-২০২০।

বাংলাদেশের তথ্য-প্রযুক্তিবিদদের সংগঠন সিটিও ফোরামের আয়োজনে ঢাকা ক্লাবের স্যামসন চৌধুরী কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি ৪০ জন বিশেষজ্ঞ।

আয়োজকেরা জানান, যুক্তরাষ্ট্রের ইসি কাউন্সিলের ওয়াশিংটন চ্যাপটার থেকে ১৫ জন, সাইবার সিকিউরিটি অব মালয়েশিয়া থেকে ৫ জন, ভারতের ইনফোসেক ফাউন্ডেশন থেকে ১৫ জন, সিআইও ফোরাম অব নেপাল থেকে ৩ জন এবং ভুটান থেকে ২ জন সম্মেলনে যোগ দিতে পারেন।

সিটিও ফোরাম সূত্রে জানা গেছে, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইনোভেশন এ দুই ভাগে সাজানো হয়েছে এবারের সম্মেলন। ২টি ভাগে ৪টি করে সর্বমোট ৮টি সেমিনার ও প্যানেল আলোচনার পাশাপাশি সম্মেলন স্থলে বেশ কিছু স্টল থাকবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা সর্বাধুনিক প্রযুক্তি পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দরজায়। দেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে। প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। দেশীয় প্রযুক্তি কর্মকর্তারা অব্যাহতভাবে এ ক্ষেত্রে সেবা দিয়ে যাচ্ছেন। ব্লক চেইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে। বিষয়গুলো আরও বেশি সামনে তুলে আনতে হবে। সর্বস্তরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নিতে হবে। আধুনিক প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরতে এটি হতে যাচ্ছে অনন্য একটি আয়োজন।

এবারে প্রায় সব সেমিনার ও প্যানেল আলোচনায় দেশের বিশেষজ্ঞ ও প্রযুক্তি নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। সম্মেলনে দেশের প্রযুক্তি খাতের সরকারি পর্যায়ের নীতি নির্ধারণী ব্যক্তিরাও সরাসরি অংশগ্রহণ করবেন। সম্মেলনে আধুনিক প্রযুক্তির নানা বিষয় যেমন-ডিজিটাল রূপান্তর, চতুর্থ শিল্পবিপ্লব, ডিজিটাল বাংলাদেশ, সাইবার চ্যালেঞ্জ গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি বলেন, ‘সিটিও ফোরাম সাইবার নিরাপত্তার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের উৎসাহ ও সচেতনতা তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে প্রতিনিয়ত সচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই ফোরাম।’

সিটিও টেক সামিট নিয়ে সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারসহ কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক দেব দুলাল রায়, সম্মেলনের আহ্বায়ক ও পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলি, যুগ্ম আহ্বায়ক ও ইসলামি ব্যাংক বাংলাদেশের উপ ব্যাবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, আইসিটি অধিদপ্তরের এটুআই প্রকল্পের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আরফি এলাহি মানিক, আল আরাফা ইসলামি ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সৈয়দ মাসুদুল বারী, ব্যাংক অফ সিলনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইজাজুল হকসহ অন্যান্য।

অনন্য এই আয়োজনের নলেজ পার্টনার হিসেবে রয়েছে ভারতের ইনফোসেক ফাউন্ডেশনএবং ইয়ুথ পার্টনার হিসেবে আছে বাংলাদেশের ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম। সামিট বিষয়ক বিস্তারিত তথ্য জানা যাবে www.ctoforumbd.org সাইটে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান
টেলিকম

কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান

ইন্ডাস্ট্রি ও অ্যাক্যাডেমিয়া সম্মিলিত ভাবে কাজ করতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

ইন্ডাস্ট্রি ও অ্যাক্যাডেমিয়া সম্মিলিত ভাবে কাজ করতে হবে: পলক

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন

সস্তায় ফোল্ডিং ফোন আনছে টেকনো
নির্বাচিত

সস্তায় ফোল্ডিং ফোন আনছে টেকনো

বাংলালিংকের নেটওয়ার্ক পা‌বেন টেলিটক গ্রাহকেরা
নির্বাচিত

বাংলালিংকের নেটওয়ার্ক পা‌বেন টেলিটক গ্রাহকেরা

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো
নির্বাচিত

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড
ই-কমার্স

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা
বিবিধ

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে
প্রযুক্তি পরামর্শ

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জানুয়ারি ২০২০

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৮ জানুয়ারি ‘সিটিও টেক সামিট-২০২০’

Techzoom.TV |
TechzoomTV