Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ জানুয়ারি ২০২০
শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন। শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক ক্যাটাগরিতে এ পুরস্কার পেলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। দেশেই উচ্চমানের আইসিটি হার্ডওয়্যার পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ণ ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় ওয়ালটন এ সম্মাননা লাভ করেছে।

বুধবার (৮ জানুয়ারি ২০২০) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

অনুষ্ঠানে বাংলাদেশে তৈরি ওয়ালটনের একটি স্মার্টফোন দিয়ে ‘আমার সরকার বা মাই গভ’ নামের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অ্যাপে সরকারি সব সেবা মিলবে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, ওয়ালটন কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী প্রমুখ।

উল্লেখ্য, উচ্চমানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে দেশ-বিদেশে প্রশংসিত নাম ওয়ালটন। ২০০৮ সাল থেকে পর্যায়ক্রমে দেশেই রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, কম্প্রেসর, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার ইত্যাদি তৈরি করে আসছে তারা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

সম্প্রতি দেশেই নিজস্ব কারখানায় র‌্যাম (র‌্যানডম অ্যাকসেস মেমোরি) উৎপাদন শুরু করেছে ওয়ালটন। কম্পিউটার ও ল্যাপটপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ যন্ত্রাংশ তৈরির মাধ্যমে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে নতুন এক মাইলফলক সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। র‌্যামের মতো উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরির পর প্রসেসর উৎপাদনের বৃহৎ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে ওয়ালটন।

সংশ্লিষ্টদের বিশ্বাস, দেশীয় আইসিটি হার্ডওয়্যার উৎপাদন ও রপ্তানির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ওয়ালটন আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ মিনিটের চার্জে ১ ঘণ্টা চলবে এই ফোন
নির্বাচিত

১ মিনিটের চার্জে ১ ঘণ্টা চলবে এই ফোন

৯ মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের ২৪ মার্চের টিকিট, আধাঘণ্টায় ২০ লাখ হিট
প্রযুক্তি সংবাদ

৯ মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের ২৪ মার্চের টিকিট, আধাঘণ্টায় ২০ লাখ হিট

অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়া সম্ভব হবে না: পলক
প্রযুক্তি সংবাদ

অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়া সম্ভব হবে না: পলক

বাজারে এলজির নতুন ফোর-কে আল্ট্রা-এইচডি মনিটর
প্রযুক্তি বাজার

বাজারে এলজির নতুন ফোর-কে আল্ট্রা-এইচডি মনিটর

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জানুয়ারি ২০২০

শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV