Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজার হারাচ্ছে কোয়ালকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ১১ জানুয়ারি ২০২০
বাজার হারাচ্ছে কোয়ালকম
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহৎ এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা যথাক্রমে স্যামসাং ও হুয়াওয়ে। দুই প্রতিষ্ঠান এখন স্মার্টফোনে নিজস্ব প্রসেসর চিপসেট ব্যবহারে জোর দিচ্ছে। বিশ্বের শীর্ষ দুই ডিভাইস নির্মাতার এমন উদ্যোগে চিপসেট ব্যবসায় বাজার হারাচ্ছে সেমিকন্ডাক্টর নির্মাতা কোয়ালকম। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ও চীনভিত্তিক হুয়াওয়ে গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক বাজারে সরবরাহকৃত ডিভাইসের ৩০ শতাংশে নিজস্ব প্রসেসর চিপসেট ব্যবহার করেছে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান ডিভাইসে নিজস্ব প্রসেসরের ব্যবহার ক্রমে বাড়ানোর উদ্যোগ নিয়েছে। স্যামসাং ও হুয়াওয়ের এমন উদ্যোগের কারণে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তৃতীয় পক্ষের ক্রেতাদের কাছে কোয়ালকমের প্রসেসর চিপসেট সরবরাহ কমেছে ১৬ দশমিক ১ শতাংশ।

এ বিষয়ে আইএইচএস মার্কিটের জ্যেষ্ঠ বিশ্লেষক জেরিট স্নিমান বলেন, টানা কয়েক বছর ধরে বৈশ্বিক স্মার্টফোন বাজার খারাপ সময় পার করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে ডিভাইস নির্মাতারা। এক্ষেত্রে স্যামসাং ও হুয়াওয়ের মতো শীর্ষ ডিভাইস নির্মাতারা বিভিন্ন ক্ষুদ্র সরঞ্জামের জন্য তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমাতে জোর দিচ্ছে এবং ডিভাইসে নিজস্ব চিপ ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে।

তিনি বলেন, স্যামসাং গত বছরের তৃতীয় প্রান্তিকে সরবরাহকৃত ৮০ দশমিক ৪ শতাংশ মিড-রেঞ্জের স্মার্টফোন এবং গ্যালাক্সি এ সিরিজের প্রায় সব স্মার্টফোনে নিজেদের এক্সিনোস প্রসেসর ব্যবহার করেছে, যা ২০১৮ সালের একই প্রান্তিকের চেয়ে ৬৪ দশমিক ২ শতাংশ বেশি। স্যামসাং সামগ্রিকভাবে গত বছরের তৃতীয় প্রান্তিকে যত সংখ্যক ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে তার ৭৫ দশমিক ৪ শতাংশে এক্সিনোস প্রসেসর ব্যবহার করেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৬১ দশমিক ৪ শতাংশ বেশি।

আইএইচএস মার্কিটের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে স্যামসাং স্মার্টফোনে মিডিয়াটেক ও কোয়ালকম প্রসেসরের অংশীদারিত্ব ছিল যথাক্রমে ৯ শতাংশ ও ২৭ দশমিক ৫ শতাংশ, যা গত বছর কমে যথাক্রমে ২ দশমিক ৩ শতাংশ ও ২২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে গত বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক বাজারে সরবরাহকৃত মোট স্মার্টফোনের ৭৪ দশমিক ৬ শতাংশে নিজস্ব কিরিন প্রসেসর ব্যবহার করেছে হুয়াওয়ে, যা এর এক বছর আগের ৬৮ দশমিক ৭ শতাংশের চেয়ে বেশি। আগে সাধারণত শুধু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোয় নিজস্ব কিরিন প্রসেসর চিপসেট ব্যবহার করত প্রতিষ্ঠানটি। তবে এখন বিভিন্ন রেঞ্জের ডিভাইসে কিরিন প্রসেসর ব্যবহার করছে হুয়াওয়ে। এর মধ্যে নোভা এবং ওয়াই সিরিজের মিড-রেঞ্জের ডিভাইসও রয়েছে।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ ও নেটওয়ার্ক সরঞ্জামের নিরাপত্তা ইস্যু কেন্দ্র করে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। ফলে নিজেদের পণ্য উন্নয়নে মার্কিন প্রযুক্তি ক্রয় বন্ধ হয়ে যায় হুয়াওয়ের। অন্যায্য বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে নিজেদের স্মার্টফোনে মার্কিন প্রযুক্তি বর্জনে অনেকটা নীরবে কাজ করছে হুয়াওয়ে। এর আগে ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার বন্ধ হয়ে গেলে যাতে বেগ পেতে না হয়, সেজন্য নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এখন যুক্তরাষ্ট্রভিত্তিক কোয়ালকমের প্রসেসর ব্যবহার থেকে সরে আসছে হুয়াওয়ে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে হুয়াওয়ে বৈশ্বিক বাজারে যত সংখ্যক স্মার্টফোন সরবরাহ করেছে তার ২৪ শতাংশে ছিল কোয়ালকম প্রসেসর, যা গত বছর তৃতীয় প্রান্তিকে কমে ৮ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। তবে হুয়াওয়ে স্মার্টফোনে কোয়ালকমের প্রসেসরের অংশীদারিত্ব কমলেও তাইওয়ানভিত্তিক মিডিয়াটেকের প্রসেসরের অংশীদারিত্ব বেড়েছে। গত বছর তৃতীয় প্রান্তিকে সরবরাহকৃত হুয়াওয়ের স্মার্টফোনের ১৬ দশমিক ৭ শতাংশে ব্যবহূত হয় মিডিয়াটেকের প্রসেসর, যা এর এক বছর আগের একই প্রান্তিকে ছিল ৭ দশমিক ৩ শতাংশ।

গত বছরের তৃতীয় প্রান্তিকে শীর্ষস্থানীয় ছয় ডিভাইস নির্মাতা স্যামসাং, হুয়াওয়ে, অ্যাপল, শাওমি, অপো ও ভিভো বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৭৭ শতাংশ দখলে রেখেছে। এর মধ্যে অ্যাপল শতভাগ মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতাদের অ্যাপ্লিকেশন প্রসেসর ব্যবহার করে আসছে। এখন শাওমি, অপো এবং ভিভো কোয়ালকম ও মিডিয়াটেকের প্রধান প্রসেসর ক্রেতার তালিকায় রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সহ আসছে রিয়েলমি রেস প্রো মোবাইল
নির্বাচিত

১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সহ আসছে রিয়েলমি রেস প্রো মোবাইল

নগদের মাধ্যমে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা পেল সোয়া দুই কোটি মানুষ
প্রযুক্তি সংবাদ

নগদের মাধ্যমে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা পেল সোয়া দুই কোটি মানুষ

স্যামসাংয়ের এই ফোনগুলিতে পাবেন অ্যানড্রয়েড ১০
নির্বাচিত

ক্যামেরা সমস্যা সমাধানে এস২০ আপডেট স্যামসাংয়ের

করোনা ছড়াতে পারে মোবাইল ফোনের মাধ্যমেও!
প্রযুক্তি সংবাদ

কণ্ঠস্বরের মাধ্যমেই করোনা পরীক্ষা

তথ্য প্র্রযুক্তি যে সাধারণ জ্ঞান গুলো জানা প্রয়োজন
কিভাবে করবেন

তথ্য প্র্রযুক্তি যে সাধারণ জ্ঞান গুলো জানা প্রয়োজন

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার

Load More

ট্রেন্ডিং টপিক

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?
নির্বাচিত

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড
ই-কমার্স

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

নতুন প্রজন্মের স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে বড় চমক দেখাতে...

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জানুয়ারি ২০২০

বাজার হারাচ্ছে কোয়ালকম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix