Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন চমক নিয়ে বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের ‘বিজ্ঞানবাক্স’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
নতুন চমক নিয়ে বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের ‘বিজ্ঞানবাক্স’
Share on FacebookShare on Twitter

শিক্ষামূলক বিনোদন উপকরণ তৈরির জন্য সুপরিচিত অন্যরকম বিজ্ঞানবাক্স এবার বাণিজ্য মেলায় শিশু কিশোরদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।

অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশে তৈরি প্রথম সায়েন্স কিট, যা উৎপাদন এবং বিপণন করে থাকে অন্যরকম ইলেকট্রনিক্স। বিজ্ঞানবাক্সের ভেতরে নানারকম উপাদান দেয়া থাকে, যা দিয়ে বিজ্ঞানের নানারকম পরীক্ষণ করা যায়।

সঙ্গে সহায়ক বই এবং সিডি দেয়ার কারণে শিশু-কিশোরেরা খুব সহজেই অন্যের সাহায্য ছাড়াই এক্সপেরিমেন্টগুলো করতে পারে। বিজ্ঞানবাক্সের মাধ্যমে পাঠ্যবইয়ে বিজ্ঞানের বিভিন্ন সূত্র হাতে কলমে পরীক্ষা করে দেখার ফলে বিজ্ঞান শিক্ষা তাদের কাছে সহজতর হয়। বিজ্ঞানবাক্সগুলো মূলত বিষয়ভিত্তিক হয়ে থাকে। যেমন আলো, চুম্বক, তড়িৎ, রসায়ন, শব্দ, মাপজোখ এসব বিষয় নিয়ে ৬টি বিজ্ঞানবাক্স রয়েছে। তবে এবারই প্রথম এসেছে শ্রেণিভিত্তিক বিজ্ঞানবাক্স।

পঞ্চম শ্রেণির সকল এক্সপেরিমেন্ট নিয়ে এসেছে নতুন বিজ্ঞানবাক্স। এই বিজ্ঞানবাক্সটি শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠ প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে, শিক্ষক এবং শিক্ষার্থী, উভয়েরই উপকারে আসবে এই বিজ্ঞানবাক্সটি।

এছাড়াও নতুন আকর্ষণ হিসেবে আছে মনোযোগ বাড়ানোর খেলা ‘ফোকাস চ্যালেঞ্জ’। শিগগির আসবে জ্যামিতিক আকৃতি দিয়ে নানারকম চিত্র তৈরির খেলা ট্যানগ্রাম এবং স্মার্টকিট ‘ক্যাপ্টেন কিউরিয়াস’।

এবারের মেলা উপলক্ষে বিজ্ঞানবাক্সে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সারপ্রাইজ গিফট। বিজ্ঞানবাক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিজ্ঞানবাক্সে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে।

এছাড়াও থাকছে বিজ্ঞানবাক্সের পক্ষ থেকে বিশেষ উপহার পাবার সুযোগ, যেমন- খাতা, ব্যাজ, স্টিকার ইত্যাদি। প্রতি সপ্তাহে তিনজন ক্রেতা #ilovebigganbaksho হ্যাশট্যাগটি ব্যবহার করে পেয়ে যাবেন সেলফি স্টিক, ভিআর বক্স, স্কুলব্যাগসহ দারুণ সব উপহার।

কোন বয়স থেকে বিজ্ঞানবাক্স ব্যবহার করা যাবে? এ প্রশ্নের জবাবে স্টলকর্মী মামুন বলেন, বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন বক্স উপযোগী হবে। নতুন কিট ফোকাস চ্যালেঞ্জ এবং ট্যানগ্রাম ৩+ বয়স থেকেই ব্যবহার করা যাবে। বাকিগুলো ৬+ বয়সী শিশুদের উপযোগী।

কেন বিজ্ঞানবাক্স কিনছেন? এ প্রশ্নের জবাবে অভিভাবক সাবিহা রহমান জানালেন, সন্তানকে ক্রিয়েটিভ এবং কৌতূহলী করে তোলার জন্য বিজ্ঞানবাক্সের বিকল্প নেই। হাতে কলমে বিজ্ঞান শেখার জন্য এটি বেশ সহায়ক।

বিজ্ঞানবাক্সের স্টল নাম্বার পিএমপি-৩৮। প্রথম গেট দিয়ে ঢুকলেই হাতের বামে স্টলটি পাওয়া যাবে। অফার এবং যাবতীয় আপডেট বিস্তারিত পাওয়া যাবে বিজ্ঞানবাক্সের ওয়েবসাইটে www.bigganbaksho.com এই ঠিকানায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন ও সিম একসঙ্গে ট্র্যাকিং করবে বিটিআরসি
টেলিকম

মোবাইল ফোন ও সিম একসঙ্গে ট্র্যাকিং করবে বিটিআরসি

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন

নিজেদের তৈরি সুপার কম্পিউটার উদ্বোধনের পথে ইরান
নির্বাচিত

নিজেদের তৈরি সুপার কম্পিউটার উদ্বোধনের পথে ইরান

ডিজিটাল সেন্টারগুলো অর্থনৈতিক কার্যক্রমের হাবে পরিণিত হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টারগুলো অর্থনৈতিক কার্যক্রমের হাবে পরিণিত হচ্ছে: পলক

ফের আইফোনে প্রবেশাধিকার চায় এফবিআই
প্রযুক্তি সংবাদ

ফের আইফোনে প্রবেশাধিকার চায় এফবিআই

‘যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৃষ্টান্ত’
প্রযুক্তি সংবাদ

‘যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৃষ্টান্ত’

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix