Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪
কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন
Share on FacebookShare on Twitter

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন নাহিদা (ছদ্মনাম)। একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই তারেক (ছদ্মনাম)-এর সঙ্গে দুই বছরের সম্পর্ক। হঠাৎ একদিন নাহিদা এই সম্পর্ক থেকে বের হয়ে আসেন। তার কারণ বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সামনে তারেক নাহিদার গায়ে হাত তুলেছিলেন। এ ক্ষেত্রে নাহিদার অপরাধ ছিল তিনি তারেকের কথা না শুনে বন্ধুদের সঙ্গে সময় কাটান।

এই বাইরেও কারণে-অকারণে তাদের মধ্যে মতের অমিল দেখা গেছে। বিনা কারণে কথা কাটাকাটিও হতো। এসব ঝামেলা থেকে মুক্তি পেতে নাহিদা এই প্রেমের সম্পর্ক থেকে বের হয়ে আসেন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না।

তারেক বিভিন্নভাবে তাকে হুমকি দিতে থাকেন। বিশেষ করে, ফোনে থাকা কিছু ছবি প্রকাশের ভয় দেখান তারেক। এতে নাহিদা অপ্রত্যাশিত কিছু ঝামেলার মুখোমুখি হন। এমনকি পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হলেও তারেকের আইন বহির্ভূত কাজের জন্য বিয়ে ভেঙে যায় নাহিদার। প্রত্যক্ষভাবে ইন্টারনেটে একান্ত ব্যক্তিগত ছবি প্রকাশে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হন নাহিদা।

এমনই ঘটনা সমাজে প্রায় ঘটছে। নাহিদার মতন একজন শুধু এই ধরনের ঘটনার রেশ বয়ে বেড়াচ্ছেন, তা নয়। আরও অনেক নারী সময়ে-অসময়ে এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই বর্তমানে সাইবার অপরাধ একটি ভয়াবহ অপরাধ হিসেবে পরিণত হয়েছে। আর নারীরাই এর শিকার হচ্ছেন বেশি।

এ যুগে তথ্য–প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে দেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি প্রযুক্তির অপব্যবহারেও সমাজ অনেক দূর পিছিয়ে পড়ছে। বর্তমানে ফোন কোম্পানিগুলোর বিভিন্ন সহজলভ্য প্যাকেজের কারণে ইন্টারনেট এখন সবার হাতের নাগালে। স্মার্টফোন মানুষের হাতে হাতে। এই স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, টেলিগ্রাম ইত্যাদির ব্যবহার অনেক সহজ। এতে নারী সমাজ বেশি সাইবার ক্রাইমের শিকার হচ্ছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী তান্ইয়া নাহার বলেন, ‘দেশে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোন ব্যক্তির অনুমতি ছাড়া যদি তার ছবি তোলে, প্রকাশ করে বা প্রেরণ করে, তাহলে এমন কাজ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পরিস্থিতির ক্ষেত্রে অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর কোনো ব্যক্তি এ ধরনের অপরাধ করলে তিনি অনধিক ১০ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’

সমাজের বিভিন্ন অপরাধের মতো সাইবার ক্রাইমও এক ধরনের অপরাধ। এই অপরাধে দোষীদের শাস্তি পাওয়া প্রয়োজন। বর্তমানে এআই ফটোশপ দিয়েও যে কোনো ছবিকে আপত্তিকর ছবিতে পরিণত করা যায়। এতে নারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি। এ ক্ষেত্রে সর্তকতার প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিজীবনেও বন্ধু নির্বাচনে সর্তক হওয়া খুব প্রয়োজন।

আইনজীবী তান্ইয়া নাহার পরামর্শ দেন, এ ধরনের অপরাধের শিকার ভুক্তভোগী নারীরা প্রাথমিকভাবে নিকটস্থ থানায় অভিযোগ করতে পারেন। অভিযোগের ক্ষেত্রে ফোনালাপের রেকর্ড, মেসেজের স্ক্রিনশট, বিভিন্ন আলামতের স্ক্রিনশট, লিংক, অডিও বা ভিডিও ফাইল সংগ্রহে রাখা দরকার। এতে অভিযোগ করা অনেক সহজ হবে।

দত্তক নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পায়?দত্তক নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পায়?
এ ছাড়া ডিএমপির কাউন্টার টেরোরিজম ডিভিশনের সাইবার ক্রাইম ইউনিটের অফিসে গিয়েও সরাসরি কথা বলার সুযোগ আছে। এর বাইরে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারে গিয়েও কথা বলার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আইন–আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজন লোকচক্ষুর ভয়ে ভীত না হয়ে সাহসিকতার সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের সকল স্মার্টফোনে ফাইভজি নেটওয়ার্ক!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের সকল স্মার্টফোনে ফাইভজি নেটওয়ার্ক!

যুক্তরাষ্ট্রে হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা গুগলের
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা গুগলের

কিভাবে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন
কিভাবে করবেন

কিভাবে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন

অ্যাপে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের সব খেলা
নির্বাচিত

অ্যাপে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের সব খেলা

হরমুজ প্রণালি বন্ধ হলেও বন্ধ হবে না বাংলাদশের ইন্টারনেট
টেলিকম

হরমুজ প্রণালি বন্ধ হলেও বন্ধ হবে না বাংলাদশের ইন্টারনেট

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ নভেম্বর ২০২৪

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন

Techzoom.TV |
TechzoomTV