Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা বিভক্ত হতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 January 2020
নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ এবং হুয়াওয়ের মতো টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করায় বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার অখণ্ড রূপ বিভক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশ নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়তে কাজ করছে। অখণ্ড ইন্টারনেট ব্যবস্থার কারণে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, এমন আশঙ্কা থেকে দেশগুলো ইন্টারনেটে সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। বাস্তবে অখণ্ড ইন্টারনেট ব্যবস্থা বিভক্ত হয়ে দুই বা ততোধিক প্রতিযোগী নেটওয়ার্কে পরিণত হলে তা বৈশ্বিক কানেক্টেড কমিউনিটির জন্য ইতিবাচক হবে না বলে মনে করা হচ্ছে। খবর ইয়াহু ফিন্যান্স।

সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিস’-এর মহাপরিচালক এবং শীর্ষস্থানীয় ইন্টারনেট বিশেষজ্ঞ জন চিপম্যান টেকনোলজি কোল্ড ওয়ারের বৈশ্বিক প্রভাব নিয়ে এক প্যানেল আলোচনায় সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ ও হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা বিভক্ত হয়ে চীন এবং যুক্তরাষ্ট্রকেন্দ্রিক হয়ে ওঠলে চীনা সংস্করণ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোয় বেশি আকর্ষণীয় হবে।

তিনি বলেন, অখণ্ড ইন্টারনেট ব্যবস্থার সুযোগ-সুবিধা বিশ্বের সব দেশই দেখতে পারছে। কিন্তু তা বিভক্ত হয়ে গেলে সুযোগ-সুবিধাও বিভক্ত হওয়ার পাশাপাশি সীমাবদ্ধতার মধ্যে চলে আসবে। বৈশ্বিক অর্থনীতি বিষয়ে আগ্রহী চীন এখনো অখণ্ড ইন্টারনেট ব্যবস্থার মধ্যে থাকলেও তারা বসে নেই। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মার্কিন যেকোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে টেক্কা দেয়ার সক্ষমতা অর্জন করেছে। এমনিতেও দেশটিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট ব্যবস্থার ওপর কঠোর নজরদারি প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ অখণ্ড ইন্টারনেট ব্যবস্থাকে দ্বিখণ্ডিত বা ‘স্প্লিন্টারনেট’ করা হলে বিশ্বের ইন্টারনেট জনসংখ্যা দুই বা ততোধিক ইন্টারনেট সংস্করণ দেখতে পাবে।

দ্বিখণ্ডিত বা স্প্লিন্টারনেট ইন্টারনেট ব্যবস্থায় যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে, তা হলো—কনটেন্ট সরবরাহ চেইন সম্পূর্ণ বদলে যাবে এবং কম্পিউটার সিস্টেম তৈরি হবে সম্পূর্ণ ভিন্ন স্ট্যান্ডার্ডে। ফলে ইন্টারনেট প্রযুক্তি, সফটওয়্যার ও অন্যান্য ইন্টারনেট অবকাঠামো একসঙ্গে কাজ করতে পারবে না। অর্থাৎ ভিন্ন ইন্টারনেট স্ট্যান্ডার্ডের জন্য ভিন্ন ইন্টারনেট প্রযুক্তি, সফটওয়্যার ও ইন্টারনেট অবকাঠামোর প্রয়োজনীয়তা দেখা দেবে।

বিশেষজ্ঞ জন চিপম্যানের দাবি, দ্বিখণ্ডিত ইন্টারনেট ব্যবস্থায় প্রত্যেক সেবাদাতা সিস্টেম ব্যবসায় দিক থেকে সফল হতে চাইবে। তবে চীনের ইন্টারনেট ব্যবস্থার এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। চীনা ব্র্যান্ডগুলো সবচেয়ে সাশ্রয়ী তথ্যপ্রযুক্তি পণ্য দিয়ে বিশ্বের উদীয়মান দেশগুলোয় আধিপত্য বিরাজ করেছে। কাজেই দেশগুলোয় নিজস্ব ইন্টারনেট ব্যবস্থার সম্প্রসারণ দেশটির জন্য প্রতিযোগীদের চেয়ে সহজ হবে।

ইন্টারনেট ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা বিশ্বে নতুন নয়। এখন পর্যন্ত চীন এ লক্ষ্যে অন্য সবার চেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে চীনের নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা বেশ পুরনো, যা ‘দ্য গ্রেট ফায়ারওয়াল অব চায়না’ নামে পরিচিত। এটা একটা সেন্সরশিপ ব্যবস্থা। স্বাধীন মত প্রকাশে চীনের জনগণের ওপর এ সেন্সরশিপ নিয়ে বিতর্ক থাকলেও প্রকল্পটির অর্থনৈতিক প্রভাব বেশ গভীর। এ কৌশল অবলম্বন করে চীন ইন্টারনেটভিত্তিক শত কোটি ডলার মূল্যের একাধিক প্রতিষ্ঠান গড়তে পেরেছে।

গত বছর ‘নিজস্ব ইন্টারনেট’ তৈরিতে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছিল রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের এপ্রিলে এমন ব্যবস্থা তৈরির জন্য নতুন আইন পাস করিয়েছেন। একই পথে এগোচ্ছে ইরানও। গত বছরের দ্বিতীয়ার্ধের শুরুতে ইরান ঘোষণা দিয়েছিল, তারা ‘জাতীয় তথ্য নেটওয়ার্ক’ প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ করেছে। এ প্রকল্প দেশটির ‘নিজস্ব ইন্টারনেট’ ব্যবস্থা গড়ার অংশ।

বিভিন্ন দেশের সামরিক বাহিনীর ক্ষেত্রে ‘স্প্লিন্টারনেট’ ব্যবস্থা চালু হয়ে গেছে। গত সপ্তাহে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসিকে সামরিক বাহিনীর জন্য সরবরাহকৃত চিপ যুক্তরাষ্ট্রে উৎপাদনের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কারণ টিএসএমসির তৈরি চিপ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ ফাইটার জেটে ব্যবহূত হয়। টিএসএমসি চীনভিত্তিক হুয়াওয়েরও চিপ সরবরাহকারী।

বিশেষজ্ঞদের দাবি, চীনের পাশাপাশি যদি রাশিয়া ও ইরান নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টায় সফল হয়, তাহলে ভবিষ্যতে এমন এক ইন্টারনেট ব্যবস্থা তৈরি হবে, যেটার সঙ্গে এখনকার ইন্টারনেট ব্যবস্থার কোনো কিছুরই মিল থাকবে না। এ চেষ্টার পেছনে বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ, অনেক অর্থনৈতিক বিষয় জড়িত। তবে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বৈশ্বিক ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের ভেন্টিলেটর উদ্বোধন করবেন পলক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ভেন্টিলেটর উদ্বোধন করবেন পলক

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!
প্রযুক্তি সংবাদ

৮ দিনের বিক্রি হওয়া ফোনে ১ হাজার বুর্জ খলিফা বানানো যাবে!

২০২০ সালের মিডরেন্জের সেরা ১০ অ্যান্ড্রয়েড স্মার্টফোন
নির্বাচিত

স্মার্টফোন নিয়ে অবাক করা কিছু ফ্যাক্ট !

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে শেখ হাসিনার ভূমিকা অতুলনীয়: তাপস
প্রযুক্তি সংবাদ

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে শেখ হাসিনার ভূমিকা অতুলনীয়: তাপস

লুট হওয়া আইফোন অকার্যকর করে দিচ্ছে অ্যাপল
নির্বাচিত

লুট হওয়া আইফোন অকার্যকর করে দিচ্ছে অ্যাপল

ওয়ানপ্লাসের নতুন ওয়াচে পাঁচদিনের ব্যাটারি লাইফ
নির্বাচিত

ওয়ানপ্লাসের নতুন ওয়াচে পাঁচদিনের ব্যাটারি লাইফ

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2020

বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা বিভক্ত হতে পারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix