Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবলিক প্লেসে চার্জে দিলে হ্যাক হতে পারে আপনার ফোন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
পাবলিক প্লেসে চার্জে দিলে হ্যাক হতে পারে আপনার ফোন!
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের সাহায্যে হয়তো বিশ্বের অনেক কিছুই আপনার হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু সেই স্মার্টফোনের মাধ্যমেই আবার আপনার যাবতীয় তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। আর সেটা হতে পারে আপনার অজান্তেই।

আপনি যদি নিয়মিত আপনার মোবাইল ফোন অথবা ট্যাবলেট (ট্যাব) পাবলিক প্লেসে যেমন- এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বাসস্টপ বা ক্যাফের মতো জায়গায় থাকা চার্জিং পয়েন্টে চার্জ করে থাকেন, তাহলে সতর্ক হওয়ার সময় এসে গেছে। কারণ বর্তমানে এসব চার্জিং পয়েন্টগুলোকেই টার্গেট হিসেবে নিচ্ছে হ্যাকাররা।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, পাবলিক প্লেসে ব্যাটারি চার্জ করলে হ্যাক হতে পারে আপনারা স্মার্টফোন, আইফোন ও ট্যাবলেট। এমনটাই হচ্ছে এখন অনেক দেশে। একদিনে আপনি হয়তো ফোন চার্জে দিচ্ছেন, আর অন্যদিকে আপনার মোবাইলে থাকা যাবতীয় তথ্য হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। আবার পাবলিক প্লেসে চার্জ থেকে ফোন খুলে নিলেও কিন্তু বিপদ কমছে না। কারণ হ্যাকাররা চার্জিং পোর্টের মাধ্যমে আপনার ফোনের ওয়াইফাই অন করে ইচ্ছেমতো ব্যবহার করতে পারে।

জুস জ্যাকিং

আসলে হ্যাকাররা “জুস জ্যাকিং” বলে একটি প্রযুক্তির মাধ্যমে আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেট হ্যাক করছে। চার্জিং পয়েন্টে লাগানো চার্জিং ক্যাবেলে যদি ভাইরাস থাকে তাহলে আপনার ফোনের ডাটার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। পাবলিক চার্জিং পয়েন্টে যদি আপনি নিজের ফোনের ক্যাবল দিয়েও চার্জ করেন তাহলেও আপনার ডিভাইসকে হ্যাক করা যেতে পারে। জুস জ্যাকিংয়ের মাধ্যমে আপনার ফোন থেকে হ্যাকাররা ডাটা চুরি করে থাকে।

পাবলিক চার্জিং পয়েন্টে লাগানো ক্যাবলের মাধ্যমে আপনার ফোনে ম্যালওয়্যার কিংবা ভাইরাস প্রবেশ করিয়ে দেয় হ্যাকাররা। তারপর ক্রলার্স বলে এক ধরনের ডিজিটাল ভাইরাস আপনার ফোনে থাকা ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য চুরি করে হ্যাকার্সদের কাছে পাঠিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই এই ভাইরাস নিজের কাজ সেরে ফেলে।

ফোনে ভাইরাস ঢুকিয়ে ডাটা চুরি

হ্যাকারদের কাছে আরেকটা পদ্ধতিও আছে ফোনের ডাটা চুরি করার। এই পদ্ধতিতে ফোনে ভাইরাস ঢুকিয়ে সঙ্গে-সঙ্গে ডাটা চুরি করা হয় না। আস্তে-আস্তে আপনার যাবতীয় তথ্য হ্যাকাররা সংগ্রহ করে নিজের মতো করে ব্যবহার করে। যেমন আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, কি কথা বলছেন এই সব তথ্য হ্যাকাররা জেনে ফেলে। শুধু তাই নয় ভাইরাসের মাধ্যমে হ্যাক করে ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এমনকি জিপিএসও ব্যবহার করতে পারে হ্যাকাররা। ভাইরাসের মাধ্যমে আপনার ফোন থেকে অন্য ব্যক্তিকে ফোন করতে পারে তারা। আপনার যাবতীয় ডাটা চুরি করে আপনার কাছে তোলাও চাইতে পারে হ্যাকাররা।

হ্যাকিংয়ের কবল থেকে বাঁচার উপায়

১-মোবাইল চার্জ করার ব্যাপারে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে।

২- বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার ফোন ফুল চার্জ করে বের হন। ফোন চার্জ না করতে পারলে সাথে পাওয়ার ব্যাংক রাখুন।

৩- সুইচ অফ করে চার্জ করাও নিরাপদ নয়। কারণ ফ্ল্যাশ মেমোরির মাধ্যমে ফোন বন্ধ থাকলেও হ্যাকাররা ডাটা চুরি করতে পারে।

৪- বিশেষ ধরনের ইউএসবি ক্যাবল ব্যবহার করতে পারেন। এই ক্যাবলগুলো ডাটা মোডকে কানেক্ট করে না। শুধু চার্জিং পিনকে পোর্টের সাথে কানেক্ট করে।

সবচেয়ে বড় কথা হলো একটু সতর্ক থাকুন। আর চার্জ শেষ হয়ে গেলে কোনো বিশেষ প্রয়োজন বা জরুরি কাজ না থাকলে দিনে কয়েক ঘণ্টা মোবাইল ছাড়া কাটানোর অভ্যাসও করতে পারেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক
প্রযুক্তি সংবাদ

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
নির্বাচিত

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন

জর্জিয়ায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
প্রযুক্তি সংবাদ

জর্জিয়ায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

নতুন মিনি কম্পিউটার উন্মুক্ত করল শাওমি
নির্বাচিত

নতুন মিনি কম্পিউটার উন্মুক্ত করল শাওমি

ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে অ্যামাজনের মামলা
ই-কমার্স

ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে অ্যামাজনের মামলা

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস
নির্বাচিত

প্রতারণা থেকে বাঁচতে এড়িয়ে চলুন ৮ অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের
বিবিধ

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix