Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 September 2023
মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক
Share on FacebookShare on Twitter

আধুনিক অস্ত্রশস্ত্রের দুনিয়ায় যুগান্তকারী আবিষ্কার। স্মার্ট ফোন, স্মার্ট ঘড়ি, স্মার্ট টিভির পর এ বার বাজারে এল স্মার্ট বন্দুক! কিন্তু কেন স্মার্ট বন্দুক নাম? বন্দুকের মালিক ছাড়া এই বন্দুক কেউ চালাতে পারবেন না। কাজ করবে কেবলমাত্র মালিকের আঙুলের ছাপে (ফিঙ্গারপ্রিন্ট)। অন্য কেউ বন্দুকটি নিয়ে শত টানাহেঁচড়া করলেও গুলি চালাতে পারবেন না।

১৯৯০ সালে স্মার্ট বন্দুক তৈরির ভাবনা প্রথম মাথায় আসে বিজ্ঞানীদের। অনেক বিতর্কের মধ্যে দিয়েও যেতে হয়েছিল সেই ভাবনাকে। বিজ্ঞানীদের সেই স্বপ্ন সত্যি হল আমেরিকার কলোরাডোর একটি সংস্থার হাত ধরে। ওই সংস্থা ডিসেম্বর মাসের মধ্যেই স্মার্ট বন্দুক বাজারে আনতে চলেছে বলে শোনা যাচ্ছে।

স্মার্ট বন্দুকের বাজারমূল্য কত হবে, তা নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে কৌতূহলের অন্ত নেই। শোনা যাচ্ছে, স্মার্ট বন্দুকের দাম হতে পারে ১ লক্ষ ২৫ হাজার টাকা। কলোরাডোর ওই সংস্থাটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বহু কোটির তহবিল সংগ্রহ করে সেই বছর থেকেই স্মার্ট বন্দুক তৈরির কাজে হাত লাগিয়েছিল তারা।

কলোরাডোর ব্রুমফিল্ডের এই সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, তারা বিশ্বের প্রথম বায়োমেট্রিক স্মার্ট বন্দুক তৈরি করে ফেলেছে। বন্দুকটিতে ‘ফিঙ্গারপ্রিন্ট আনলকিং সিস্টেম’ রয়েছে। এই প্রযুক্তি বন্দুকজনিত অপরাধের সংখ্যা কমাবে বলে সংস্থার তরফে আশা করা হচ্ছে। সংস্থার প্রতিষ্ঠাতা কাই ক্লোইফফার জানিয়েছেন, ইতিমধ্যেই সারা বিশ্বের হাজার হাজার মানুষ বন্দুকটি হাতে পাওয়ার জন্য অগ্রিম বুকিং শুরু করেছেন। যদিও তার মধ্যে আমেরিকার বাসিন্দাদের সংখ্যাই বেশি। অগ্রিম বুক করা যাচ্ছে ১৩ হাজার টাকা দিয়ে।

উল্লেখযোগ্য যে, বায়োফায়ারের ৯ এমএম স্মার্ট বন্দুকটি শুধুমাত্র তখনই কাজ করবে, যদি এটি তার মালিককে ‘চিনতে’ পারে। অর্থাৎ, মালিকের আঙুলের ছাপের সাহায্যেই একমাত্র বন্দুকটির ‘লক’ খোলা যাবে। ঠিক যেমনটা দেখা যায় স্মার্ট ফোনের ‘লক’ খোলার ক্ষেত্রে।

ওই সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বন্দুকের পিছনে একটি ক্যামেরাও লাগানো থাকবে। সেই ক্যামেরা মালিকের মুখ চিনতে পারলেও বন্দুকের লক নিজে থেকে খুলে যাবে।

সংস্থার ওয়েবসাইটে লেখা রয়েছে, “আমাদের ৯ এমএম স্মার্ট বন্দুকটিকে হাত থেকে নামালেই সেটি লক হয়ে যায়। মালিকের অনুমতি ছাড়া সেই বন্দুক থেকে অন্য কেউ গুলি চালাতে পারবেন না। গুলি চালাতে পারবেন শুধুমাত্র বন্দুকের মালিক। ওই আগ্নেয়াস্ত্র ভুল করে কখনও কোনও শিশু বা অপরাধীর হাতে পড়লেও ক্ষতির আশঙ্কা নেই।’’

সংস্থার ওয়েবসাইটে এ-ও লেখা রয়েছে, ‘‘যে কোনও পরিস্থিতিতে পরিচয় যাচাই করার জন্য ‘ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট’ এবং ‘থ্রিডি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ রয়েছে এই বন্দুকে। তাই কোনও ভুল হওয়ার সম্ভাবনা নেই।’’ স্মার্ট বন্দুকের বিভিন্ন বৈশিষ্ট্য প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে বলেও ওই সংস্থার তরফে জানানো হয়েছে।

সংস্থাটি এর আগে কৃত্তিম উপগ্রহের যন্ত্রাংশ, স্বাস্থ্য পরীক্ষা করার যন্ত্র, সুপারসনিক জেট তৈরি করেছে। ওই সংস্থা আরও নতুন নতুন অস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বন্দুক সংক্রান্ত অপরাধ এবং আগ্নেয়াস্ত্র চুরি কমানোর জন্যই প্রথম স্মার্ট বন্দুক তৈরির ভাবনা মাথায় আসে বিজ্ঞানীদের।

 

এর আগেও স্মার্ট বন্দুক বাজারে আনার চিন্তা করা হলেও বিভিন্ন কারণে তা ফলপ্রসূ হয়নি। স্মার্ট বন্দুক বাজারে চাহিদা তৈরি করে ফেলতে পারলে আমেরিকায় বন্দুকবাজদের দৌরাত্ম্য কিছুটা কমতে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি, বন্দুক ব্যবহারের কারণে আমেরিকার বিভিন্ন স্কুল চত্বরে যে ভাবে অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তা-ও খানিকটা কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার বিশেষজ্ঞদের একাংশের মতে, স্মার্ট বন্দুক হ্যাক করার পদ্ধতি জানা থাকলে তা হিতে বিপরীত হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
কিভাবে করবেন

অ্যাড ট্র্যাকিং বন্ধের ফিচার আসছে অ্যানড্রয়েডেও

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি কিনে ফ্রি এসি অথবা নিশ্চিত ছাড়ের সময় বাড়লো

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও
প্রযুক্তি সংবাদ

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী
নির্বাচিত

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী

শক্তিশালী প্রসেসর চালিত ডুয়েল মোড ফাইভজি স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

স্মার্টফোন চার্জ হবে ১২ মিনিটেই, অপোর নতুন প্রযুক্তি

সুইচ অফ না করেই চার্জিং কেবল থেকে মোবাইল ডিসকানেক্ট করছেন? ঠিক না ভুল, জানুন
কিভাবে করবেন

সুইচ অফ না করেই চার্জিং কেবল থেকে মোবাইল ডিসকানেক্ট করছেন? ঠিক না ভুল, জানুন

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2023

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix