Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের নতুন সিএমও সাজ্জাদ হাসিব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 January 2020
গ্রামীণফোনের নতুন সিএমও সাজ্জাদ হাসিব
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোনের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হয়েছেন সাজ্জাদ হাসিব। আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে এই দায়িত্ব কার্যকর হবে তার।

সম্প্রতি গ্রামীণফোনের সিইও হিসেবে নিয়োগ পাওয়া ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হবেন সাজ্জাদ হাসিব। আজমানের পরে দ্বিতীয় বাঙালি হিসেবে গ্রামীণফোনের সিএমও’র দায়িত্ব পালন করবেন সাজ্জাদ।

গ্রামীণফোন মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সিএমও হিসেবে সাজ্জাদ গ্রামীণফোনের সমন্বিত বিপণন বিভাগ পরিচালনা করবেন। এর মধ্যে রয়েছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, মার্কেট কমিউনিকেশন্স, ডিজিটাল মার্কেটিং, বিজনেস ইনটেলিজেন্স ও কাস্টমার সার্ভিস। উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবার উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের গুণগত সেবা দেওয়ার পাশাপাশি গ্রামীণফোনের প্রবৃদ্ধি বাড়াতে তিনি একসঙ্গে তার চলতি দায়িত্ব- দেশব্যাপী পাঁচটি সার্কেলের সেলস ও মার্কেটিং কার্যক্রমেরও দায়িত্ব পালন করবেন।

এক দশকেরও বেশি সময় ধরে সাজ্জাদ গ্রামীণফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনে যোগদানের আগে তিনি দেশে ও দেশের বাইরে ব্যাংকিং ও এফএমসিজি খাতে কাজ করার পাশাপাশি টেলিকম প্রতিষ্ঠানেও কাজ করেছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।

গ্রামীণফোনে যোগ দেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির মানোন্নয়নে বেশ কয়েকটি রূপান্তরমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে এশিয়ায় অন্যতম বৃহৎ টেলকো ডিস্ট্রিবিউশন অপারেশন্স এর রি-মডেলিং অ্যান্ড বিল্ডিং, বিভিন্ন অঞ্চলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বিকেন্দ্রীকরণ এবং ডিজিটাইজেশন ও অ্যানালিটিকসের মাধ্যমে কার্যক্রমের আধুনিকায়ন।

ভবিষ্যৎ সক্ষমতা অর্জন, নেতৃত্বের বিকাশ, এবং প্রতিষ্ঠানের ভেতর সহযোগিতা বাড়ানোতে দৃঢ় বিশ্বাস রাখেন সাজ্জাদ।

এ প্রসঙ্গে ইয়াসির আজমান বলেন, সাজ্জাদ একজন অনুপ্রেরণামূলক নেতৃত্বের উদাহরণ। দক্ষতার সঙ্গে সঠিক দিকনির্দেশনা ও মনোভাব নিয়ে একটি বড় টিম পরিচালনা করার সক্ষমতা রয়েছে তার। প্রবৃদ্ধির মানসিকতা নিয়ে কাজ করার পাশাপাশি গ্রাহকদের গুণগত ও টেকসই মানের সেবা দিতে তিনি প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন। আমি আমার সিএমও’র দায়িত্বটি এমন একজন সঠিক মানুষের কাছে তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। সাজ্জাদ তার দলের সদস্যের, গ্রাহকদের ও প্রতিষ্ঠান সম্পর্কে খবু ভালো ধারণা রাখেন। সাজ্জাদ এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি নিতে রাজি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

দায়িত্ব পাওয়া প্রসঙ্গে সাজ্জাদ বলেন, নতুন এই দায়িত্বশীল পদে আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি গ্রামীণফোনের ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। গত ১৪ বছর ধরে পুরো প্রতিষ্ঠানের কাছ থেকে আমি যে ভালোবাসা, সম্মান ও সহযোগিতা পেয়েছি তাতে আমি অভিভূত।

তিনি আরও বলেন, আমি আমাদের কর্মাশিয়াল টিম নিয়ে অত্যন্ত গর্বিত। তারা প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং সর্বোপরি, বিশ্বসেরা মেধা দিয়ে সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এই চমৎকার টিম নিয়ে আমরা আমাদের গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে সামাজিক ক্ষমতায়ন, গ্রামীণফোন ব্র্যান্ডটিকে আরো এগিয়ে নেওয়া এবং গ্রাহকদের প্রয়োজনভিত্তিক মানসম্মত পন্য এ সেবা নিয়ে কাজ করবো।

নতুন এ দায়িত্বের আগে, সাজ্জাদ সিনিয়র ডিরেক্টর এবং অপারেশনস এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার পেশাদারিক সাফল্যের মধ্যে রয়েছে ক্রমবর্ধমান মার্কেট শেয়ার, রাজস্ব বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়ন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম
প্রযুক্তি সংবাদ

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে ক্রীড়া ও অ্যান্টি-ডোপিং সংস্থায় সাইবার হামলা

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে
প্রযুক্তি বাজার

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সারদের উৎস কর দিতে হবে না: আইসিটি প্রতিমন্ত্রী

নতুন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি চিপ উন্মোচন স্যামসাংয়ের
নির্বাচিত

নতুন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি চিপ উন্মোচন স্যামসাংয়ের

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ওয়ালটন এমডির ফলপ্রসূ আলোচনা

Load More

ট্রেন্ডিং টপিক

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2020

গ্রামীণফোনের নতুন সিএমও সাজ্জাদ হাসিব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix