Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগে বাজারে গ্যালাক্সি নোট ১০ প্লাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০
‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগে বাজারে গ্যালাক্সি নোট ১০ প্লাস
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং গত বছর বাজারে ছেড়েছিল গ্যালাক্সি নোট ১০ প্লাস। অত্যাধুনিক ফিচার সম্বলিত ডিভাইসটি এখন তৈরি হচ্ছে বাংলাদেশে। গ্রাহকরা ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগের গ্যালাক্সি নোট ১০ প্লাস এখন আমদানি করা ফোনের তুলনায় ৩১ হাজার টাকা কমে কিনতে পারছেন।

বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজিত হওয়ার দুই বছরের মধ্যে বাজারে এসেছে গ্যালাক্সি নোট ১০ প্লাস। দেশের মাটিতে সংযোজিত হওয়া ডিভাইসগুলোর মধ্যে এখন পর্যন্ত এটিই সবচেয়ে সফিস্টিকেটেড হ্যান্ডসেট। জানুয়ারিতে প্রথম লটে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগের এক হাজার পাঁচশ’টি গ্যালাক্সি নোট ১০ প্লাস বাজারে ছাড়া হয়েছিল।

বাংলাদেশে স্যামসাং ব্র্যান্ডের হ্যান্ডসেট তৈরি করা কোম্পানি ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, দেশে সংযোজিত এবং আমদানি করা ডিভাইসের মধ্যে গুণগত মানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। প্রথম লটের সব ফোনই বিক্রি হয়ে গেছে এবং কোনো ধরণের কোনো অভিযোগ আসেনি। এখন থেকে দেশে তৈরি ফোন নিয়মিত বাজারে থাকবে।

স্যামসাং মোবাইল বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যাধুনিক ও অধিক শক্তিশালী ৭ ন্যানোমিটার (এনএম) এক্সিনোস ৯৮২৫ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৪ এক্স র‍্যাম, ২৫৬ জিবি রম, ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে ডিভাইসটিতে। এর ব্যাটারি মাত্র এক ঘণ্টায় পূর্ণ চার্জ হতে সক্ষম এবং কোয়াড রিয়ার ক্যামেরা সুবিধা থাকবে। এতে থাকবে উন্নত এস পেন সুবিধা।

গ্যালাক্সি নোট ১০ প্লাস ফোনটিতে ৬ দশমিক ৮ ইঞ্চি মাপের ডব্লিউকিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেডের প্রায় বেজেলহীন ডিসপ্লে থাকবে। পাশাপাশি এর পেছনের কোয়াড ক্যামেরার ফিচারের মধ্যে ভিডিও স্ট্যাবিলাইজেশন, লাইভ ফোকাস অন ভিডিও, প্রফেশনাল গ্রেড ভিডিও এডিটিং সুবিধা থাকবে।

আমদানিকারক প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স এর আগে ফোনটি আমদানি করতো। বিভিন্ন দেশ থেকে আনা একেকটি ফোনের দাম পড়ত ১ লাখ ৪৪ হাজার টাকা। আর দেশে সংযোজনের পর এটির মূল্য দাঁড়াচ্ছে এক লাখ ১৩ হাজার টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
প্রযুক্তি সংবাদ

৭ হাজারের বেশি ইউটিউব চ্যানেল সরিয়েছে গুগল

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
নির্বাচিত

বিটিআরসির ওএসডি ৬ কর্মকর্তাকে পুনঃপদায়নের উদ্যোগ

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
নির্বাচিত

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা

ফেসবুক অ্যাকাউন্ট  নিরাপদ রাখতে সেটিংস পরিবর্তন করুন
প্রযুক্তি সংবাদ

৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

আইপ্যাডের চার্জ দ্রুত ফুরানো রোধে ছয় করণীয়
কিভাবে করবেন

আইপ্যাডের চার্জ দ্রুত ফুরানো রোধে ছয় করণীয়

অনুষ্ঠিত হলো ডিজিটাল সামিট
প্রযুক্তি সংবাদ

অনুষ্ঠিত হলো ডিজিটাল সামিট

Load More

ট্রেন্ডিং টপিক

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া
প্রযুক্তি বাজার

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

আপনার ওয়াইফাই কে কে চালায় জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ওয়াইফাই কে কে চালায় জানবেন যেভাবে

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ
বিবিধ

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ ফেব্রুয়ারি ২০২০

‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগে বাজারে গ্যালাক্সি নোট ১০ প্লাস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix