Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০
নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই। চতুর্থ শিল্পবিপ্লবের সূচনালগ্নে তারা নানা খাতে দেশ ও দেশের বাইরে কাজ করে সাফল্য বয়ে আনছেন। দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ১ হাজার ৩০০টির বেশি সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির শেয়ার ও পরিচালনা পর্ষদে রয়েছেন নারী উদ্যোক্তারা।

তথ্যপ্রযুক্তি খাতে আরেক বড় অগ্রগতি এনেছে নারীদের তথ্যপ্রযুক্তিতে যুক্ত করা। এছাড়া ই-কমার্স ও এফ-কমার্স খাত দেশে প্রসারিত হচ্ছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী উদ্যোক্তাদের উপস্থিতি বাড়ছে। বেসরকারি সমীক্ষা বলছে, দেশে ব্যবহারকারী ৩ কোটি ৫৮ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। গড়ে উঠেছে এফ-কমার্স বা ফেসবুকভিত্তিক ক্ষুদ্র ব্যবসা।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি বড় অংশ ফ্রিল্যান্সাররা। এখানেও নারীরা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরো বেগবান এবং পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। আমরা যদি দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চাই, তবে নারী-পুরুষ দুই পক্ষকে মিলে কাজ করতে হবে।

দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বেসিস। বেসিসের গৃহীত নানা উদ্যোগের ফলে বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। বেসিস সদস্য প্রতিষ্ঠানে নারী কর্মীদের সংখ্যা ২৫ শতাংশ বা এর বেশি হলে ওই প্রতিষ্ঠানের সব ধরনের সেবার ফিতে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য বা নারী নেতৃত্বে পরিচালিত ব্যবসার প্রসারের জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শি-ট্রেডস, উইকানেক্ট আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছে বেসিস।

আইসিটির ক্রমবর্ধমান বিকাশের পাশাপাশি একজন নারী শিক্ষিত হলে এবং তাকে এ খাতের সঙ্গে যুক্ত করতে পারলে উন্নয়ন সম্ভব। প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন, নতুন প্রযুক্তিভিত্তিক দক্ষতা ও আইসিটি পেশায় প্রবেশ করার সুযোগ রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের আরো সামনে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে বেসিস। তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন নারীরা। আমাদের তথ্যপ্রযুক্তি খাত সামনে এগিয়ে যাচ্ছে বলেই ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়িত হচ্ছে। আমারা এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছি। বর্তমান সরকার তথ্যপ্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বেসিস নারীদের উন্নয়নে যেসব পরিকল্পনা নিয়ে কাজ করছে, তারই চিত্র তুলে ধরা হচ্ছে বেসিস সফটওয়্যার মেলায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক চার্জে ৩০ ঘণ্টা চলবে হেডফোন
প্রযুক্তি বাজার

এক চার্জে ৩০ ঘণ্টা চলবে হেডফোন

আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে
প্রযুক্তি সংবাদ

উৎপাদনে খরচের চেয়ে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে আইফোন ১২

স্যামসাংয়ের নতুন ফোনে ‘লাইভ ক্যামেরা’ ফিচার
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নতুন ফোনে ‘লাইভ ক্যামেরা’ ফিচার

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কাপল ডিনারের সুযোগ দিবে ভিভো
প্রযুক্তি সংবাদ

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কাপল ডিনারের সুযোগ দিবে ভিভো

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
টেলিকম

‘বাংলাদেশে এখন চিড়া-গুড়ের আগে ইন্টারনেট লাগে’

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
কিভাবে করবেন

অনলাইনে নিরাপদ থাকার ৭ পদ্ধতি

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix