Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে নিরাপদ থাকার ৭ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 October 2022
সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
Share on FacebookShare on Twitter

সাইবার হামলা থেকে রক্ষা পেতে করণীয় বিভিন্ন তথ্য সবার কাছে তুলে ধরতে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) পালন করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে সচেতন থাকলে অনলাইনে সহজেই নিরাপদ থাকা যায়। অনলাইনে নিরাপদ থাকার সাতটি কৌশল নিয়েই এবারের মূল প্রতিবেদন। লিখেছেন ইশতিয়াক মাহমুদ

অনলাইনে নিরাপদ থাকতে হলে প্রথমেই প্রয়োজন নিরাপদ ইন্টারনেট সংযোগ। কিন্তু এ বিষয় সম্পর্কে অনেকেই সচেতন নন। আর তাই বেশির ভাগ মানুষই সাইবার ক্যাফে, রেস্তোরাঁ, বিমানবন্দর বা রেলস্টেশনে থাকা গণ বা পাবলিক ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করেন। প্রয়োজনেও এটি করতে হয়। অনেক সময় পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী থাকে না। ফলে ব্যবহারকারীর ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টসহ ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থাকে। আর তাই পাবলিক ওয়াই-ফাই বা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএনে ব্যবহারকারীদের তথ্যে কোড যুক্ত বা এনক্রিপ্ট করে বিনিময় হওয়ায় সহজে সেগুলো সংগ্রহ করতে পারে না সাইবার অপরাধীরা।

২. শক্তিশালী পাসওয়ার্ড
অনলাইনে নিরাপদ থাকতে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড যত বড় হবে, ততই নিরাপদ। তবে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না। পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন) ব্যবহার করা উচিত।

৩. হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যার ব্যবহার
অনলাইনে নিরাপদ থাকতে কম্পিউটার এবং মুঠোফোনে হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যার ব্যবহার করতে হবে। শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। কারণ, হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যারের নিরাপত্তাব্যবস্থা বেশ শক্তিশালী থাকে। ফলে ইন্টারনেট ব্যবহারের সময় সাইবার হামলার আশঙ্কা থাকলে ব্যবহারকারীদের সতর্ক করার পাশাপাশি হামলা প্রতিরোধেও ভূমিকা রাখে।

৪. তথ্য বিনিময়ে সতর্কতা ও সংরক্ষণ
আমরা অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট বা মেসেজিং সেবায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ছবি বা তথ্য দিয়ে থাকি। এতে পরিচিতদের পাশাপাশি অপরিচিতরাও বিভিন্ন ব্যক্তিগত তথ্য জেনে যান। ফলে সাইবার অপরাধীরা চাইলেই ছবি বা তথ্যগুলো কাজে লাগিয়ে সাইবার হামলা চালাতে পারে। আবার অ্যাকাউন্ট বেহাত হলে সব তথ্য এবং ছবিগুলো সাইবার অপরাধীদের দখলে চলে যেতে পারে। আর তাই নিরাপদ থাকতে ব্যক্তিগত নিরাপত্তা নষ্ট করতে পারে, এমন কোনো তথ্য ও ছবি অনলাইনে বিনিময় না করাই ভালো। এর পাশাপাশি কম্পিউটার এবং মুঠোফোনে থাকা তথ্য পেনড্রাইভ, আলাদা হার্ডডিস্ক, ক্লাউড বা অন্য কোনো মাধ্যমে সংরক্ষণ করা উচিত। এর ফলে সাইবার হামলার শিকার হলেও গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে থাকবে।

৫. ফিশিং লিংকে ক্লিক না করা
ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন প্রলোভন ও সুবিধা দেওয়ার নাম করে ই-মেইল এবং সামাজিক যোগাযোগ সাইটে বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা, যা ফিশিং আক্রমণ নামে পরিচিত। ফিশিং আক্রমণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আর তাই অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পাঠানো ই-মেইলে থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কারণ, লিংকগুলোতে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে

ক্ষতিকর ম্যালওয়্যার কম্পিউটার ও মুঠোফোনে প্রবেশ করে ব্যবহারকারীদের তথ্য ও অর্থ চুরি করতে পারে। আর তাই ই-মেইল বা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে বিনিময় করা কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

৬. ডাউনলোডে সতর্কতা
অনেকেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট বা স্টোর থেকে অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করেন। কিন্তু এর মাধ্যমে মুঠোফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে সাইবার হামলা চালাতে পারে সাইবার অপরাধীরা। আর তাই অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করার সময় সতর্ক থাকতে হবে। অপরিচিত ও অবৈধ উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে প্রয়োজন ছাড়া মুঠোফোন বা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেওয়া অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।

৭. হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার

অনলাইনে নিরাপদ থাকার জন্য অ্যান্টিভাইরাস বেশ গুরুত্বপূর্ণ। অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বিনা মূল্যের অ্যাপ পাওয়া যায়। তবে টাকার বিনিময়ে অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। ফলে অনলাইনে নিরাপদ থাকার সম্ভাবনা বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত
নির্বাচিত

এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি বাজার

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি

মোবাইল অ্যাপে বিমানের টিকিট অক্টোবর থেকে
প্রযুক্তি সংবাদ

মোবাইল অ্যাপে বিমানের টিকিট অক্টোবর থেকে

ইন্টারনেটের স্পিড কত হলে ভালো?
নির্বাচিত

ইন্টারনেটের স্পিড কত হলে ভালো?

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া
নির্বাচিত

১ আগস্টের পরে ক্রয়কৃত অবৈধ ফোন বন্ধ হচ্ছে

আরো কনটেন্টে নিষেধাজ্ঞা আরোপ করছে মেটা
প্রযুক্তি সংবাদ

আরো কনটেন্টে নিষেধাজ্ঞা আরোপ করছে মেটা

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর...

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2022

অনলাইনে নিরাপদ থাকার ৭ পদ্ধতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix