Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ধাতব চাবিহীন গাড়ির লক তার কাছে নস্যি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 16 February 2020
ধাতব চাবিহীন গাড়ির লক তার কাছে নস্যি
Share on FacebookShare on Twitter

যে কোনো বিলাসবহুল গাড়ির লক খুলতে পারবে এমন ডিভাইস তৈরি করেছেন এক হ্যাকার। ‘ইভানকানেক্ট’ নামের ওই হ্যাকারের ডিভাইসটির নাম ‘কিলেস রিপিটার’।

ডিভাইসটি ‘ও্য়্যারলেস কি ফব সিস্টেম’ ব্যবহার করে চলে এবং ডিভাইসটিকে নয় হাজার ডলার মূল্যে বিক্রি করাও শুরু করেছেন ওই হ্যাকার। ঠিক কীভাবে ‘কিলেস রিপিটার’ ডিভাইসটি কাজ করে, সেটিও সাম্প্রতিক এক ভিডিওতে দেখিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, চালকবিহীন এক গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। গাড়িটি তার এক বন্ধুর বলেও জানান ওই হ্যাকার। গাড়ির কাছে গিয়ে হাতে থাকা অ্যান্টেনা সমৃদ্ধ ছোট একটি ডিভাইস দিয়ে চালক আসনের পাশে থাকা দরজাটি খুলে ফেলেন তিনি এবং ইঞ্জিনও চালু করেন।

চাইলে যে কেউ যে কোনো উদ্দেশ্যে ডিভাইসটিকে ব্যবহার করতে পারে বলেও ভিডিওতে স্বীকার করেছেন হ্যাকার ‘ইভানকানেক্ট’। শুধু যেসব বিলাসবহুল গাড়ি ২২ এবং ৪০ কিলোহার্টজের মধ্যবর্তী তরঙ্গ ব্যবহার করে, সেগুলো আনলক করা যাবে না। এসব গাড়ির মধ্যে রয়েছে মার্সেইডিজ, অডি, পোর্শে, বেন্টলি এবং রোলস রয়েসের ২০১৪ সালের পরে বাজারে আসা মডেলগুলো।

এমন প্রযুক্তি যার হাতে আছে তার পক্ষে তো গাড়ি চুরি করা খুবই সহজ! “সত্যি করে বলতে পারি, এই প্রযুক্তির সাহায্যে গাড়ি চুরি করিনি আমি। যদিও এটি করা খুবই সহজ। তারচেয়ে বরং আমি মনে করি অন্যদের কাছে এটি বিক্রি করে যদি অর্থ উপার্জন করা যায়, তাহলে হাত নোংরা করে কী লাভ।” – বলেছেন হ্যাকার ইভানকানেক্ট।

ভাইসের নিরাপত্তা বিশেষজ্ঞ স্যামি কামকার ইভানকানেক্টের ফুটেজটি পরীক্ষা করার পর জানান যে ‘কিলেস রিপিটার’ ডিভাইসটির প্রযুক্তি নতুন কিছু নয়। অনেক আগে থেকেই প্রযুক্তিটি পরিচিত।

“ভিডিওটি শতভাগ সত্যি কিনা সে নিশ্চয়তা দিতে পারছি না। এই ধরনের আক্রমণ কম করে হলেও ডজনখানেকের বেশি গাড়িতে আমি নিজের তৈরি হার্ডওয়্যার দিয়ে করে দেখিয়েছি। এগুলো তৈরি করা এবং কাজ করতে দেখানোটা খুবই সহজ।” – বলেন ভাইসের নিরাপত্তা বিশেষজ্ঞ স্যামি কামকার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব স্মার্ট এসি
নির্বাচিত

ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব স্মার্ট এসি

‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল শেয়ারট্রিপ
নির্বাচিত

‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল শেয়ারট্রিপ

চ্যাট থেকে না বেরিয়েই ভয়েস ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে
প্রযুক্তি সংবাদ

চ্যাট থেকে না বেরিয়েই ভয়েস ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে

গোটা বিশ্বেই ভিডিও মান কম রাখবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

গোটা বিশ্বেই ভিডিও মান কম রাখবে ইউটিউব

কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশে ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল ইমো
নির্বাচিত

কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশে ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল ইমো

প্রযুক্তিপণ্যের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চায় আইসিটি ব্যবসায়ীরা
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিপণ্যের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চায় আইসিটি ব্যবসায়ীরা

Load More

ট্রেন্ডিং টপিক

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 February 2020

ধাতব চাবিহীন গাড়ির লক তার কাছে নস্যি

Techzoom.TV |
TechzoomTV