Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের আহ্বান মার্ক জাকারবার্গের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের আহ্বান মার্ক জাকারবার্গের
Share on FacebookShare on Twitter

বিপজ্জনক কিংবা ক্ষতিকর অনলাইন কনটেন্ট বন্ধ ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আরো কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। সম্প্রতি জার্মানির মিউনিখে নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে এমন আহ্বান জানান তিনি। খবর বিবিসি।

বিপজ্জনক কনটেন্ট, মিথ্যা খবর ও গুজব ছড়ানো এবং রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জন্য জনপ্রিয় ফেসবুক বিশ্বজুড়ে ব্যাপক চাপ ও সমালোচনার মুখে রয়েছে। এছাড়া তথ্য কেলেঙ্কারির কারণে গত বছরজুড়ে বিশ্বের কয়েকটি দেশের আইনপ্রণেতাদের সামনে শুনানিতে হাজির হতে হয়েছিল ফেসবুক প্রধানকে।

মিউনিখে জাকারবার্গ বলেন, কোনো বক্তব্য আইনসম্মত বা বৈধ কিনা, তা যাচাই-বাছাই করা ফেসবুকের মতো কোনো প্রতিষ্ঠানের কাজ হতে পারে না। একই সঙ্গে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে কড়াকড়ি আইন করা হলে তা সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে বলেও উল্লেখ করেন তিনি। উদাহরণ হিসেবে চীনের নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী সময়ে গোটা বিশ্বের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন বিষয়ে নতুন নীতিমালা চালু করেছিল ফেসবুক। এ নীতিমালার মধ্যে রয়েছে প্রচারণার জন্য অর্থ প্রদানকারীর নাম-পরিচয় বিজ্ঞাপনে উল্লেখ থাকতে হবে এবং ওই বিজ্ঞাপনের একটি কপি সার্চ করা যাবে, এমন ডাটাবেস যা পরবর্তী সাত বছরের জন্য সংরক্ষণ করা হবে।

তবে চলতি সপ্তাহে ফেসবুক ঘোষণা দিয়েছে, সোস্যাল মিডিয়ায় তারকাদের স্পন্সর করা রাজনৈতিক পোস্টগুলো ফেসবুকের ডাটাবেসে আর সংরক্ষণ করা হবে না। এছাড়া নীতি অনুযায়ী রাজনীতিবিদদের পোস্টগুলোর সত্য-মিথ্যাও সবসময় যাচাই করা প্রতিষ্ঠানটির পক্ষে সম্ভব না। যে কারণে সম্মেলনে মার্ক জাকারবার্গ বিভিন্ন দেশের সরকারের প্রতি কঠোর আইন প্রণয়নের বিষয়টিতে বেশি গুরুত্ব দিয়েছেন।

মার্ক জাকারবার্গ বিভিন্ন দেশের সরকারকে সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, এখন প্রচলিত টেলিকম ও মিডিয়া জায়ান্টগুলোর আইনের মিশ্রণেও হতে পারে নতুন আইন। তবে নতুন কোনো আইন তৈরি হওয়ার আগ পর্যন্ত ফেসবুক ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।

অন্যদিকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিপজ্জজনক কনটেন্ট তৈরি করে, তারাও বর্তমানে নিজেদের পরিচয় গোপন করতে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখার কাজে নিজেদের অবস্থান দৃঢ় করছে বলে জানান তিনি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফেসবুকের ৩৫ হাজার কর্মীর একটি দল কাজ করছে সর্বক্ষণ। যাদের মূল কাজ প্রতিটি কনটেন্ট মূল্যায়ন এবং এর নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন ১০ লাখের বেশি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেসবুক কর্তৃপক্ষ বলেও এ সময় মন্তব্য করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ ডিগ্রির কম তাপ হলেই রঙ পাল্টাবে রিয়েলমির নতুন ফোন
নির্বাচিত

১৬ ডিগ্রির কম তাপ হলেই রঙ পাল্টাবে রিয়েলমির নতুন ফোন

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা
ই-কমার্স

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা

মহাকাশে আরো ৩৪টি স্যাটেলাইট স্থাপন যুক্তরাজ্যের
প্রযুক্তি সংবাদ

মহাকাশে আরো ৩৪টি স্যাটেলাইট স্থাপন যুক্তরাজ্যের

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
প্রযুক্তি সংবাদ

দেশে বন্ধ হচ্ছে অবৈধ ফোন, জেনে নিন আপনারটি বৈধ কি না

পিউরা ৮০ সিরিজ উন্মোচন করবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

পিউরা ৮০ সিরিজ উন্মোচন করবে হুয়াওয়ে

বিদ্যুৎ উৎপাদনের পথে বড় আবিষ্কার নতুন ‘ফিউশন’ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ উৎপাদনের পথে বড় আবিষ্কার নতুন ‘ফিউশন’ প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি
প্রযুক্তি সংবাদ

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক
নির্বাচিত

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ
প্রযুক্তি সংবাদ

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি ও নকশার সমন্বয়ে ২০২৬ সালের...

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ফেব্রুয়ারি ২০২০

ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের আহ্বান মার্ক জাকারবার্গের

Techzoom.TV |
TechzoomTV