Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 February 2020
ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান
Share on FacebookShare on Twitter

অবৈধ পথে আসা মোবাইল ফোন দেশীয় উৎপাদন শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)। এ অবস্থায় ঈদ মৌসুমের আগে ঘনঘন অভিযান চালানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করেছে সংগঠনটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএমপিআইএ জানায়, সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২০১৬ সালে দেশেই মোবাইল ফোন কারখানা করার জন্য নির্দেশনা দেয়। সরকারের এ যুগান্তকারী পদক্ষেপের ফলে প্রায় সব প্রধান প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জায়গায় নিজেদের কারখানা গড়ে তুলেছে। এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমেছে, অন্যদিকে দেশে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বিদেশি বিনিয়োগও বাড়ছে।

এরই মধ্যে দেশে ৯টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদনের উদ্দেশ্যে কারখানা গড়ে তুলেছে এবং আরও কিছু প্রতিষ্ঠান কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। দেশের চাহিদার প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ মোবাইল ফোন এখন দেশেই উৎপাদিত হচ্ছে বলে জানায় বিএমপিআইএ। কিন্তু অবৈধ পথে আসা মোবাইল ফোন দেশীয় উৎপাদন শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে বিএমপিআইএ।

সংগঠনটির মতে, দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ এখন অবৈধ পথে আমদানি হওয়া ব্যবসার দখলে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছরে স্মার্টফোন আমদানির ওপর সরকার টোটাল ট্যাক্স ইনসিডেন্ট বা টিটিআই ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ নির্ধারণ করে দিয়েছেন। ফলে মোবাইল ফোনের দাম বেড়েছে। এই কারণেও গত কয়েক বছরের তুলনায় গত বছর আরও বেশি বেড়ে গেছে অবৈধ মোবাইল ফোনের বাজার।

অবৈধ পথে আসা মোবাইল ফোনের কারণে প্রথমত ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানিয়ে সংগঠনটি বলছে, নন-ওয়ারেন্টি পণ্য কিনে তারা প্রতারিত হচ্ছেন। ওয়ারেন্টি ছাড়া অবৈধ ও রিফারবিশড পণ্য কেনার ফলে ভোক্তা ফোন নষ্ট হওয়ার পরে অথোরাইজড সার্ভিস পাচ্ছেন না, তাই নষ্ট ফোন সারাতে গুণতে হচ্ছে অনেক টাকা। এতে কাস্টমারের বিপুল সময় নষ্ট হচ্ছে উপরন্তু ফোনটি ঠিক হবে কিনা সেটাও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

দ্বিতীয়ত সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, টাকার অংকে যা আড়াই হাজার কোটি টাকার কাছাকাছি।

তৃতীয়ত বৈধ আমদানিকারক ও দেশীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, অবৈধ পথে আসা নিম্নমানের পণ্যে বাজার সয়লাব হয়ে যাওয়ায় বৈধ পণ্যের বিক্রি কমে যাচ্ছে। ফলে মোবাইল কারখানার শত কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়েছে।

বিএমপিআইএ বলছে, মাঝে মাঝেই নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন এবং র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোন ধরা পড়ছে, কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না অবৈধ ফোন ব্যবসা। কারণ এ ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন।

বাজার তথ্য এবং ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে বিএমপিআইএ জানায়, দেশে তৈরি মোবাইল ফোনের মান এবং চীন দেশে বানানো ফোনের মান কাছাকাছি পর্যায়ের, কিছু কিছু নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে চীনের চাইতেও ভালো। দেশে উৎপাদিত ফোনের ক্ষেত্রে অভিযোগ কম হওয়াতে সার্ভিস সেন্টারগুলোতেও ক্রেতার ভিড় অনেক কম।

অবৈধ ফোনের দৌরাত্ম্য ঠেকাতে বিটিআরসি এবং বিএমপিআইএর যৌথ উদ্যোগে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) ডাটাবেইজ বা মোবাইল ফোন রেজিস্ট্রেশন। বৈধ পথে আসা ও দেশে তৈরি হওয়া সব ফোন এখন এ ডাটাবেইজে রেজিস্ট্রি করা।

ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রারের (এনইআইআর) নামে প্রযুক্তিটির মাধ্যমে বাজারে থাকা আসল বা নকল মোবাইল ফোন পরীক্ষা সহজেই করা যাবে। মোবাইল ফোন ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিটিআরসি অচিরেই এ প্রযুক্তিতে যাচ্ছে। এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিএমপিআইএ জানিয়েছে, সরকারের অনুমোদন পেলে মার্চ-এপ্রিলের মধ্যে এ প্রযুক্তির প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের কাজ শেষে এনইআইআর স্থাপনের কাজ শেষ করতে পারবে। এনইআইআর স্থাপনের কাজ শেষ হলে বিটিআরসি অবৈধ পথে আসা নকল ও অবৈধ মোবাইল ফোন তাৎক্ষণিকভাবে বন্ধের ব্যবস্থা নেওয়া যাবে।

বিএমপিআইএ বলছে, আইএমইআই ডাটাবেইজ সম্পর্কে গত বছরের আগস্ট মাসে বিটিআরসি গণমাধ্যমে প্রচারণা চালিয়েছিলো, ফলে আমরা দেখেছি যে এরই মধ্যেই সাধারণ মানুষের মাঝেও সচেতনতা বেড়েছে, যদিও তা খুবই স্বল্প পরিসরে। সরকার সব স্তরের মানুষের কাছে সহজে এ ডাটাবেইজের কথা পৌঁছে দিলে ভোক্তা, সরকার এবং মোবাইল ফোন উদ্যোক্তাসহ সব পক্ষই লাভবান হবে।

সংগঠনটির তথ্যমতে, দেশের পুরো মোবাইল চাহিদার একটি বড় অংশ বিক্রি হয় রোজার ঈদের সময়। আসন্ন ঈদ বাজারকে কেন্দ্র করে অবৈধ ফোন ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে গেছে। অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা আছেন আতঙ্কে।

বিএমপিআইএ এরই মধ্যেই প্রধান প্রধান শপিং মলে জনসচেনতা বাড়ানোর লক্ষ্যে স্টিকার ক্যাম্পেইন চালানোর উদ্যোগ নিয়েছে। সেইসঙ্গে তারা বিটিআরসিকেও অনুরোধ করেছে মার্চ-এপ্রিল-মে মাসে ঘনঘন যৌথ অভিযান চালানোর। এ উদ্যোগ অবিলম্বে কার্যকর হলে মোবাইল ফোনের দেশীয় উৎপাদন আরও ত্বরান্বিত হবে, একইসঙ্গে আরও অনেক দেশি ও বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদনে উদ্বুদ্ধ হবে বলে মনে করে বিএমপিআইএ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইল হ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাল থেকে ভার্চুয়ালে তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড শুরু
প্রযুক্তি সংবাদ

কাল থেকে ভার্চুয়ালে তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড শুরু

নভেম্বরে বন্ধ হচ্ছে গুগলের আরেকটি সেবা
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৩৯১ মিলিয়ন ডলার জরিমানা

যন্ত্রমানবী সোফিয়া এবার কলকাতায়
প্রযুক্তি সংবাদ

সন্তানের মা হতে চায় রোবট সোফিয়া

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’

দেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট, বিস্মিত মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

দেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট, বিস্মিত মন্ত্রী

বাংলাদেশে পাওয়া যাবে অ্যামাজনের ক্লাউড সেবা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে পাওয়া যাবে অ্যামাজনের ক্লাউড সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 February 2020

ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix