Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে
Share on FacebookShare on Twitter

চীনে করোনাভাইরাস সংক্রমণের কারণে হুয়াওয়ের ৫জি উপকরণ সরবরাহে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে তাদের উৎপাদন বন্ধ হয়নি। ফলে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহে কোনও ঘাটতি হবে না।

বৃহস্পতিবার হুয়াওয়ের ৫জি পণ্য বিভাগের প্রধান ইয়াং চাওবিন লন্ডনে সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন হয়ে গেছে ভাইরাস প্রাদুর্ভাবের। আর এই সময়ের মধ্যেও হুয়াওয়ের সব কারখানাই চালু ছিল।

‘প্রধান সরবরাহকারীরাও উৎপাদন চালু রেখেছে। সুতরাং ক্রেতাদের কাছে আমাদের পণ্য সরবরাহে কোনও প্রভাব পড়বে না।’

উৎপাদন সংকট না হলেও করোনাভাইরাস বিস্তারের কারণে সম্প্রতি বার্ষিক ডেভেলপার সম্মেলন স্থগিত করেছে হুয়াওয়ে। বিশ্বের প্রভাবশালী এই প্রযুক্তি জায়ান্ট ঘোষণা দিয়েছে, ওয়েবকাস্টের মাধ্যমে তারা এবারের বৈশ্বিক সম্মেলনটি আয়োজন করবে।

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা আর গুগলের সঙ্গে সম্পর্ক ছিন্নের কারণে বিপদে পড়া হুয়াওয়ে তাদের নতুন সিস্টেম তৈরি এবং কৌশল নির্ধারণের অংশ হিসেবে ‘দ্য হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্স-২০২০’ সম্মেলনের আয়োজন করেছিল। কিন্তু আগামী ২৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।

হুয়াওয়ের ৫জি সেবার অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের ৫জি সেবার অনুমতি দিলে চীন সরকার সেই সুযোগ কাজে লাগিয়ে দেশগুলোতে নজরদারি চালাবে। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে।

চীনে করোনাভাইরাস সংক্রমণের কারণে ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। ভাইরাস সংক্রমণ এড়াতে অবরুদ্ধ করে রাখা হয়েছে গোটা হুবেই প্রদেশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আংশিকভাবে চালু হয়েছে দেশটির কল-কারখানাগুলো। তবে সব কর্মী না ফেরায় এখনও পুরোদমে উৎপাদন শুরু করা যায়নি। এছাড়া রয়েছে যান চলাচলের নিষেধাজ্ঞাও। এতে বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন।

পণ্য সরবরাহ না থাকায় ইতোমধ্যে হুন্দাই, নিসান, জাগুয়ার ল্যান্ড রোভারের মতো গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো চীনে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। শুধু চীনেই নয়, একই কারণে হুন্দাই দক্ষিণ কোরিয়ার ও নিসান জাপানের কারখানাও বন্ধ করে দিয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার ভাইরাসের উৎস হুবেই প্রদেশে প্রাণ হারিয়েছেন আরও ১১৫ জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জন।

চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২ হাজার ২৪৫ জন। এছাড়া চীনের বাইরে জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুইজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজন করে মারা গেছেন। বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজারেরও বেশি।

সূত্র: রয়টার্স, বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই২৯ এর প্রি-অর্ডারে বিশেষ গিফট
নির্বাচিত

ভিভো ওয়াই২৯ এর প্রি-অর্ডারে বিশেষ গিফট

বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার
প্রযুক্তি সংবাদ

বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার

বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন
নির্বাচিত

সরকারিভাবে খুঁজে দেওয়া হবে হারানো ফোন

উইন্ডোজ ১১ সাজান নিজের মতো
কিভাবে করবেন

উইন্ডোজ ১১ সাজান নিজের মতো

বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
নির্বাচিত

বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন

সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
প্রযুক্তি সংবাদ

সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও

Load More

ট্রেন্ডিং টপিক

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!
নির্বাচিত

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

‘এক্সট্রিম’ চিপের পরিকল্পনা বাতিল, বন্ধের পথে ম্যাক প্রো
পাঁচমিশালি

‘এক্সট্রিম’ চিপের পরিকল্পনা বাতিল, বন্ধের পথে ম্যাক প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ফেব্রুয়ারি ২০২০

করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে

Techzoom.TV |
TechzoomTV