Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অডিট আপত্তির বিপরীতে আদালতের আদেশ মেনে ১০০০ কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোনের রিভিউ আবেদনে আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে এ টাকা প্রদান করে অপারেটরটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে গ্রামীণফোন কর্তৃপক্ষ বিটিআরসিতে গিয়ে এক হাজার কোটি টাকার পে অর্ডার বিটিআরসি কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটির পক্ষে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করছে তারা।

এরআগে কোর্টের রায়ের পর বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, টাকা না দিয়ে গ্রামীণফোনের যাওয়ার আর কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। সে কারণে আমার যতখানি মনে হয় এবার তারা টাকাটা দিয়ে দেবে।’

আর টাকা না দিলে আইনানুসারে সোমবারের পর তারা গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের আয়োজন শুরু করবেন বলেও জানান।

সংশ্লিষ্টরা জানান, গ্রামীণফোন যেহেতু অনেক শক্ত আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে সে কারণে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাদেরকে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিলেও পুঁজিবাজারে তাদের শেয়ারের ওপর নেতিবাচক প্রভাব তো পড়েইনি বরং তাদের শেয়ারের মূল্য দুই দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার যেখানে গ্রামীণফোনের শেয়ার ২৮৪ টাকায় বিক্রি হয়েছিল সেখানে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের খবর বেরোনোর পরে সেটি ৩০৮ টাকায় উঠে আসে। পরে অবশ্য দিনের শেষে এসে সেটি আবার ২৯২ দশমিক ২০ টাকায় নেমে আসে।

এর আগে বিটিআরসির করা অডিটে গ্রামীণফোনের কাছে তারা মোট ১২ হাজার ৫৮৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা হিসেবে দাবি করে। এর মধ্যে বিটিআরসির অংশ ৮ হাজার ৪৯৪ কোটি আর এনবিআরের অংশ ৪ হাজার ৮৬ কোটি টাকা।

বিটিআরসির পাওনা দাবিকৃত ৮ হাজার ৪৯৪ কোটি টাকার মধ্যে মূল টাকা হলো ২ হাজার ২৯৯ কোটি টাকা। বাকি ৬ হাজার ১৯৪ কোটি টাকা-ই বিলম্ব ফি, যেটি মূল টাকার ওপর চক্রবৃদ্ধি হারে হিসেব করা হয়েছে।

বিষয়টি আদালতে গড়ালে গত ২৪ নভেম্বর আপিল বিভাগ তিন মাসের মধ্যে (২৪ ফেব্রুয়ারি) গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছিল।

তবে সেই নির্দেশনার বিরুদ্ধে ২৬ জানুয়ারি রিভিউ পিটিশন দাখিল করে গ্রামীণফোন। সেখানে বিটিআরসি’র দাবিকৃত মূল টাকার ২৫ শতাংশ হিসেবে ৫৭৫ কোটি টাকা জমা দেয়ার আবেদন করে।

এদিকে বৃহস্পতিবার রিভিউ পিটিশনের ১৮২ নম্বরে থাকার পরেও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদুল হোসনসহ আপিল বিভাগের সাতজন বিজ্ঞ বিচারপতি গ্রামীণফোনের আবেদন শোনেন এবং মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে তারপর আবার সোমবার আদালতে যাওয়ার জন্যে বলেছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও
টেলিকম

অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও

প্রিয় নিয়ে এলো এনক্রিপটেড ভিডিও প্ল্যাটফর্ম ‘প্রিয় মিট’
প্রযুক্তি সংবাদ

প্রিয় নিয়ে এলো এনক্রিপটেড ভিডিও প্ল্যাটফর্ম ‘প্রিয় মিট’

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?
নির্বাচিত

কভার ব্যবহারে কি সেলফোনের ক্ষতি হয়

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স
টেলিকম

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
নির্বাচিত

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’

একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায়, প্রশ্ন আইনজীবীর
প্রযুক্তি সংবাদ

একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায়, প্রশ্ন আইনজীবীর

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ছেলে
সোশ্যাল মিডিয়া

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ছেলে

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?
ফিচার

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন
প্রযুক্তি সংবাদ

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ফেব্রুয়ারি ২০২০

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV