Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তিতে ঝুঁকি দেখছে ইসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক পরিধেয় ডিভাইস বাজারে প্রবেশ করতে চায় গুগল। এরই অংশ হিসেবে গত বছর নভেম্বরে ২১০ কোটি ডলারে পরিধেয় প্রযুক্তিপণ্য নির্মাতা ফিটবিটকে কিনতে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। তবে বৈশ্বিক সার্চ জায়ান্টটির এ অধিগ্রহণ চুক্তিতে বড় ধরনের ঝুঁকি দেখছে ইউরোপিয়ান কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে ইসির ডাটা সুরক্ষাবিষয়ক স্বতন্ত্র সংস্থা ইউরোপিয়ান ডাটা প্রোটেকশন বোর্ড (ইডিপিবি)। খবর বিজনেস ইনসাইডার।

ইডিপিবির বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গুগলের বিরুদ্ধে ইউরোপে একাধিক তথ্য কেলেঙ্কারির ঘটনা নিয়ে তদন্ত চলমান। এ পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠানটি ফিটবিটকে নিজেদের নিয়ন্ত্রণে নিলে ইউরোপ অঞ্চলের গ্রাহকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। গুগলের ফিটবিট অধিগ্রহণ ইউরোপের নাগরিকদের জন্য তথ্য নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বাড়াবে।

ইডিপিবির বিবৃতির জবাবে গুগলের এক মুখপাত্র জানান, আমরা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিধেয় ডিভাইস বাজারে ভালো কিছু পণ্য সরবরাহের লক্ষ্য থেকে ফিটবিট কিনতে সম্মত হয়েছি। এ অধিগ্রহণ চুক্তিটি বাস্তবায়নে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন রয়েছে। গুগলের ব্যবসার প্রধান শর্তই হলো গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা। আমরা বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ফিটবিট অধিগ্রহণ নিয়ে কোনো দেশ বা অঞ্চলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের উদ্বেগ থাকলে আমরা তাদের সহায়তা করতে চাই। গুগলের ফিটবিট অধিগ্রহণ পরিধেয় ডিভাইস বাজারে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।

বৈশ্বিক অনলাইন অনুসন্ধান ও মোবাইল অপারেটিং সিস্টেম খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। বেশ কিছুদিন ধরে কোর ব্যবসায় অনলাইন অনুসন্ধান ও অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের পাশাপাশি হার্ডওয়্যার খাতে ব্যবসায় সম্প্রসারণে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে খারাপ সময় পার করছে ফিটবিট।

গত নভেম্বরে ফিটবিটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস পার্ক বলেন, আমরা একটি বিশ্বস্ত ব্র্যান্ড তৈরি করতে পেরেছি। যে কারণে বিশ্বব্যাপী ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ সুস্থ জীবনযাপনের জন্য সক্রিয়ভাবে আমাদের পণ্য ব্যবহার করছে।

তিনি বলেন, ফিটবিটের ভবিষ্যৎ মিশন বাস্তবায়ন এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য গুগল আদর্শ অংশীদার। গুগলের সঙ্গে অংশীদারিত্বের কারণে ভবিষ্যতে ফিটবিটের উদ্ভাবনী কার্যক্রম আরো বাড়বে। ফলে পরিধেয় প্রযুক্তিপণ্য ক্যাটাগরিতে আরো নতুন পণ্য যুক্ত হবে এবং মানুষ পরিধেয় পণ্যে আরো বেশি স্বাস্থ্যসংশ্লিষ্ট সেবা পাবে।

গুগলের ডিভাইস ও সার্ভিস ব্যবসায় বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো বলেন, পরিধেয় প্রযুক্তিপণ্যের পথপ্রদর্শক ফিটবিটের সঙ্গে চুক্তির ফলে যৌথ প্রচেষ্টায় আরো উন্নত ও সর্বোত্কৃষ্ট হার্ডওয়্যার উন্মোচন করা সম্ভব হবে। এ অধিগ্রহণ চুক্তির ফলে বিশ্ববাসী আরো উন্নত সফটওয়্যার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিসংবলিত পরিধেয় ডিভাইস ব্যবহারের সুযোগ পাবে।

বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে একটি পরিচিত নাম ফিটবিট। শুরুতে ফিটনেস ব্যান্ড দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ফিটবিট। এরপর একের পর এক পরিধেয় ডিভাইস এনে সাড়া ফেলে প্রতিষ্ঠানটি। এর তৈরি ব্যান্ডের সেন্সর হাতের কব্জি থেকে নানা তথ্য নেয়। একই সঙ্গে আছে জিপিএসসহ নানা ফিচার, যা বাইরে থেকেও তথ্য নেয়। এসব তথ্য বিশ্লেষণ করে জানা যায় ব্যবহারকারী কতটা হাঁটলেন। তবে প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার দখল হারিয়ে এখন খারাপ সময় পার করছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে হার্ডওয়্যার খাতে উপস্থিতি না থাকলেও ‘ওয়্যার ওএস’ দিয়ে পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে গুগল। পরিধেয় প্রযুক্তি পণ্য নিয়ে স্যামসাং, এলজি, ফসিল ও টিকওয়াচের মতো ডিভাইস জায়ান্টগুলো কাজ করলেও অ্যাপলের সঙ্গে সুবিধা করে উঠতে পারছে না প্রতিষ্ঠানটি। যে কারণে পরিধেয় হার্ডওয়্যার বাজারে আধিপত্য বাড়ানোর ইচ্ছে থেকে ফিটবিটকে অধিগ্রহণে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত জানুয়ারিতে ৪ কোটি ডলারে ফসিলের কাছ থেকে বেশকিছু স্মার্টওয়াচ প্রযুক্তি কিনেছিল গুগল। তবে ঠিক কোন প্রযুক্তি কেনা হয়েছে, তা এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে কোয়াড ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে কোয়াড ক্যামেরা

মেসেঞ্জার রুম চালু করলো ফেসবুক
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার রুম চালু করলো ফেসবুক

দুর্দান্ত ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৪
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৪

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
নির্বাচিত

সাহায্য তহবিলে আরও অর্থ যোগ করলো নেটফ্লিক্স

এক মাসে ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ২০ লাখ!
নির্বাচিত

ইন্টারনেট থেকে নিজের ‘৯৯ শতাংশ’ তথ্য ডিলিটের উপায়

মজিলা ফায়ারফক্স ব্রাউজার আপডেট করুন এখনই
নির্বাচিত

মজিলা ফায়ারফক্স ব্রাউজার আপডেট করুন এখনই

Load More

ট্রেন্ডিং টপিক

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত
প্রযুক্তি সংবাদ

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট
নির্বাচিত

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’
সোশ্যাল মিডিয়া

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’

দেশের প্রিমিয়াম বিনোদন কেন্দ্র এবং ওয়াটার পার্কগুলোর অন্যতম...

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ ফেব্রুয়ারি ২০২০

গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তিতে ঝুঁকি দেখছে ইসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix