Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ মার্চ ২০২০
দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে হুয়াওয়ের সুপার ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো’র প্রি-বুকিং শুরু হয়েছে। রোববার (০১ মার্চ, ২০২০) থেকে শুরু হয়ে প্রি-বুকিং চলবে বুধবার (০৪ মার্চ, ২০২০) পর্যন্ত। হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপ ছাড়াও অনলাইন শপ দারাজ, পিকাবো এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে প্রি-বুক করা যাবে।

প্রি-বুকিংয়ে উপহার হিসেবে মিলছে হুয়াওয়ের প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রিলেস ও ওয়্যারলেস চার্জার। আর গ্রামীণ ফোনের গ্রাহকদের জন্য রয়েছে ৮ জিবি ফ্রি ডেটা। বাংলাদেশের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ৯৯,৯৯৯ টাকা।

রোববার ০১ মার্চ, রাজধানীর অভিজাত একটি হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে মেট ৩০ প্রো আনার ঘোষণা দেয় হুয়াওয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর জিটিএম ডিরেক্টর বেয়ন্ড ঝেং, সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দিন সানজি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম ও হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর সিনিয়র পাবলিক রিলেশনস ম্যানেজার সুমন সাহা।

অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশের) জিটিএম ডিরেক্টর বেয়ন্ড ঝেং বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (এইচএমএস) সমর্থিত ফোন মেট ৩০ প্রো নিয়ে আসা হচ্ছে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনটি দারুণ সব ফিচারের কারণে ইতোমধ্যেই বিশ্ববাজারে বেশ সমাদৃত হয়েছে। আশা করি, ফোনটি বাংলাদেশের গ্রাহকদের আকাঙ্খা পূরণ করতে পারবে।”
হুয়াওয়ে মেট ৩০ প্রো’তে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এবং ওএলইডি হরিজন ডিসপ্লে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনটি আইপি (ইনগ্রেস প্রটেকশন) ৬৮ সার্টিফাইড। ফলে ধুলা, ময়লা ও বালুরোধী ফোনটি প্রায় পাঁচ ফুট পানির নিচেও সুরক্ষিত থাকবে।

ফোনটির উন্নতমানের ক্যামেরা কনফিগারেশনের স্বীকৃতিও মিলেছে। ডিএক্সও মার্ক র‌্যাংকিংয়ে ১৩২ ফটো স্কোর নিয়ে র‌্যাংকিংয়ে উপরের দিকে রয়েছে মেট ৩০ প্রো। ফোনটির পেছনে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৪০ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা। এ ক্যামেরা দু’টির একটি সুপার-সেনসিং ও অপরটি সিনে ক্যামেরা। সিনে ক্যামেরাটির সাহায্যে খুবই কম আলোতেও ভিডিও ও ছবি ধারণ করা যাবে। পাশাপাশি আল্ট্রা স্লো-মোশন ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল টাইম-ল্যাপস ভিডিও ফিচার পাওয়া যাবে। সুপার-সেনসিং ক্যামেরা ব্যবহারের ফলে রাত ও দিনের যে কোনো ছবিতেই নিঁখুত প্রতিচ্ছবি পাওয়া যাবে।

এ দু’টি ক্যামেরা ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও একটি থ্রিডি ডেপথ সেন্সর। পাওয়া যাবে ৩০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমিং সুবিধা। আরও থাকবে ৩ গুণ অপটিক্যাল জুম ও ৫ গুণ হাইব্রিড জুম।
ফোনটির সামনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সলের একটি ক্যামেরা, একটি থ্রিডি ডেপথ সেন্সর ক্যামেরা ও একটি সুইং জেসচার ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে মেট ৩০ প্রো। ব্ল্যাক ও স্পেস সিলভার এ দু’টি কালারের ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম।

প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের সর্বাধুনিক কিরিন ৯৯০ চিপসেট। হাই-পারফরমেন্সের এ চিপসেটটি ব্যবহারের ফলে লো-ল্যাটেন্সির পাশাপাশি ফোনটি হবে উচ্চগতির।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ৪০ ওয়াটের সুপারচার্জ সুবিধা থাকায় খুবই অল্প সময়ে দ্রুত চার্জ করা যাবে।

হুয়াওয়ের এ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড থাকলেও গুগল প্লে স্টোর প্রি-ইন্সটল থাকবে না। প্রয়োজনীয় অ্যাপগুলো হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করা যাবে। হুয়াওয়ে অ্যাপ গ্যালারি সেবাকে সমৃদ্ধ করতে ইতোমধ্যেই ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি ।

Tags: হুয়াওয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও সাময়িক বরখাস্ত
প্রযুক্তি সংবাদ

কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও সাময়িক বরখাস্ত

হ্যাক পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো? সতর্ক করবে গুগল
নির্বাচিত

সবচেয়ে শক্তিশাল পাসওয়ার্ড কোনটি?

অনলাইনে বাংলাদেশি ডেভেলপারদের বিশ্বমানের চাকরির সুযোগ করে দেবে ‘টিউরিং’
প্রযুক্তি সংবাদ

অনলাইনে বাংলাদেশি ডেভেলপারদের বিশ্বমানের চাকরির সুযোগ করে দেবে ‘টিউরিং’

দেশের স্টার্টআপগুলো ৪৫৯ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে
প্রযুক্তি সংবাদ

দেশের স্টার্টআপগুলো ৪৫৯ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে

১৯৯৩ সালেই স্মার্টফোন বানিয়েছিল অ্যাপল!
নির্বাচিত

১৯৯৩ সালেই স্মার্টফোন বানিয়েছিল অ্যাপল!

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

Load More

ট্রেন্ডিং টপিক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix