Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাতের স্পর্শ ছাড়াই চলবে হুয়াওয়ের নতুন স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ মার্চ ২০২০
হাতের স্পর্শ ছাড়াই চলবে হুয়াওয়ের নতুন স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বাজারে আসা হুয়াওয়ের নতুন সুপার ফ্লাগশিপ মেট ৩০ প্রো স্মার্টফোনটির ব্যবহারকারীরা হাতের স্পর্শ ছাড়াও এটি চালাতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি ফোনটিতে রয়েছে আরো বেশ কিছু সুযোগ-সুবিধা।

রবিবার (১ মার্চ) দুপুরে ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোনটির উদ্বোধন করা হয়। হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপ ছাড়াও অনলাইন শপ দারাজ, পিকাবো এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে প্রি-বুক করা যাবে।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে মেট ৩০ প্রো। ব্ল্যাক ও স্পেস সিলভার এ দু’টি কালারের ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের সর্বাধুনিক কিরিন ৯৯০ চিপসেট। হাই-পারফরমেন্সের এ চিপসেটটি ব্যবহারের ফলে লো-ল্যাটেন্সির পাশাপাশি ফোনটি হবে উচ্চগতির।

হুয়াওয়ে মেট ৩০ প্রো’তে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এবং ওএলইডি হরিজন ডিসপ্লে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনটি আইপি (ইনগ্রেস প্রটেকশন) ৬৮ সার্টিফাইড। ফলে ধুলা, ময়লা ও বালুরোধী ফোনটি প্রায় পাঁচ ফুট পানির নিচেও সুরক্ষিত থাকবে।

ফোনটির উন্নতমানের ক্যামেরা কনফিগারেশনের স্বীকৃতিও মিলেছে। ডিএক্সও মার্ক র‌্যাংকিংয়ে ১৩২ ফটো স্কোর নিয়ে র‌্যাংকিংয়ে উপরের দিকে রয়েছে মেট ৩০ প্রো। ফোনটির পেছনে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৪০ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা। এ ক্যামেরা দু’টির একটি সুপার-সেনসিং ও অপরটি সিনে ক্যামেরা। সিনে ক্যামেরাটির সাহায্যে খুবই কম আলোতেও ভিডিও ও ছবি ধারণ করা যাবে। পাশাপাশি আল্ট্রা স্লো-মোশন ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল টাইম-ল্যাপস ভিডিও ফিচার পাওয়া যাবে। সুপার-সেনসিং ক্যামেরা ব্যবহারের ফলে রাত ও দিনের যে কোনো ছবিতেই নিঁখুত প্রতিচ্ছবি পাওয়া যাবে।

এ দু’টি ক্যামেরা ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও একটি থ্রিডি ডেপথ সেন্সর। পাওয়া যাবে ৩০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমিং সুবিধা। আরও থাকবে ৩ গুণ অপটিক্যাল জুম ও ৫ গুণ হাইব্রিড জুম।

ফোনটির সামনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সলের একটি ক্যামেরা, একটি থ্রিডি ডেপথ সেন্সর ক্যামেরা ও একটি সুইং জেসচার ক্যামেরা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ৪০ ওয়াটের সুপারচার্জ সুবিধা থাকায় খুবই অল্প সময়ে দ্রুত চার্জ করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোনহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে এলো এইচডিআর ভিডিও ধারণ সুবিধা
প্রযুক্তি সংবাদ

আইফোনে এলো এইচডিআর ভিডিও ধারণ সুবিধা

১০ মিনিটের চার্জে ২ ঘণ্টা চলবে ইয়ারবাড
প্রযুক্তি সংবাদ

১০ মিনিটের চার্জে ২ ঘণ্টা চলবে ইয়ারবাড

আপনার ফোন ভাইরাসের আস্তানা
প্রযুক্তি সংবাদ

যেভাবে বুঝবেন আপনার ফোন ভাইরাসের আস্তানা: লক্ষণ ও প্রতিকার

বড় পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন
ছাড় ও অফার

বড় পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন

স্যামসাং নতুন সংযোজন করলো এস২১ আল্ট্রা মোবাইল ফোন
নির্বাচিত

স্যামসাং নতুন সংযোজন করলো এস২১ আল্ট্রা মোবাইল ফোন

চট্টগ্রাম বন্দরে রবি’র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক
টেলিকম

চট্টগ্রাম বন্দরে রবি’র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রা (Infinix Note 60 Ultra) রিভিউ
মোবাইল এরিনা

ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রা (Infinix Note 60 Ultra) রিভিউ

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট
নির্বাচিত

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট

আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ১৮ প্রো, সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ মার্চ ২০২০

হাতের স্পর্শ ছাড়াই চলবে হুয়াওয়ের নতুন স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV