Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 March 2020
বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা বুধবার বিকেল তিনটায় বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি.আই.এম নূরুল কবির। এসময় নির্বাচন বোর্ডের অন্য সদস্যদের মধ্যে শেখ কবীর আহমেদ এবং বীরেন্দ্র নাথ অধিকারী উপস্থিত ছিলেন।

প্রার্থী পরিচিতি সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের নির্বাচনী ইশতিহার তুলে ধরেন ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ, মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান এবং টেকনো প্লানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মো. মঞ্জুরুল হাসান।

সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে ‘চ্যালেঞ্জার্স ২০২১’ নামে একটি প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। প্রার্থীদের পক্ষে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন ইঞ্জি. সুব্রত সরকার। এই প্যানেলের অন্য সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন ম্যাটস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছাব উল্লাহ্ খান জুয়েল, টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাইবার কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঞা এবং ডাটা সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মমিন খান।

‘সমমনা ৭’ নামে অন্য আরেকটি প্যানেলের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর। এই প্যানেলে অন্যদের মধ্যে রয়েছেন কম্পিউটার পয়েন্টের স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, ইলেকট্রোসনিকের স্বত্বাধিকারী মো. মাজহারুল ইমাম, ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লি. এর চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর, অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, স্পীড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মনিরুল ইসলাম, প্যারেননিয়েল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাহের ইমাম চৌধুরী (পিনু) এবং স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মোজাহিদ আল বেরুনি।

এছাড়াও পরিচিতি সভায় শাখা কমিটির নির্বাচনের প্রার্থীদেরও পরিচিতি তুলে ধরা হয়। প্রসঙ্গত, ১৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’ নাম ঘোষণা
নির্বাচিত

বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’ নাম ঘোষণা

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর
নির্বাচিত

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর

ব্যাটারি ত্রুটির কারণে গাড়িতে আগুন
অটোমোবাইল

ব্যাটারি ত্রুটির কারণে গাড়িতে আগুন

কম্পিউটার সিটি সেন্টারে প্রযুক্তিপণ্যের মেলা শুরু ১ ডিসেম্বর
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার সিটি সেন্টারে প্রযুক্তিপণ্যের মেলা শুরু ১ ডিসেম্বর

চার্জারের দরকার নেই! স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ চার্জ হবে পরিধানের কাপড়ের মাধ্যমে
প্রযুক্তি সংবাদ

চার্জারের দরকার নেই! স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ চার্জ হবে পরিধানের কাপড়ের মাধ্যমে

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এআই সামিট ও হ্যাকাথন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এআই সামিট ও হ্যাকাথন

Load More

ট্রেন্ডিং টপিক

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 March 2020

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV