Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোনে চার দিন বাঁচে করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৬ মার্চ ২০২০
মোবাইল ফোনে চার দিন বাঁচে করোনাভাইরাস
Share on FacebookShare on Twitter

এই মুহূর্তে সারা বিশ্ব কাঁপছে করোনভাইরাস বা কভিড-১৯ আতঙ্কে। প্রাণঘাতী এই ভাইরাস থাবা বসিয়েছে চীনসহ বিশ্বের অন্তত ৬০টি দেশে। করোনাভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে, সংক্রমণ এড়িয়ে কী করবেন, তা নিয়ে জোর প্রচার চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো সংস্থাও নানাভাবে প্রচার করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, কোনো মোবাইল ফোন যদি করোনাভাইরাসের সংস্পর্শে আসে, তবে তাতে চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই মোবাইল ফোন ঠিকভাবে পরিষ্কার করতে হবে। প্লাস্টিক বা স্টেইনলেস স্টিলে করোনাভাইরাস কয়েক দিন পর্যন্ত টিকে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাই ফোন ভালো করে পরিষ্কার করতে হবে নিয়মিত। সেই সঙ্গে ভালো করে পরিস্কার করতে হবে হাত।

ডব্লিউইএফ জানিয়েছে, ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কাচের মধ্যে সার্স ভাইরাস ৯৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সার্সও এক ধরনের করোনাভাইরাস। সংবাদ সংস্থা এএফপি একটি টুইট করেছে। সেখানে দেখানো হয়েছে ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনাভাইরাস এক থেকে নয় দিন পর্যন্ত বেঁচে থাকে।

ডব্লিউইএফ আরও দেখিয়েছে, কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। এ ছাড়া করোনাভাইরাস এড়িয়ে চলার পাঁচটি উপায় বাতলেছে ইউনিসেফ। তা হলো- হাঁচি, কাশির সময় টিস্যু পেপার ব্যবহার, সাবান বা অ্যালকোহল যুক্ত হাত ধোয়ার দ্রব্য দিয়ে ভালো করে ঘষে ঘষে হাত ধুতে হবে, চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না, হাঁচি, কাশি হচ্ছে এমন লোকজন থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সূত্র :আনন্দবাজার পত্রিকা

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি যেভাবে আন্দোলনের মূল হাতিয়ার হয়ে ওঠে নেপালে
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি যেভাবে আন্দোলনের মূল হাতিয়ার হয়ে ওঠে নেপালে

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধা দেবে উবার

পদত্যাগ করছেন ইন্টেলের সিইও!
নির্বাচিত

পদত্যাগ করছেন ইন্টেলের সিইও!

স্মার্টফোন ক্যামেরায় যুগান্তকারী উদ্ভাবন: ম্যানুয়াল জুম রিং নিয়ে এলো শাওমি
নির্বাচিত

স্মার্টফোন ক্যামেরায় যুগান্তকারী উদ্ভাবন: ম্যানুয়াল জুম রিং নিয়ে এলো শাওমি

হ্যাকারদের লক্ষ্যবস্তুতে কোয়ালকমের চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস
প্রযুক্তি সংবাদ

হ্যাকারদের লক্ষ্যবস্তুতে কোয়ালকমের চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস

গুজব নয়, সত্যিই আসছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’
গেম

গুজব নয়, সত্যিই আসছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix