Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুজব নয়, সত্যিই আসছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 February 2022
গুজব নয়, সত্যিই আসছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’
Share on FacebookShare on Twitter

টানা কয়েক বছরের জল্পনা-কল্পনা আর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের বহুল প্রত্যাশিত ঘোষণা দিয়েছে ‘রকস্টার গেইমস’। ‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এর নির্মাণ কাজ চলছে বলে নিশ্চিত করেছে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি।

গেইমিং বাজারে সবচেয়ে সফল গেইমগুলোর একটি ‘গ্র্যান্ড থেফট অটো ৫ (জিটিএ ৫)’। বিবিসি’র প্রতিবেদন বলছে, সর্বকালের সবচেয়ে লাভজনক বিনোদন পণ্য এই গেইমটি। ২০১৩ সালের পর থেকেই গেইমিং ভক্তরা এর সিকুয়েলের প্রত্যাশায় ছিলেন।

নির্মাতা রকস্টার গেইম এক বিবৃতিতে জানিয়েছে, তারা “এটা নিশ্চিত করতে পেরে আনন্দিত যে গ্র্যান্ড থেফট অটো সিরিজের পরবর্তী কিস্তি নিয়ে পুরোদমে কাজ চলছে।”

রোল-প্লেইং অ্যাকশন-অ্যডভেঞ্চার গেইম জিটিএ ৫ বাজারে এসেছিল ২০১৩ সালে। এর পটভূমি গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের অনুকরণে তৈরি কাল্পনিক শহর লস সান্তোসে।

জিটিএ ৫ বিশ্বব্যাপী গেইমারদের মধ্যে এতোটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এ বছরেও প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স কনসোলে আসছে গেইমটি। এই নিয়ে পর পর তিন প্রজন্মের গেইমিং কনসোলে অভিষেক হতে যাচ্ছে জিটিএ ৫-এর।

জিটিএ ৫ বাজারে আসার পর থেকেই গেইমটির অনলাইন সংস্করণ নিয়মিত আপডেট করে আসছে রকস্টার। মাঝে ২০১৮ সালে ‘রেড ডেড রিডেম্পশন ২’ মুক্তি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ওই গেইমটিও।

জিটিএ সিরিজের নতুন গেইমের ঘোষণা রকস্টারের জন্য ইতিবাচক খবর বলে মন্তব্য করেছে বিবিসি। সাম্প্রতিক মাসগুলোতে জিটিএ ভক্তদের সমালোচনায় বিপাকে পড়েছিল প্রতিষ্ঠানটি। সিরিজের পুরনো গেইমগুলোর ‘রিমাস্টার্ড’ সংস্করণের নানা ত্রুটি নিয়ে খেপেছিলেন গেইমাররা।

তবে জিটিএ সিরিজের নতুন কিস্তির বিস্তারিত জানায়নি রকস্টার গেইমস। কবে নাগাদ গেইমটি বাজারে আসবে, এর পটভূমি কেমন হবে, সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি রকস্টার। তবে, এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ধারণা ২০২৪ বা ২০২৫ নাগাদ বাজারে আসবে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’।

নিজস্ব বিবৃতিতে রকস্টার বলেছে, “জিটিএ ৫-এ অপ্রত্যাশিতভাবে দীর্ঘায়ু হলেও, আমরা জানি যে আপনাদের অনেকেই গ্র্যান্ড থেফট অটো সিরিজে নতুন কিছু চাইছিলেন। প্রতিটি নতুন প্রকল্পেই আমরা আগে যা দিয়েছিলাম সেটি থেকে উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্য থাকে আমাদের।”

সময় হলে আরো খবর জানানোর কথা দিয়েছে রকস্টার গেইমস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার
নির্বাচিত

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন

প্রযুক্তি সংবাদ

আসছে অপোর সাব-ব্র্যান্ড, থাকছে চমক

ভারতে স্যামসাং মোবাইলে উচ্চ-ঝুঁকির সতর্কতা জারি
নির্বাচিত

ভারতে স্যামসাং মোবাইলে উচ্চ-ঝুঁকির সতর্কতা জারি

২০২১ সালে বাজাজের যে বাইকগুলো বাংলাদেশে আসছে
অটোমোবাইল

২০২১ সালে বাজাজের যে বাইকগুলো বাংলাদেশে আসছে

ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!
প্রযুক্তি সংবাদ

ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 February 2022

গুজব নয়, সত্যিই আসছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’

Techzoom.TV |
TechzoomTV