Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মক্ষেত্রে লৈঙ্গিক সমতা বজায় রাখতে চায় গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 9 March 2020
কর্মক্ষেত্রে লৈঙ্গিক সমতা বজায় রাখতে চায় গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

কর্মক্ষেত্রে লৈঙ্গিক বৈচিত্র্যের উপর গুরুত্বারোপ করে এবং এ বছরের নারী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য #ইচফরইক্যুয়াল- এর সমর্থনে গতকাল রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউজ ও সারা দেশে সব বিজনেস সার্কেলে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন করলো গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, লৈঙ্গিক সমতা একটি প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে ভালো ফল নিয়ে আসে।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, ‘ যেকোন সম্পর্কের সাফল্য নির্ভর করে পারস্পরিক সম্মানবোধের উপর। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যে সবার জন্য সমতার (ইচ ফর ইক্যুয়াল) বিষয়টিকে সামনে আনা হয়েছে। আমাদের ভালো থাকার জন্য যেখানে নারী ও পুরুষদের সমানভাবে দেখতে বলা হয়েছে। আমাদের ইচ্ছা পুরণের পথে কোন বাধাই যেন বাধা না হয়ে উঠে। আমাদের প্রিয়জনদের জন্য সময় থাকা উচিত। আপনাদের ইচ্ছাপূরণে এগিয়ে যান এবং কোন কিছু নিয়ে আফসোস করবেন না। নারী নেতৃত্বকে উৎসাহিত করার জন্য সুন্দর পরিবেশ তৈরিতে এবং সবার জন্য সমতার বিষয়টি গুরুত্বসহকারে নেয়ার জন্য গ্রামীণফোনকে আমি ধন্যবাদ জানাই।’

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে লৈঙ্গিক বৈচিত্র্যকে উৎসাহিত করে পরিবর্তনের প্রবর্তক হিসেবে কাজ করে আসছে গ্রামীণফোন।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘প্রতিষ্ঠানের ভেতরে সবার অংশগ্রহণমূলক সংস্কৃতি নির্মাণের জন্য আরও অধিক ভারসাম্যপূর্ণ ও সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। বিজনেস ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিকস ও সেলস অপারেশনের মূল জায়গাগুলোসহ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অন্যান্য ভূমিকায় আমরা নারীদের নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছি। পাশাপাশি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ গ্রহণে “ইন্সপিরিট”- প্ল্যাটফর্মের সাথে সহযোগিতামূলক অংশীদার হিসেবে কাজ করছি। কর্মক্ষেত্রে লৈঙ্গিক-পক্ষপাতদুষ্ট পদবির সংস্কৃতি দূর করে সমাজ প্রচলিত ধারণা পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবার জন্য লৈঙ্গিক সমতাপূর্ণ কর্ম পরিবেশ গড়তে পারবো।’

অনুষ্ঠান চলাকালীন সময়ে সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে বছরজুড়ে গ্রামীণফোনের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে এর সাথে একাত্মতা ঘোষণা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ
নির্বাচিত

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ

আইফোন ১৪: যা থাকছে
কিভাবে করবেন

কোথায় যাচ্ছেন, রেকর্ড রাখছে আইফোন

ডিসপ্লে কারখানা সাময়িক বন্ধ এলজি’র
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লে কারখানা সাময়িক বন্ধ এলজি’র

১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড আনল শাওমি
কিভাবে করবেন

জনপ্রিয় হচ্ছে ওয়্যারলেস চার্জিং

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি

হাঁটতে ও সাঁতার কাটতে সক্ষম বিশ্বের প্রথম জীবন্ত রোবট
প্রযুক্তি সংবাদ

হাঁটতে ও সাঁতার কাটতে সক্ষম বিশ্বের প্রথম জীবন্ত রোবট

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস
নির্বাচিত

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2020

কর্মক্ষেত্রে লৈঙ্গিক সমতা বজায় রাখতে চায় গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV