Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নাগরিকদের হেলথ রেকর্ড সংরক্ষণে সব হাসপাতালে থাকবে ডিজিটাল সিস্টেম: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
নাগরিকদের হেলথ রেকর্ড সংরক্ষণে সব হাসপাতালে থাকবে ডিজিটাল সিস্টেম: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রোগীদের স্বাস্থ্যসেবা সহজ ও নিশ্চিত করতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ডিজিটাইজ করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় ‘হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই), আওটি, রোবটিক্স, বিগ ডাটাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে রোগীরা সহজেই স্বাস্থ্য সেবা পাবে। এই প্রযুক্তিনির্ভর হেলথ সিস্টেম চালু করা হলে জনগণের স্বাস্থ্যসেবা, হয়রানি, দুর্নীতিমুক্ত ও অর্থসাশ্রয়ী হবে। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় এই পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে তিনি জানান।

জনগণের স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ জনগণ যাতে সহজেই উন্নত স্বাস্থ্যসেবা পায় এ লক্ষ্যে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন’ সিস্টেম উন্নত করা হচ্ছে।

তিনি বলেন, এই সিস্টেমে হাসপাতালে আগত সকল নাগরিকের ই-হেলথ রেকর্ড থাকবে। যার ফলে রোগীর পূর্বের সকল তথ্য ডাটা বেইজে সংরক্ষণ করা হবে। রোগীকে কি কারণে কোন ঔষধ প্রদান করা হয়েছিল কোন মেডিকেলে পরীক্ষা করা হয়েছিল তার সকল তথ্যাদি সংরক্ষিত থাকবে। এছাড়া খুব সহজেই তার পূর্বের রোগের ইতিহাস পর্যালোচনাপূর্বক চিকিৎসা প্রদান করতে সক্ষম হবেন।

প্রতিমন্ত্রী বলেন, এই পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সকল নাগরিকদের হেলথ রেকর্ড সংরক্ষণের জন্য পর্যায়ক্রমে প্রতিটি হাসপাতালে এ সিস্টেম চালু করা হবে।

পলক বলেন, এ প্রকল্পের আওতায় সফটওয়্যার পরিচালনার জন্য হাসপাতালে প্রয়োজনীয় হার্ডওয়ার ও নেটওয়ার্ক স্থাপন করা হবে। সিলেটের এই হাসপাতালে ‘হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন’ সিস্টেম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে দেশের অন্যান্য হাসপাতালে এ পদ্ধতি চালু করা হবে। এর ফলে একজন রোগী যেকোনো হাসপাতালেই তার নিজস্ব ই-হেলথ রেকর্ড এর মাধ্যমে সেবা নিতে পারবেন।

সভায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান সভাপতিত্ব করেন ।
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মহিদুর রহমান খান এবং হাসপাতালের বিভিন্ন ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের বিকল্প আসছে, জানালেন বিল গেটস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বিকল্প আসছে, জানালেন বিল গেটস

বাংলাদেশ জাপানের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাবে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

বাংলাদেশ জাপানের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাবে: টেলিযোগাযোগ মন্ত্রী

এনএফসি চিপ নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলার ঝুঁকিতে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

এনএফসি চিপ নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলার ঝুঁকিতে অ্যাপল!

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের
নির্বাচিত

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের

বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর অধিগ্রহণের তথ্য চেয়েছে এফটিসি
নির্বাচিত

বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর অধিগ্রহণের তথ্য চেয়েছে এফটিসি

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় সাইবার সুরক্ষায় চালু হলো ‘সিআইআরএস’ ও ‘এনআরএস’ পোর্টাল
প্রযুক্তি সংবাদ

জাতীয় সাইবার সুরক্ষায় চালু হলো ‘সিআইআরএস’ ও ‘এনআরএস’ পোর্টাল

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে

এআইয়ের সক্ষমতা ঘিরে নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতা ও গণতন্ত্রের ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সক্ষমতা ঘিরে নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতা ও গণতন্ত্রের ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইকিউ নিও ১১ আল্ট্রা’ উন্মোচনের প্রস্তুতির...

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মার্চ ২০২০

নাগরিকদের হেলথ রেকর্ড সংরক্ষণে সব হাসপাতালে থাকবে ডিজিটাল সিস্টেম: পলক

Techzoom.TV |
TechzoomTV