Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিয়েতনামে প্রকৌশলীদের পর্যবেক্ষণে পাঠাতে চায় না স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 12 March 2020
উৎপাদনের স্বার্থে ভিয়েতনামে পর্যবেক্ষণ চায় না স্যামসাং
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাব থেকে বাদ পড়েনি প্রযুক্তি শিল্প। বিভিন্ন দেশে প্রযুক্তি কর্মীদের বাড়িতে থেকে কাজ করা ও বিদেশ ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্টগুলো। সম্প্রতি সংক্রমণ ছড়ানো রোধে দক্ষিণ কোরিয়া থেকে স্যামসাং ও অ্যাপলের ডিসপ্লে সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাং ডিসপ্লের প্রায় ৭০০ প্রকৌশলীর ভিয়েতনাম সফরের সময় বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে বা পর্যবেক্ষণ কেন্দ্রে রাখার পদক্ষেপ নেয় ভিয়েতনাম সরকার। তবে চলতি বছরের স্মার্টফোন উৎপাদন সরবরাহ সচল রাখতে প্রকৌশলীদের প্রায় অর্ধমাসের পর্যবেক্ষণে পাঠাতে চায় না স্যামসাং। এ বিষয়ে প্রকৌশলীদের পৃথকভাবে কোয়ারান্টাইনে না পাঠানোর জন্য ভিয়েতনাম সরকারের কাছে অনুরোধ জানিয়েছে স্যামসাং ডিসপ্লে। খবর রয়টার্স।

করোনাভাইরাসের উত্পত্তি প্রথম চীনে হলেও আশপাশের দেশগুলোয় ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। চীনের বাইরে সবচেয়ে বেশি যে দেশগুলোয় সংক্রমণ ছড়িয়েছে, তার একটি হলো দক্ষিণ কোরিয়া। তাই ভিয়েতনাম সরকার দেশটির জনগণকে ভাইরাসটি থেকে সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নিয়েছে। তবে এ পদক্ষেপ স্যামসাংয়ের ডিসপ্লে উৎপাদনে প্রভাব ফেলবে বলে মনে করছে স্যামসাং কর্তৃপক্ষ।

ভিয়েতনামে বড় বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যামসাং অন্যতম। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে ভিয়েতনামে স্মার্টফোনের জন্য ওএলইডি ডিসপ্লে উৎপাদনের একটি বৃহৎ কারখানা রয়েছে। এখানে উৎপাদিত পর্দা স্যামসাং ইলেকট্রনিকস, অ্যাপল ও হুয়াওয়ের স্মার্টফোন তৈরিতে ব্যবহার করা হয়।

স্যামসাং ডিসপ্লের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, বাড়তি গ্রাহক চাহিদা অনুযায়ী ডিসপ্লে উৎপাদনে তারা প্রত্যেক বছর এ সময় কোরিয়া থেকে প্রকৌশলী পাঠায় ভিয়েতনামে। এতে বছরের শেষার্ধে উন্মোচনের জন্য নির্ধারিত নতুন পণ্য তৈরি করার বিষয়ে প্রস্তুতি নিতে পারে তারা। তাই এ সময় উৎপাদন কাজে ব্যাঘাত ঘটলে স্মার্টফোন শিল্প বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।

স্যামসাং ডিসপ্লের স্যামসাং ইলেকট্রনিকস ইউনিটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দক্ষিণ কোরিয়া থেকে সফরকারী প্রকৌশলীরা যদি তাদের স্বাস্থ্য রিপোর্ট দেখাতে পারে, তাহলে তাদের যেন পর্যবেক্ষণে পাঠানো না হয়। এ বিষয় নিয়ে ভিয়েতনাম সরকারের সঙ্গে আলোচনা করছে স্যামসাং। তবে বিষয়টি খুবই সংবেদনশীল। ভিয়েতনাম সফরের ক্ষেত্রে এ সীমাবদ্ধতা প্রতিষ্ঠানটির পরিকল্পনায় বাধা হতে পারে বলেও মনে করেন ওই মুখপাত্র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম রফতানি বাজার এবং কোরিয়ায় আমদানির পঞ্চম বৃহত্তম উত্স। দেশটির এক-চতুর্থাংশ রফতানি আসে স্যামসাংয়ের কাছ থেকে। এছাড়া বিশ্বব্যাপী স্যামসাংয়ের যতসংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হয়, তার অর্ধেকের বেশি উৎপাদন করা হয় ভিয়েতনামে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরালো টুইটার

স্পেসএক্সে চাকরি পেতে
নির্বাচিত

স্পেসএক্সে চাকরি পেতে

ভাঁজ করা এই ডিভাইসে মিলবে ফোন ও ট্যাবের স্বাদ
প্রযুক্তি সংবাদ

ভাঁজ করা এই ডিভাইসে মিলবে ফোন ও ট্যাবের স্বাদ

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি চুরির ঝুঁকিতে চিপ ও ডিসপ্লে খাত
নির্বাচিত

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি চুরির ঝুঁকিতে চিপ ও ডিসপ্লে খাত

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

হুয়াওয়েকে যন্ত্রাংশ সরবরাহ, বোশকে ৩ কোটি ৬০ লাখ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রের

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2020

ভিয়েতনামে প্রকৌশলীদের পর্যবেক্ষণে পাঠাতে চায় না স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV