Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উৎপাদন বন্ধ করছে স্মার্টফোন জায়ান্টরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 24 March 2020
উৎপাদন বন্ধ করছে স্মার্টফোন জায়ান্টরা
Share on FacebookShare on Twitter

স্থবির হয়ে পড়েছে পুরো ভারত। নভেল করোনাভাইরাসের মহামারী ঠেকাতে এরই মধ্যে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। মানুষ কার্যত গৃহবন্দি। আগে থেকেই চাপের মুখে থাকা ভারতীয় অর্থনীতি এখন রীতিমতো ধুঁকছে। ভঙ্গুর অর্থনীতির জন্য দুঃসংবাদ শুনিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও।

প্রাণঘাতী এ ভাইরাসের কারণে ভারতে কারখানার কার্যক্রম সাময়িক গুটিয়ে নিয়েছে স্যামসাং, অপোর মতো কয়েকটি বৈশ্বিক স্মার্টফোন জায়ান্ট। ফলে ভারতের মাটিতে এসব প্রতিষ্ঠানের কারখানাগুলো এখন বন্ধ রয়েছে। আরো কয়েকটি স্মার্টফোন জায়ান্ট ভারতে স্মার্টফোন উৎপাদন বন্ধের চিন্তাভাবনা করছে। এ পরিস্থিতি দেশটির সামগ্রিক অর্থনীতিকে আরো চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের নয়ডায় বৈশ্বিক স্মার্টফোন জায়ান্টদের নিজস্ব কারখানা রয়েছে। নভেল করোনাভাইরাসের কারণে এরই মধ্যে নয়ডা কারখানার কার্যক্রম সাময়িক গুটিয়ে নিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। কর্মকর্তাদের বাড়িতে বসে দাপ্তরিক কাজ করতে বলেছে কোম্পানিটি। চীনা প্রতিষ্ঠান অপো ও ভিভো ভারতের মাটিতে তাদের কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে। ফলে এসব কারখানায় স্মার্টফোন উৎপাদন হচ্ছে না। শ্রমিক নন এমন কর্মীদের বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে। মূলত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে লকডাউন শুরুর আগেই কারখানাগুলো বন্ধ করে দিয়েছে স্মার্টফোন জায়ান্টরা।

নভেল করোনাভাইরাসের কারণে গতকাল থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশজুড়ে লকডাউনের এ ঘোষণা দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে নয়ডার স্মার্টফোন কারখানাগুলো কবে উৎপাদনে যাবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উত্তর প্রদেশ রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে, শুরুতে চলতি মাসের শেষ পর্যন্ত কারখানা বন্ধ রাখার কথা ভাবা হয়েছিল। তবে ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর নতুন করে ভাবতে হচ্ছে। এ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে অপো ও ভিভোর পক্ষ থেকে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায়, সেটা এখনই বলা যাবে না। তাই কারখানাগুলো ফের কবে উৎপাদনে ফিরবে সেটাও অনিশ্চিত।

এ বিষয়ে এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নয়ডায় কারখানা কার্যক্রম গুটিয়ে আনা হয়েছে। কবে নাগাদ কারখানা খুলবে এটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

স্যামসাং, অপো ও ভিভোর মতো পুনে ও চেন্নাইয়ের স্মার্টফোন কারখানা সাময়িক বন্ধের কথা ভাবছে নকিয়া ও এরিকসন। এ বিষয়ে এরিকসনের মুখপাত্র বলেন, পুনেতে আমাদের স্মার্টফোন কারখানাগুলোতে নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক বিচ্ছিন্নকরণ বা সোস্যাল ডিসটেন্সিং মেনে চলা হচ্ছে। শ্রমিকের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে।

তবে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং, ভিভো ও অপো আগে থেকেই কারখানার কার্যক্রম গুটিয়ে এনেছিল। প্রতিষ্ঠান তিনটি যখন এ উদ্যোগ নেয়, তখন কয়েকটি বড় শহর লকডাইন ছিল। ব্যবসা-বাণিজ্য অনেকটাই স্থবির ছিল। এখন পুরো দেশে লকডাউন শুরু হয়েছে। ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ঘোষণা না দিলেও কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে নকিয়া কিংবা এরিকসনের মতো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উৎপাদন বন্ধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক দশকের সেরা ১০ প্রযুক্তিপণ্য
নির্বাচিত

এক দশকের সেরা ১০ প্রযুক্তিপণ্য

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

‘নগদ’-এর উদ্ভাবন অনুসরণে আগ্রহ বিশ্বের

গুজব ঠেকাতে ৯৯৯ চালু
প্রযুক্তি সংবাদ

গুজব ঠেকাতে ৯৯৯ চালু

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার

১০.৭ বিলিয়ন ডলারে সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা কিনল ব্রডকম
নির্বাচিত

১০.৭ বিলিয়ন ডলারে সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা কিনল ব্রডকম

বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে মাইক্রোসফটের ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল চালু

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 March 2020

উৎপাদন বন্ধ করছে স্মার্টফোন জায়ান্টরা

Techzoom.TV |
TechzoomTV