Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকারদের নজর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Wednesday, 25 March 2020
হ্যাকারদের নজর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়
Share on FacebookShare on Twitter

এ মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। বর্তমান পরিস্থিতিতে আগের তুলনায় সাইবার আক্রমণের হার বেড়েছে প্রায় দ্বিগুণ।

হ্যাকারদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং তাদের প্রচেষ্টা সফল হয়নি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য নিরাপত্তা কর্মকর্তা ফ্ল্যাভিও অ্যাগিও। কিন্তু করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের সময়টিতেই যে সংস্থায় এবং এর অংশীদারদের উপর সাইবার হামলার সংখ্যা বেড়েছে, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের।

ডব্লিউএইচও-তে সাইবার হামলা প্রচেষ্টাটি প্রথমে নজরে আসে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং নিউ ইয়র্ক ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ব্ল্যাকস্টোন ল গ্রুপ’-এর আইনজীবি আলেক্সান্ডার উর্বেলিসের। উর্বেলিস জানিয়েছেন, মার্চের ১৩ তারিখের দিকে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি নজরে আসে তার। “খুব দ্রুতই বুঝতে পারি, মহামারী চলাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লক্ষ্য করে চালানো আক্রমণ এটি।” – বলেছেন উর্বেলিস।

তবে, সাইবার হামলার নেপথ্যে কে বা কারা রয়েছেন তা জানেন না উর্বেলিস। এদিকে, ভিন্ন দুটি সূত্রের সন্দেহ যে, হামলাটির পেছনে ডার্কহোটেল নামের পরিণত এক হ্যাকার দলের হাত রয়েছে। ২০০৭ সাল থেকেই সাইবার গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ডার্কহোটেল হ্যাকার দলটি।

উর্বেলিসের নজরে আসা সাইটটির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাধিক কর্মীর পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন ডব্লিউএইচও কর্মকর্তা অ্যাগিও। এক টেলিফোন সাক্ষাৎকারে অ্যাগিও বলেছেন, “ডব্লিউএইচও-কে লক্ষ্য করা এবং সাইবার নিরাপত্তা বিপত্তির সংখ্যা অনেক বেড়েছে। সুনির্দিষ্ট কোনো নম্বর জানানো সম্ভব নয়, কিন্তু আমাদেরকে এবং আরেকজনের ছদ্মবেশে অন্যকে লক্ষ্য করে চালানো এ ধরনের প্রচেষ্টার হার দ্বিগুনের চেয়েও বেশি বেড়েছে।”

গত মাসেই এ ধরনের সাইবার আক্রমণের ব্যাপারে জনসাধারণকে সতর্ক করতে সতর্কবার্তা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, সংস্থার ছদ্মবেশে অর্থ এবং স্পর্শকাতর তথ্য চুরি করার চেষ্টা করছে হ্যাকাররা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় হামলার জন্য ডার্কহোটেল হ্যাকার দল দায়ী কি না তা নিশ্চিত করতে পারেননি ক্যাসপারেস্কির বৈশ্বিক গবেষণা প্রধান ও বিশ্লেষক কস্টিন রাইউ। তবে, একই গঠনের ম্যালিশাস ওয়েব কাঠামো যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্য স্বাস্থ্য সেবা এবং মানবিক সংস্থাগুলোতেও হামলা চালাচ্ছে তা জানিয়েছেন তিনি।

“এরকম একটি সময়ে, করোনাভাইরাস সম্পর্কিত কোনো প্রতিষেধক বা পরীক্ষার যেকোনো তথ্য অনেক মূল্যবান এবং অনেক আক্রান্ত দেশের গোয়েন্দা সংস্থার মূল লক্ষ্য।” – বলেছেন কস্টিন রাইউ।

এদিকে, উর্বেলিস জানিয়েছেন, হাজারো করোনাভাইরাস থিমযুক্ত ওয়েবসাইট খোলা হচ্ছে প্রতিদিন, এর মধ্যে অধিকাংশই ম্যালিশাস। “এখনও দৈনিক প্রায় দুই হাজার করে খোলা হচ্ছে। আমি এর আগে কখনও এরকম কিছু দেখিনি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস টেন লাইট আনল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস টেন লাইট আনল স্যামসাং

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন
নির্বাচিত

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন

গুগল অনুবাদ সেবায় নতুন পাঁচ ভাষা
প্রযুক্তি সংবাদ

গুগল অনুবাদ সেবায় নতুন পাঁচ ভাষা

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

ভয়াবহ ঝুঁকিতে ব্যবহারকারীরা

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
নির্বাচিত

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’

Apollo লেজার: একবার চার্জে ২০০ ড্রোন ধ্বংসের ক্ষমতা!
প্রযুক্তি সংবাদ

Apollo লেজার: একবার চার্জে ২০০ ড্রোন ধ্বংসের ক্ষমতা!

Load More

ট্রেন্ডিং টপিক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 March 2020

হ্যাকারদের নজর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়

Techzoom.TV |
TechzoomTV