Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য থেকে সাবধান!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 29 March 2020
করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য থেকে সাবধান!
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তার বাড়ছেই। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে সবার উপরের স্থানটি যুক্তরাষ্ট্রের। এক ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজারের বেশি। সবশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে প্রতি মিনিটে আসছে কোভিড-১৯ মহামারি সংক্রান্ত নিত্য নতুন খবর। যা কি না দরজা খুলে দিচ্ছে প্রচুর ভুল, অপ্রয়োজনীয় তথ্যের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষকে ভুল তথ্যের ‘ইনফোডেমিক’, অর্থাৎ অতি তথ্যের বিষয়ে সাবধান হওয়ার বার্তা দিয়েছে। ইনফোডেমিক কিংবা ‘তথ্যের মহামারি’ মানুষকে ‘‘বিশ্বাসযোগ্য তথ্যভাণ্ডার চিনে নেওয়া থেকে বিভ্রান্ত করে’’ বলেই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের।

কোভিড-১৯ সংক্রান্ত নানা তথ্যের ভিড়ে কাজ করতে গিয়ে রীতিমতো হাবুডুবু অবস্থা ইংরেজি এবং উপমহাদেশের দশটি ভাষায় কাজ করা উইকিপিডিয়ার সম্পাদকদের।

উইকিপিডিয়া এবং এই গোত্রের কিছু প্রকল্প ‘ওপেন এডিটিং’ ব্যবস্থা মেনে চলে। যে কোনও তথ্যে পক্ষপাত নিয়ন্ত্রণ করতেই সাধারণের জন্য খুলে রাখা হয় এই সব ওয়েবসাইটের তথ্য সম্পাদনার সুযোগ। এই ব্যবস্থায় যে কোনও সাংস্কৃতিক এবং রাজনৈতিক মতামত সম্পন্ন মানুষকে এই সব তথ্যে নিজেদের অভিমত যোগ করতে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, যাতে দেশ-কাল-পাত্র নির্বিশেষে সকলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয়ে পক্ষপাতহীন তথ্য পেতে পারেন।

কিন্তু করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবী সম্পাদক অভিষেক সূর্যবংশী বলেছেন, ‘‘করোনা ভাইরাস ঠিক কী? যা যা তথ্য পাচ্ছি, তার কতটা সত্যি এবং কতটা আষাঢ়ে গপ্পো, তা বুঝতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইছি এখন আমরা। মূলত উপমহাদেশের বিভিন্ন ভাষায় যে সব তথ্য পাচ্ছি, তা অনুবাদ এবং সম্পাদনার সময়ে একটু বেশিই ভাবনা হচ্ছে।’’

উইকিপিডিয়ায় তৈরি হওয়া ‘স্বাস্থ্য’ নামক একটি নতুন গোষ্ঠীর সদস্য অভিষেক। এই দলটি স্বাস্থ্য সংক্রান্ত নানা অতি প্রয়োজনীয় তথ্য সবার কাছে সহজে নির্ভুল ভাবে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।

‘স্বাস্থ্য’ হল উইকিপিডিয়ারই আরও বড়সড় উদ্যোগ, উইকিপ্রজেক্ট মেডিসিনের একটি বিশেষ শাখা। এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্বের নানা প্রান্তের চিকিৎসক ও বিশেষজ্ঞেরা। ইতিমধ্যে উইকিপ্রজেক্ট মেডিসিন বিভিন্ন ভাষায় চিকিৎসা সংক্রান্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি গুরুত্বর্পূণ লেখা প্রকাশ করেছে। সে সব লেখায় ক্রমাগত নজর রাখছেন দেড়শোরও বেশি সম্পাদক।

বিশ্বে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে উইকিপিডিয়ার উদ্যোগে হওয়া করোনা ভাইরাস সংক্রান্ত এই কাজ। গত জানুয়ারি মাস থেকে প্রায় ২০০ কোটি ভিউ পেয়েছে ইংরেজি ভাষায় এই মহামারি সংক্রান্ত মূল লেখাটি।

আর করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য থেকে সাবধান থাকতে বলেছেন উইকিপিয়ানরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

র‍্যামের জন্য দ. কোরিয়ার দ্বারস্থ গুগল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

র‍্যামের জন্য দ. কোরিয়ার দ্বারস্থ গুগল ও মাইক্রোসফট

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

টিএসএমসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে হুয়াওয়ে

নতুন বছরে ভিভোর প্রথম ফোন এস১প্রো
প্রযুক্তি সংবাদ

নতুন বছরে ভিভোর প্রথম ফোন এস১প্রো

সাধারণ নাকি করোনার কাশি, জানাবে অ্যাপ
নির্বাচিত

সাধারণ নাকি করোনার কাশি, জানাবে অ্যাপ

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার
প্রযুক্তি সংবাদ

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ভিডিওতে আসছে ‘স্বয়ংক্রিয় ক্যাপশন’

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2020

করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য থেকে সাবধান!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix