Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ মার্চ ২০২০
মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত উন্মোচন ইভেন্ট বাতিল করে অনলাইনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০ সিরিজ উন্মোচন করেছে। সিরিজটির যে তিনটি স্মার্টফোন উন্মোচন করা হয়েছে সেগুলো হলো পি৪০, পি৪০ প্রো ও পি৪০ প্রো প্লাস। অনলাইন ব্রডকাস্টে ডিভাইসগুলো প্রদর্শন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ। খবর রয়টার্স।

‘ওভারফ্লো’ পর্দা ডিভাইসগুলোর ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সাধারণত কার্ভড ডিসপ্লের স্মার্টফোনে যে পর্দা ব্যবহূত হয় তার দুদিক বাঁকানো থাকে। তবে পি৪০ সিরিজের সবগুলো ডিভাইসের ডিসপ্লের চারদিক বাঁকানো।

হুয়াওয়ে পি সিরিজের ডিভাইসগুলোর ক্যামেরায় অধিক গুরুত্ব দিয়ে আসছে। পি৪০ সিরিজের মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিকে আরো উচ্চতায় নেয়ার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন রিচার্ড ইউ। নতুন ডিভাইসগুলো মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পি৪০ সিরিজের ডিভাইসে সবচেয়ে বড় ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলোর ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থন এবং ১০ গুণ অপটিক্যাল জুম সুবিধা মিলবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক স্মার্টফোন বাজারেও। ভাইরাসটির উত্পত্তিস্থল চীন হওয়ায় শুরুতে স্মার্টফোন উৎপাদন কার্যক্রমে বিভ্রাট সৃষ্টি হয়েছিল। চীন করোনাভাইরাস মোকাবেলায় সক্ষম হয়েছে। দেশটির সব কার্যক্রম এখন স্বাভাবিক হয়ে উঠছে। মোবাইল ডিভাইসের উৎপাদন হাব খ্যাত চীনে ডিভাইস উৎপাদন কার্যক্রম এখন স্বাভাবিক হয়ে উঠেছে। তবে উৎপাদন স্বাভাবিক হলেও বিশ্বের অনেক দেশ ও অঞ্চল লকডাউন থাকায় বিক্রি স্থবির হয়ে পড়েছে। বিশ্বজুড়ে শতকোটির বেশি মানুষ ঘরবন্দি সময় পার করছে। এ পরিস্থিতিতে নতুন ফ্ল্যাগশিপ উন্মোচন কতটা সাড়া ফেলবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে রিচার্ড ইউ বলেন, আমরা আশা করছি, পি৪০ সিরিজ বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করবে। স্মার্টফোনের সবচেয়ে বৃহৎ বাজার চীনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে এবং হুয়াওয়ের উৎপাদন স্বাভাবিক গতিতে চলছে। পরিস্থিতি এখন অনেকটা ভালো। চীনে মানুষ এখন কাজে ফিরছে ও শপিং মলে যাচ্ছে। সব রাষ্ট্রই চীনের কাছ থেকে শিখতে পারে, যাতে দ্রুত করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা যায়।

হুয়াওয়ে পি৪০ সিরিজে কিরিন ৯৯০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ গিগাবাইট র?্যামের সঙ্গে রাখা হয়েছে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট বর্ধিত করা যাবে। ডিভাইসগুলোতে মডেলভেদে সর্বোচ্চ ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাক হচ্ছে স্মার্ট টেলিভিশন
নির্বাচিত

হ্যাক হচ্ছে স্মার্ট টেলিভিশন

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব
ই-কমার্স

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!
নির্বাচিত

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!

বাজারে ভিভোর নতুন সাশ্রয়ী ফোন
প্রযুক্তি সংবাদ

বাজারে ভিভোর নতুন সাশ্রয়ী ফোন

আসছে ফোল্ডিং স্মার্টফোন আনছে গুগল
নির্বাচিত

আসছে ফোল্ডিং স্মার্টফোন আনছে গুগল

‘কলরেট খুব কম, তাই শুল্ক বাড়ানো হয়েছে’
টেলিকম

‘কলরেট খুব কম, তাই শুল্ক বাড়ানো হয়েছে’

Load More

ট্রেন্ডিং টপিক

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা
প্রযুক্তি সংবাদ

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix