Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহামারী প্রতিরোধে সহায়ক হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ মার্চ ২০২০
কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে নভেল করোনাভাইরাস। উদ্ভূত পরিস্থিতিতে গত ৩০ জানুয়ারি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু এর ঠিক এক মাস আগেই একদল গবেষক জানিয়েছিলেন যে চীনের উহানে অস্বাভাবিক এক ফ্লুজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নিয়েছিলেন। অর্থাত্ ডব্লিউএইচওর আগেই ঝুঁকি শনাক্ত করতে পেরেছিলেন তারা। এ ঘটনায় একটি প্রশ্ন সামনে চলে এসেছে, এআই প্রযুক্তি বৈশ্বিক মহামারী প্রতিরোধে কতটা কার্যকর ভূমিক রাখতে পারে? অথবা যথাসময়ে এ প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জনজীবন কতটা সুরক্ষিত করা যায়?

গ্লোবাল ডিজিজ সার্ভিল্যান্স প্লাটফর্ম হেলথম্যাপের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ বিষয়ে কাজ করছেন ম্যাসাচুসেটসের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী ক্লার্ক ফ্রেইফেল্ড। তিনি বলেন, ‘মহামারী প্রতিরোধে এআই প্রযুক্তির ভূমিকা কতখানি, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। এআইয়ের মাধ্যমে আমরা কেবল প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারি। তবে বাস্তবতা হলো, আপনি যখন নতুন কোনো শ্বাস-প্রশ্বাসের রোগে ভুগবেন, তা কতখানি মারাত্মক পর্যায়ে রয়েছে সে ব্যাপারে বলাটা কঠিন।’

তথ্যভিত্তিক ঝুঁকি নিরূপণ প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটামিনার বলছে, করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের ঝুঁকির বিষয়ে তারাই প্রথম সতর্ক করেছিল। উহানের বিভিন্ন হাসপাতালের অভ্যন্তরে প্রত্যক্ষদর্শীদের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ভাইরাসটির উত্পত্তিস্থল উহানের সি ফুড মার্কেট জীবাণুমুক্ত করার ছবি ও চীনের জাতীয় বীর বনে যাওয়া ওয়েনলিয়াংয়ের সতর্কবার্তা বিশ্লেষণের মাধ্যমে তারা এ ঝুঁকি নিরূপণ করেছিল।

টরন্টোভিত্তিক ডিজিজ ট্র্যাকিং ফার্ম ব্লুডটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরান খান বলেন, ‘যখন আপনি নতুন কোনো রোগ নিয়ে কাজ করবেন, তখন সব প্রশ্নের উত্তর পাবেন না।’ নভেল করোনাভাইরাসের বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এটি অনেকটাই ১৭ বছর আগে সংক্রমিত হওয়া সার্স মহামারীর মতো। তবে নতুন ভাইরাসটি কতটা সংক্রামক, সে বিষয়ে আমরা জানতে পারিনি।’

অর্থাত্ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মহামারীর প্রাথমিক লক্ষণ বা ঝুঁকি শনাক্ত করা যায়। কিন্তু এর সংক্রমণক্ষমতা বা ভয়াবহতা সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া নাও যেতে পারে। ক্লার্ক ফ্রেইফেল্ড বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মানবজাতিকেই নিতে হবে।’

তবে এআই বা মেশিন লার্নিং সিস্টেম মহামারীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করতে পারে। মহামারীর ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করা থেকে শুরু করে প্রতিষেধক তৈরি ও তা পরীক্ষা-নিরীক্ষায় এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। এটাই বা কম কি? সূত্র: এএফপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাজী নজরুলের সাম্যের বাণী জাতীয় জীবনের বড় অনুপ্রেরণা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শোরুমভিত্তিক ব্যবসা-বাণিজ্যের দিন শেষ : মোস্তাফা জব্বার

এআইয়ের সুবিধা পাবেন যে স্মার্টওয়াচে
নির্বাচিত

এআইয়ের সুবিধা পাবেন যে স্মার্টওয়াচে

‘ডিজিটাল বাংলাদেশের চাকা সচল রাখতে কাজ করছে কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীরা’
প্রযুক্তি সংবাদ

‘ডিজিটাল বাংলাদেশের চাকা সচল রাখতে কাজ করছে কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীরা’

ভুল ব্যাংকে জরিমানা দিল ইলন মাস্কের এক্স!
প্রযুক্তি সংবাদ

ভুল ব্যাংকে জরিমানা দিল ইলন মাস্কের এক্স!

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ

গুগল পিক্সেল ১০ প্রো: সম্ভাব্য স্পেসিফিকেশন, ডিজাইন ও নতুন ফিচার
নির্বাচিত

গুগল পিক্সেল ১০ প্রো: সম্ভাব্য স্পেসিফিকেশন, ডিজাইন ও নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে: আইডিএফ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix