Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনা মূল্যে ভেন্টিলেটর দেবেন এলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ এপ্রিল ২০২০
বিনা মূল্যে ভেন্টিলেটর দেবেন এলন মাস্ক
Share on FacebookShare on Twitter

প্রতিদিন মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। রাশ টানা যাচ্ছে না এ মহামারির। এ সময়ে সবচেয়ে জরুরি বিষয় হয়ে উঠেছে ভেন্টিলেটর (কৃত্রিমভাবে শ্বাস–প্রশ্বাস নেওয়ার যন্ত্র)। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত ভেন্টিলেটর অতিরিক্ত রয়েছে। তিনি এসব ভেন্টিলেটর বিনা মূল্যেই হাসপাতালগুলোকে দিতে চান। তবে যেসব দেশে টেসলার কার্যক্রম আছে আছে, কেবল সেখানেই এসব ভেন্টিলেটর সরবরাহ করতে পারবে তারা।

বিনা মূল্যের এই ভেন্টিলেটর সরবরাহের ক্ষেত্রে মাস্কের শর্ত হচ্ছে, কেবল জরুরি প্রয়োজন হলেই তা দেওয়া হবে। কেউ ভেন্টিলেটর নিয়ে ওয়্যারহাউসে ফেলে রাখতে পারবেন না।

গতকাল মঙ্গলবার টুইটারে ভেরিফায়েড পেজ থেকে বিনা মূল্যে ভেন্টিলেটর দেওয়ার কথা টুইট করেন এ প্রযুক্তি উদ্যোক্তা। তিনি বলেন, ভেন্টিলেটর পেতে গেলে শর্ত হচ্ছে জরুরি রোগীর জন্য প্রয়োজন হতে হবে। প্রয়োজনের কথা তাঁকে সরাসরি বা @Tesla–কে টুইট করে জানানো যাবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টেসলা কতগুলো ভেন্টিলেটর দেবে বা কীভাবে অনুরোধের বিষয়টি বিবেচনা করবে, তা প্রকাশ করেনি।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে গাড়ি ও মহাকাশ যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ভেন্টিলেটর ও চিকিৎসা সরঞ্জাম তৈরিতে সহায়তা করার অনুরোধ করা হয়।

যত দিন যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল তত লম্বা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৪১ হাজার ২৬১ জনের প্রাণ। ১৮০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ৩৮ হাজার ৬১।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাস তিন থেকে চার মাসেই গোটা বিশ্বে ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রে মহামারিতে আক্রান্ত রাজ্যগুলো ট্রাম্প প্রশাসন ও যন্ত্র নির্মাতাদের কাছে করোনা মোকাবিলায় ভেন্টিলেটর উৎপাদন দ্রুত বাড়ানোর অনুরোধ করেছে।

এ সপ্তাহের শুরুর দিকে ফোর্ড মোটর কোম্পানি বলেছে, মিশিগানের কারখানায় জেনারেল ইলেকট্রিকের হেলথকেয়ার বিভাগের সঙ্গে মিলে আগামী ১০০ দিনের মধ্যে ৫০ হাজার ভেন্টিলেটর তৈরি করবে তারা। করোনায় আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনে মাসে ৩০ হাজার ইউনিট ভেন্টিলেটর তৈরির সক্ষমতা রয়েছে তাদের।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ওমর ইশরাক ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছেন তাঁর মেডিকেল যন্ত্রপাতি তৈরির প্রতিষ্ঠান মেডট্রনিককে নিয়ে। পিবি ৫৬০ নামের ভেন্টিলেটরের পেটেন্ট উন্মুক্ত করেছে তার প্রতিষ্ঠান। মেডট্রনিকের সহায়তায় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভেন্টিলেটর তৈরির উদ্যোগে সরকার সহযোগিতা করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাঁস হল ওয়ানপ্লাসের আসন্ন ফোনের স্পেসিফিকেশন
নির্বাচিত

ওয়ানপ্লাস মোবাইলের নতুন সংযোজন করা হল ওয়ানপ্লাস নর্ড ২টি

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক

ওয়ানপ্লাস ১১: ল্যাপটপও হার মানবে, র‌্যাম ১৬ জিবি
নির্বাচিত

ওয়ানপ্লাস ১১: ল্যাপটপও হার মানবে, র‌্যাম ১৬ জিবি

মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি
প্রযুক্তি সংবাদ

মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি

হুয়াওয়ে পি৪০ সিরিজ এলো ক্যামেরা ফোনের নতুন রেকর্ড গড়তে
নির্বাচিত

হুয়াওয়ের ৮ জিবি র‌্যামের যত শক্তিশালী ফোন

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো
প্রযুক্তি সংবাদ

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix