Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরাপত্তা উদ্বেগে জুম ব্যবহার নিষিদ্ধ করলো স্পেসএক্স!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 April 2020
নিরাপত্তা উদ্বেগে জুম ব্যবহার নিষিদ্ধ করলো স্পেসএক্স!
Share on FacebookShare on Twitter

“উল্লেখযোগ্য গোপনতা ও নিরাপত্তা উদ্বেগ”-এর কারণে নিজেদের সব কর্মীকে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইলন মাস্ক নেতৃত্বাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স।

অ্যাপটির নিরাপত্তার ব্যাপারে মার্কিন আইন প্রয়োগকারীরা সতর্কবার্তা জানানোর কয়েকদিনের মাথাতেই নিজ কর্মীদের জন্য নিষেধাজ্ঞা জারি করলো স্পেসএক্স। মার্চের ২৮ তারিখের এক ইমেইল বার্তায় সব কর্মীর উদ্দেশ্যে ওই নির্দেশনা জানায় প্রতিষ্ঠানটি। — খবর রয়টার্সের।

“আমরা জানি, আমাদের অনেকেই এই টুলটি কনফারেন্স এবং মিটিংয়ের জন্য ব্যবহার করছেন। দয়া করে যোগাযোগের বিকল্প হিসেবে ইমেইল, টেক্সট বা ফোন ব্যবহার করুন”। – কর্মীদের উদ্দেশ্যে বলেছে স্পেসএক্স। এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই জন ব্যক্তি ওই ইমেইলের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন।

তবে, রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্পেসএক্স প্রতিনিধি।

এদিকে, মহাকাশ গবেষণায় মার্কিন সরকারি সংস্থা নাসা-ও নিজ কর্মীদের জুম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা সম্পর্কে নিশ্চিত করেছেন মার্কিন মহাকাশ সংস্থাটির মুখপাত্র স্টেফানি শিয়েরহলজ।

সোমবারে এফবিআইয়ের বস্টন কার্যালয় থেকে জুম সম্পর্কে এক সতর্কবার্তা জারি করা হয়েছিল। ওই সতর্কবার্তায় জুম ব্যবহারকারীদেরকে সাইটটিতে মিটিং পাবলিক না করা এবং লিংক শেয়ার না করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।

আদতে জুমের মাধ্যমে অনুষ্ঠিত স্কুল সেশনে অপরিচিতদের অনুপ্রবেশের মতো দুটি ঘটনা ঘটায় ওই সতর্কবার্তা জারি করেছিল এফবিআই। পরে মঙ্গলবারে তদন্তকেন্দ্রিক সংবাদ সাইট দ্য ইন্টারসেপটার জানায়, জুম ভিডিওতে মিটিংয়ে অংশগ্রহনকারীদের আলোচনা এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রক্রিয়ায় সুরক্ষিত নয়, এবং চাইলে প্রতিষ্ঠানও আড়িপাততে পারবে যে কোনো সেশনে।

বর্তমানে অ্যাপ হিসেবে যুক্তরাজ্যে প্রথম এবং যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে জুম। বিশ্বের বিভিন্ন দেশের সরকার জনসাধারণকে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বাসায় অবস্থান নিতে বলার পর জুমের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে।

জনপ্রিয়তা বেড়ে যাওয়ার প্রশ্নের মুখোমুখিও হয়েছে জুম। এতো ব্যবহারকারীর চাপ সামাল দেওয়ার মতো সক্ষমতা অ্যাপটির আছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রশ্নটি তুলেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। মূলত সংশয় তৈরি হয়েছে অ্যাপটির ডেটা নিরাপত্তা ও সুরক্ষা মাপকাঠিকে ঘিরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনি উপযুক্ত সময়: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনি উপযুক্ত সময়: পলক

প্রযুক্তি সংবাদ

ঢাকায় ইনস্টাগ্রাম মিটআপ অনুষ্ঠিত

মেমোরি চিপ সংকটে চীনের দিকে ঝুঁকছে এইচপি, ডেল, এসার ও আসুস
নির্বাচিত

মেমোরি চিপ সংকটে চীনের দিকে ঝুঁকছে এইচপি, ডেল, এসার ও আসুস

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের জন্য দুঃসংবাদ! Android 16 ও One UI 8-এই শেষ বড় আপডেট
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের জন্য দুঃসংবাদ! Android 16 ও One UI 8-এই শেষ বড় আপডেট

মঙ্গল গ্রহে জমি কিনে দলিল পেলেন বাঙালি তরুণ!
প্রযুক্তি সংবাদ

মঙ্গল গ্রহে জমি কিনে দলিল পেলেন বাঙালি তরুণ!

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2020

নিরাপত্তা উদ্বেগে জুম ব্যবহার নিষিদ্ধ করলো স্পেসএক্স!

Techzoom.TV |
TechzoomTV