Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লালমনিরহাটে ওয়ালটনের ত্রাণ নিয়ে কুচক্রীদের গুজব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 April 2020
লালমনিরহাটে ওয়ালটনের ত্রাণ নিয়ে কুচক্রীদের গুজব
Share on FacebookShare on Twitter

লালমনিরহাটে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল ওয়ালটনের ত্রাণ নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে গুজব ছড়াচ্ছে। তারা ওই বানোয়াট সংবাদ প্রকাশ এবং ফেসবুকে তা ভাইরাল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অপপ্রচারে ওয়ালটন মর্মাহত। এ বিষয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লালমনিরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, লালমনিরহাটের হাতিবান্ধা শহরে ওয়ালটন প্লাজার একজন ক্রেতা কিস্তিতে কিছু পণ্য কিনে টাকা পরিশোধ নিয়ে ঝামেলা করেন। যদিও এটা আগের ঘটনা। টাকা চাইতে গেলে ওই ক্রেতার লোকজন ওয়ালটনকে ‘সময়মতো’ দেখে নেয়ার হুমকি দেন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে ওয়ালটন প্লাজা বন্ধ রাখা হলে সেই সুযোগে ওই ব্যক্তি গত ৩০ মার্চ ওয়ালটন প্লাজার সামনে কিছু দরিদ্র মানুষকে তার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ত্রাণ দেয়ার মিথ্যা কথা বলে ডেকে নিয়ে ভিডিও করে, ছবি তোলে। এরপর ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়া ওইসব নীরিহ মানুষদের সেখান থেকে চলে যেতে বলে। সে সময় ওয়ালটন প্লাজার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দেয়ার কাজে ব্যস্ত ছিলেন। পরে কুচক্রী মহলটি সেই ভিডিও এবং ছবি ফেসবুকে পোস্ট করে। সেইসঙ্গে তাদের ইন্ধনে কিছু অনলাইন নিউজ পোর্টাল ওই সাজানো সংবাদ প্রকাশ করে।

তৎক্ষনাৎ বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানো হয়। তারা এ বিষয়ে দ্রুত সাড়া দিয়ে ওই কুচক্রী মহলকে চিহ্নিত করে ফেসবুক থেকে তা মুছে ফেলার ব্যবস্থা করেন।

কিন্তু ওই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার এখনো থামেনি। তারা নিজেদের স্বার্থ হাসিল, ওয়ালটনের সুনাম ক্ষুন্ন এবং জনগণের কাছে ওয়ালটনকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ফেসবুকে তা ভাইরাল হয়ে গেছে। কিছু লোক বুঝে না বুঝে মিথ্যা সংবাদটি ফেসবুকে শেয়ার করছেন। ব্যাপক সংখ্যক মানুষ তাতে অযাচিতভাবে বাজে এবং নি¤œরুচির মন্তব্য করছেন।

এ বিষয়ে ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন- ওয়ালটন সুদিন, দুর্দিন সব সময়ে দেশের মানুষের পাশে থেকেছে, আছে। করোনা দুর্যোগের সময় দেশের হাজার হাজার পয়েন্ট থেকে ত্রাণ কার্যক্রম চলছে। এ ধরনের গুজব, বানোয়াট সংবাদ পরিবেশন করায় ওয়ালটন মর্মাহত। এই অপপ্রচার বন্ধ না হলে তাদের ত্রান কার্যক্রম চালানো সম্ভব হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশের ওয়ালটন কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ত্রান কার্যক্রম চালাচ্ছেন, মানুষর পাশে দাঁড়াচ্ছেন। এর কোনো এ্যাপ্রিসিয়েশন নেই। উল্টো দুর্নাম কুড়াচ্ছি। অন্যের বদনাম না করে সবাইকে যার যার জায়গা থেকে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

সূত্র জানায়, এ ঘটনায় ওয়ালটন বিব্রত। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য লালমনিরহাটের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলমান করোনা দুর্যোগের সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা দিয়েছে ওয়ালটন। সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ৬৮ লাখ টাকা দিচ্ছে। সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে পিপিই সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সংবাদ কর্মীদের জন্য করোনাভাইরাস থেকে সুরক্ষার বিভিন্ন সামগ্রী দেয়া হচ্ছে। এছাড়া দেশের হাজার হাজার পয়েন্ট থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ওয়ালটন।

এ ছাড়া সরকারের জরুরী আহবানে সাড়া দিয়ে ওয়ালটন নিজস্ব কারখানায় ভেন্টিলেটর (অক্সিজেন সরবরাহকারী যন্ত্র)সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী উৎপাদনের উদ্যোগ নিয়েছে। সরকার এবং জনগণের বন্ধু হিসেবে ওয়ালটন কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এ অবস্থায় সমাজের কিছু হীন রুচিবোধহীন মানুষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত আহবান জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

দেশের বাজারে এলো মটো জি৩০ স্মার্টফোন
নির্বাচিত

দেশের বাজারে এলো মটো জি৩০ স্মার্টফোন

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
নির্বাচিত

টুইটারের বড় অংকের শেয়ার কিনে নিলেন ইলন মাস্ক

শুল্ক ফাঁকির পর ডলার পাচার: ‘লাগেজ পার্টি’ সিন্ডিকেটের কবলে অর্থনীতি
প্রযুক্তি সংবাদ

শুল্ক ফাঁকির পর ডলার পাচার: ‘লাগেজ পার্টি’ সিন্ডিকেটের কবলে অর্থনীতি

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী

এয়ারবাডস নিয়ে অ্যাপলের নতুন চমক
নির্বাচিত

এয়ারবাডস নিয়ে অ্যাপলের নতুন চমক

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 April 2020

লালমনিরহাটে ওয়ালটনের ত্রাণ নিয়ে কুচক্রীদের গুজব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix