Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ এপ্রিল ২০২০
সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাসের ভয়াবহতা ঠেকাতে ২১ দিনের লকডাউন চলছে। লকডাউন শেষে ভারতে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কারখানার কার্যক্রম পুরোদমে শুরু করতে বিপত্তির মুখে পড়বে। ভয়াবহ এ পরিস্থিতিতে অনেক কারখানা কর্মী লকডাউন শেষ হলেও কাজে যোগ দেবেন না বলে মনে করা হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে। খবর ইটি টেলিকম।

বিশ্লেষকদের ভাষ্যে, উত্তর ভারতে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং এবং চীনভিত্তিক অপো ও ভিভোর স্মার্টফোন উৎপাদন কারখানা অবস্থিত। লকডাউনের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো ভারত। মানুষ কার্যত গৃহবন্দি। আগে থেকেই চাপের মুখে থাকা ভারতীয় অর্থনীতি এখন রীতিমতো ধুঁকছে। ভঙ্গুর অর্থনীতির জন্য দুঃসংবাদ শুনিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভারতে কারখানার কার্যক্রম সাময়িক গুটিয়ে নিয়েছে স্যামসাং, অপো ও ভিভোর মতো একাধিক ব্র্যান্ড। এর ফলে ভারতে ব্র্যান্ডগুলোর ডিভাইস উৎপাদন কারখানা এখন বন্ধ রয়েছে। এ পরিস্থিতি দেশটির সামগ্রিক অর্থনীতিকে আরো চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের ভাইস প্রেসিডেন্ট নিল শাহ বলেন, উত্তর প্রদেশের নয়ডাতে বৈশ্বিক একাধিক ব্র্যান্ডের নিজস্ব কারখানা রয়েছে। করোনাভাইরাসের কারণে এরই মধ্যে নয়ডা কারখানার কার্যক্রম সাময়িক গুটিয়ে নিয়েছে স্যামসাং। কারখানা কর্মীদের সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া কর্মকর্তাদের বাড়িতে বসে দাপ্তরিক কাজ করতে নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। অপো ও ভিভো ভারতে তাদের কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে। এর ফলে এসব কারখানায় স্মার্টফোন উৎপাদন হচ্ছে না। শ্রমিক নন এমন কর্মীদের বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে। মূলত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে লকডাউন শুরুর আগেই কারখানাগুলো বন্ধ করে দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। সাময়িকভাবে যেসব কারখানা কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে, তারা লকডাউন শেষে নির্ধারিত সময়ে কাজে যোগ দেবেন না। ভারতে স্মার্টফোন উৎপাদন বিভ্রাটের প্রভাব পড়বে বাংলাদেশসহ আরো কয়েক বাজারে। এর ফলে স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) পক্ষ থেকেও একই ধরনের সতর্কবার্তা দেয়া হয়েছে। আইডিসির রিসার্চ ডিরেক্টর নভকেন্দর সিং বলেন, লকডাউনের কারণে ভারতে যেসব ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন কারখানা সাময়িক বন্ধ করা হয়েছে, সেগুলো পুরোদমে চালু হতে বেশ সময় লাগবে। কারণ লকডাউন শেষ হলেও অনেক কর্মী কাজে যোগ দেবেন না। অনেকে গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এছাড়া ভারতে লকডাউনের মেয়াদ আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। কারণ দেশটিতে কভিড-১৯ আক্রান্ত ক্রমান্বয়ে বাড়ছে।

বিশ্লেষকদের ভাষ্য, মোবাইল ডিভাইসের গুরুত্বপূর্ণ উৎপাদন হাব চীন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশটিতে চুক্তিভিত্তিক বৃহৎ ফোন নির্মাতা ফক্সকনসহ অনেক ব্র্যান্ডের উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশটিতে স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোর কার্যক্রম এখনো শতভাগ শুরু হয়নি। একই পরিস্থিতি দেখা দেবে ভারতের ক্ষেত্রেও।

ভারতে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো গত মার্চের শেষ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর কোনো পরিকল্পনা ছাড়াই কারখানা বন্ধ করতে বাধ্য হয়। এ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে অপো ও ভিভোর পক্ষ থেকে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায়, সেটা এখনই বলা যাচ্ছে না। তাই কারখানাগুলো ফের কবে উৎপাদনে ফিরবে সেটাও অনিশ্চিত।

বিবৃতিতে গত মাসের শেষ সপ্তাহে স্যামসাং জানায়, তারা সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নয়ডা কারখানার কার্যক্রম গুটিয়ে নিয়েছে। কবে নাগাদ কারখানা খুলবে এটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

স্যামসাং, অপো ও ভিভোর মতো পুনে ও চেন্নাইয়ের স্মার্টফোন কারখানা সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে নকিয়া ও এরিকসন। এছাড়া দক্ষিণ ভারতে ফক্সকন ও উইস্ট্রনের কারখানায় আইফোন উৎপাদন করে আসছিল অ্যাপল। এ দুই প্রতিষ্ঠানের কারখানাও সাময়িক বন্ধ রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’
অর্থ ও বাণিজ্য

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’

শাওমি
নির্বাচিত

শাওমির সেরা অংশীদারের পুরস্কার পেল ডিএক্স গ্রুপ

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!
টিপস

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!

বাজারে নতুন পালসার এলো
অটোমোবাইল

বাজারে নতুন পালসার এলো

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’
নির্বাচিত

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!
নির্বাচিত

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
বিবিধ

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায়...

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ এপ্রিল ২০২০

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix