Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে অ্যাপল-গুগল জোট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ এপ্রিল ২০২০
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে অ্যাপল-গুগল জোট
Share on FacebookShare on Twitter

হাতের মোবাইল ফোনটির মালিক নিজের অজান্তেই সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার পথ খুললো সম্প্রতি অ্যাপল ও গুগলের হাত মেলানোর মাধ্যমে।

পরষ্পরের প্রতিদ্বন্দী এই দুই প্রযুক্তি জায়ান্টের এমন ঐক্য বিরল।

বিবিসির প্রতিবেদন বলছে, প্রাথমিকভাবে অ্যাপল ও গুগল এমন সমঝোতায় পৌঁছেছে যার ফলে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ডেভেলপার যদি এ লক্ষ্যে অ্যাপ তৈরি করতে চান, আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন সেজন্য দরকরি তথ্য ওই অ্যাপকে দেবে।

পুরো বিষয়টিই মনিটর করা হবে ফোনের ব্লুটুথে জমা থাকা তথ্য ব্যবহার করে। আর এতে যেসব গ্রাহক স্বেচ্ছায় অংশ নেবেন এই প্রযুক্তিতে শুধু তাদের ডেটাই ব্যবহার করা হবে। এতে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা হবে বলে একমত হয়েছে প্রতিষ্ঠান দুটি।

প্রতিটি স্মার্টফোনই ব্লুটুথ সংযোগের তথ্য জমা রাখে। পরে আবার সংযোগ পাওয়ার বেলায় ওই তথ্য ব্যবহার করে ফোনগুলো। অ্যাপল ও গুগলের এই সমঝোতার ফলে স্মার্টফোনগুলো সবসময় নজর রাখবে তারা কোন কোন ফোনের ব্লুটুথের কাছাকাছি দীর্ঘক্ষণ অবস্থান করেছেন যা করোনাভাইরাস সংক্রমণের জন্য যথেষ্ট। এই ধারাবাহিক তথ্যাবলীর মধ্যে কোনো ফোনের মালিক যদি কোয়ারেন্টিনে যান বা তার দেহে সংক্রমণ ধরা পরে, তাহলে ফোনের ব্লুটুথে থাকা সংযোগের তথ্য ব্যবহার করে সম্ভাব্য ঝুঁকিতে থাকা অন্য ফোনের মালিকদের সতর্ক করা সম্ভব হবে। সেইসঙ্গে একটি সতর্কবার্তা চলে যাবে প্রথম ফোনটিতেও।

এই প্রযুক্তি কাজ করার পূর্বশর্ত অবশ্য কোয়ারেন্টিনে থাকা বা সংক্রমণের শিকার হওয়া ব্যক্তির তথ্য শেয়ার করার ওপর নির্ভর করবে। উদ্যোগটি সফল হলে বিশ্বের প্রায় তিনশ’ কোটি স্মার্টফোন ব্যবহাকারী এর আওতায় আসবেন।

অ্যাপল এবং গুগল গত দুই সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে কাজ করলেও শুক্রবারের আগে কেউই এটি প্রকাশ করেনি।

“গোপনতা, স্বচ্ছতা এবং সম্মতি হচ্ছে এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই এই কৌশল কাজ করবে বলে আমরা আশাবাদী”- এক যৌথ বিবৃতিতে বলেছে প্রতিষ্ঠানদুটি।

এই প্রযুক্তি কাজ করার জন্য ফোনে রাখা যেসব তথ্যের পারষ্পরিক আদানপ্রদান প্রয়োজন, ব্যবসায়ীক কৌশলের অংশ হিসেবেই এতোদিন প্রতিষ্ঠান দুটি তা বন্ধ রেখেছিল।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড মিলে শতকরা একশ’ ভাগ নিয়ন্ত্রণ করে। ফলে, দুই প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহন এই উদ্যোগে জরুরী ছিল। সাম্প্রতিক ঘোষণা সেই বিষয়টিই নিশ্চিত করলো।

প্রতিষ্ঠানদুটি একমত হয়েছে, এই প্রক্রিয়ায় কোনো জিপিএস বা অবস্থানমূলক ডেটা বা ফোনের মালিককে শনাক্ত করা যায় এমন কোনো তথ্য ব্যবহার করা হবে না। একক কোনো সার্ভারেও জমা হবে না এ বিষয়ক তথ্য। মে মাসের মাঝামাঝিতে এ বিষয়ে অ্যাপ নির্মাণের জন্য প্রয়োজনীয় প্যাকেজ যা এপিআই নামে পরিচিত, তা উন্মুক্ত করবে অ্যাপল ও গুগল।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে সমর্থন দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপরেটিং সিস্টেমের মধ্যেই প্রয়োজনীয় প্যাকেজ যোগ করা হবে যার ফলে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজনীয়তা থাকবে না। “এরপরও কেউ যদি তৃতীয় পক্ষীয় অ্যাপ ব্যবহার করতে চান সে পথও খোলা থাকবে।” – প্রতিষ্ঠানদুটির বরাতে বিবিসি বলেছে তাদের প্রতিবেদনে।

অ্যাপল ও গুগল আশা করছে এই প্রকল্পে যে স্বচ্ছতা থাকবে তা প্রাইভেসি সমর্থকদের আস্বস্ত করবে।

প্রতিষ্ঠান দু’টির ধারণা, তাদের সমাধানে স্মার্টফোনের ব্যাটারি খরচ এ ধরনের অন্যান্য অ্যাপের চেয়ে কম হবে। মহামারী শেষ হলে অঞ্চল ভিত্তিতে সহজে যাতে ফিচারটি বন্ধ করা যায় সে ব্যবস্থাও রাখা হচ্ছে।

প্রকল্পটি সফলভাবে ব্যবহার করা সম্ভব হলে তা লকডাউন এবং বর্ডারে কড়াকড়ি শিথিল করার বেলায় সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

বিক্রয়োত্তর সেবায় অপোর মাসব্যাপী ক্যাম্পেইন চালু
প্রযুক্তি সংবাদ

বিক্রয়োত্তর সেবায় অপোর মাসব্যাপী ক্যাম্পেইন চালু

টেসলা দেখালো সাইবারট্রাক
অটোমোবাইল

টেসলা দেখালো সাইবারট্রাক

এমবিসিবি :নেতৃত্বে ফাটল, একে অপরের ওপর অবিশ্বাস
প্রযুক্তি সংবাদ

এমবিসিবি :নেতৃত্বে ফাটল, একে অপরের ওপর অবিশ্বাস

এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম
নির্বাচিত

এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix