Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 May 2020
বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিনিয়ত নতুন ফোন আসছে। এসব ডিভাইসের সবটা ব্যাপক সাড়া ফেলে তেমন নয়। গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় আইফোনের দুটি সংস্করণ জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে শীর্ষে রয়েছে আইফোন এক্সআর মডেলটি। বাজারের ৩ শতাংশ এ স্মার্টফোনটির দখলে। এর বাইরে স্যামসাং, অপো, শাওমির মতো প্রতিষ্ঠানের স্মার্টফোনও বিক্রির দিক থেকে সেরা ১০ স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে।

দেখে নিন সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন :

১. আইফোন এক্সআর :

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সাশ্রয়ী মডেলের আইফোন হিসেবে এক্সআর মডেলটি বাজারে আনে অ্যাপল। শুরুতে এ ফোনটি খুব বেশি সাড়া ফেলেনি। পর কিছুটা দাম কমানো হলে দ্রুত ফোনটির বিক্রি বাড়তে থাকে। টানা চার প্রান্তিকজুড়ে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় এক্সআর জায়গা করে নিয়েছে।

২. স্যামসাং এ১০ :
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের এন্ট্রি-লেভেলের স্মার্টফোন গ্যালাক্সি এ১০। ডিভাইসটি গত বছরের ফেব্রুয়ারিতে বাজারে ছাড়া হয়।  ৬ দশমিক ২০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, এক্সিনোস ৭৮৮৪ প্রসেসর ও ২ জিবি র‍্যামের ফোনটি সবচেয়ে বিক্রি হওয়া ফোনের তালিকায় দ্বিতীয়। গত বছরই ডিভাইসটির বিক্রি তিন কোটি ইউনিট ছাড়ায়।

৩. স্যামসাং গ্যালাক্সি এ ৫০ :
সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের ৩ নম্বরে থাকা স্মার্টফোনটিও স্যামসাংয়ের তৈরি। স্যামসাংয়ের তিন ক্যামেরাযুক্ত স্মার্টফোন গ্যালাক্সি এ ৫০ মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে গ্রাহকের নজর কাড়ে।

৪. অপো এ ৯ :
সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০ স্মার্টফোনের তালিকায় এবারে অপোর তিনটি মডেলে জায়গা করে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে এ৯ মডেলের স্মার্টফোনটি। মিডরেঞ্জের এ স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা, ৪ জিবি র‍্যাম ও সাড়ে ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে।

৫. আইফোন ১১ :
এ বছরের নতুন আইফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১১ মডেলটি। । গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা ডিভাইসটির সরবরাহ ৩ কোটি ৭৩ লাখ ইউনিট ছাড়িয়েছে। আইফোনের দশকপূর্তি সংস্করণ আইফোন টেন ও আইফোন ১১-এর মধ্যে খুব বেশি পার্থক্য না থাকলেও দামে সস্তা হওয়ায় আইফোন ১১ ভালো সাড়া পায়। বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৫ নম্বরে রয়েছে আইফোনের নতুন এ মডেলটি।

৬. অপো এ ৫ এস :
সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় অপোর দ্বিতীয় স্মার্টফোনটি হচ্ছে এ৫ এস। চীনা স্মার্টফোন নির্মাতার এন্ট্রি লেভেলের ফোনটি ক্রেতাদের মধ্যে এ বছর বেশ সাড়া ফেলে।

৭. স্যামসাং গ্যালাক্সি এ ২০ :
২০১৯ সালে ক্রেতারা স্যামসাং ব্র্যান্ডের যেসব স্মার্টফোন কিনেছেন তার মধ্যে তৃতীয় জনপ্রিয় ফোন এ২০ মডেলটি। বাজেট ডিভাইস হিসেবে গ্রাহকের আগ্রহের কেন্দ্রে ছিল নতুন এ স্মার্টফোনটি।

৮. অপো এ৫ :
এ বছর অপোর স্মার্টফোনগুলো ক্রেতাদের বেশ আকর্ষণ করেছে। অপো এ৫ মডেলটিও তাই সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় ঢুকে গেছে। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপের ফোনটিকে ক্যামেরা বৈশিষ্ট্যের কারণে ক্রেতারা পছন্দ করেছেন।

৯. শাওমি রেডমি ৭ এ :
সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমির একটি মডেলের স্মার্টফোন জায়গা করে নিতে পেরেছে। চীনা প্রতিষ্ঠানটির তৈরি এন্ট্রি লেভেলে স্মার্টফোন রেডমি ৭এ মডেলটিকে গ্রাহকেরা এ বছর পছন্দের দিক থেকে এগিয়ে রেখেছেন।

১০. হুয়াওয়ে পি ৩০ :
স্মার্টফোন বিক্রির দিক থেকে হুয়াওয়ে এ বছর স্যামসাংকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি। এ বছরের মার্চে বাজারে আসা হুয়াওয়ে পি৩০ সিরিজের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০ স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোআইফোনরেডমিশাওমিস্যামসাংহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্ব ক্রমবর্ধমান ডেটা এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্ব ক্রমবর্ধমান ডেটা এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে: পলক

স্মার্টফোন শতভাগ চার্জ করলে ক্ষতি কী
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নেপালেরও পেছনে বাংলাদেশ

চীনে আইফোন বিক্রি বেড়েছে ১৮%
প্রযুক্তি সংবাদ

চীনে আইফোন বিক্রি বেড়েছে ১৮%

উইন্ডোজ ১০ এর নতুন ভার্সনে আসার আগে যেগুলো মাথায় রাখতে হবে
নির্বাচিত

উইন্ডোজ ১০ এর নতুন ভার্সনে আসার আগে যেগুলো মাথায় রাখতে হবে

বাংলাদেশে এআই-বিশেষজ্ঞ-ডেভেলপার তৈরিতে‌ মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-বিশেষজ্ঞ-ডেভেলপার তৈরিতে‌ মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
কিভাবে করবেন

যে ১০ উপায়ে স্মার্টফোনের গতি বাড়াবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 May 2020

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV