Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি সি২ –বাড়িতে বিনোদন এর সঙ্গী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ এপ্রিল ২০২০
রিয়েলমি সি২ –বাড়িতে বিনোদন এর সঙ্গী
Share on FacebookShare on Twitter

তরুণ প্রজন্মের প্রতিদিনের প্রযুক্তিগত সব চাহিদা পূরণের লক্ষ্যে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে আসে তাদের জনপ্রিয় স্মার্টফোন রিয়েলমি সি২। ডিউড্রপ ডিজাইনের ট্রেন্ডি ডিজাইনের সহজলভ্য এ ফোনে বিশাল স্ক্রিনের পাশাপাশি ডুয়াল-রিয়ার ক্যামেরা ও সারাদিনের ব্যবহারের জ্জন্য ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সংযোজন করা হয়েছে।

বর্তমান সময়ে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ বাড়িতে থাকছেন। আর একঘেয়েমি দূর করার জন্য বিভিন্ন রকম কাজের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখছেন। এমন সময়ে রিয়েলমি সি২ হতে পারে চমৎকার এক সঙ্গী। ১৯.৫:৯ অনুপাতের ৬.১ ইঞ্চির বিশাল আইপিএস এলসিডি ডিসপ্লেতে যে কেউ তাদের পছন্দের টিভি শো দেখতে পারেন। অথবা বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে ইউটিউব দেখে শিখে নিতে পারেন নতুন কোন রেসিপি। শুধু তাই নয়, ৭২০x১৫৬০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশনে খেলতে পারেন আপনার পছন্দের গেম। আর ফোনোটিতে থাকা মিডিয়াটেকের শক্তিশালী ১২ ন্যনোমিটারের হেলিও পি২২ চিপসেট, ২ গিগাবাইট র‍্যামে গেমিং অভিজ্ঞতা হবে আরো প্রাণবন্ত। এছাড়া এতে থাকা অক্টা-কোর প্রসেসর দৃশ্যমান কোনো ল্যাগ ছাড়া একসাথে একাধিক অ্যাপ চালাতে সাহায্য করবে।

দীর্ঘক্ষণের বিনোদনে যেন ভাঁটা না পরে, সেজন্যে রিয়েলমি সি২ তে রয়েছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। ভিডিও স্ট্রিমিং এর পাশাপাশি, ফেসবুক বা টুইটার চালানো, দেশ বিদেশের খবরাখবর নেয়া, ইনস্টাগ্রামে চমৎকার ছবির পাশাপাশি টিকটকে মজার মজার ভিডিও আপলোড দেয়া, অথবা ব্যাটারির নিয়ে কোন চিন্তা না করেই পাবজি বা কল অব ডিউটি খেলতে পারবেন। এছাড়া ব্যাটারিতে সংযোজিত কোরপাইলট প্রযুক্তি ব্যাটারির কর্মদক্ষতাকে আরো বৃদ্ধি করবে।

রিয়েলমি সব সময় তরুণ প্রজন্মের সৃজনশীলতার প্রতি জোর দিয়ে বাজারে ট্রেন্ডি টেক পণ্যসামগ্রী নিয়ে আসছে। সে লক্ষ্যেই সহজলভ্য সি২ স্মার্টফোনেও পেছনে দুটি ও সামনে একটি সেলফি ক্যামেরা সংযোজন করা হয়েছে। পেছনের প্রাথমিক ক্যামেরাটি একটি ১৩ মেগাপিক্সেলের এফ/২.২ সেন্সর, এবং অন্যটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোস্ট-প্রসেসিং এর মাধ্যমে এতে চমৎকার সব ছবি তোলা যায়। এছাড়া, ‘ক্রোমা বুস্ট’ ফিচারের মাধ্যমে এ স্মার্টফোনে অনেক ডিটেইলসহ আরো প্রাণবন্ত এইচআরডি ছবি তোলা যায়। দীর্ঘ সময়ের জন্য বাড়িতে অবস্থান নেয়ায় এমন অনেক কিছুর নান্দনিক ছবি তুলতে পারবেন যেগুলো সাধারনত সবার চোখ এড়িয়ে যায়। সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় বোকেহ ইফেক্ট থাকায় ভ্লগিং এ অনেকটা সাহায্য করবে। প্রধান ক্যামেরায় ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাহায্যে স্লো-মো ভিডিও করতে পারবেন এবং নিজের ঘরেরই এমন অনেক কিছু পুনঃআবিষ্কার করবেন যেগুলো সহসাই চোখে ধরা দেয় না।

বাড়িতে থাকার এ দিনগুলোতে সৃষ্টিশীল কিছু করার সুযোগ করে দিয়ে রিয়েলমি সি২ এর মতো একটি স্মার্টফোন আপনাকে আরো অনেক বেশি সক্রিয় করে তুললে পারে। দেশের জ্জনপ্রিয় অনলাইন সাইট দারাজ, পিকাবু ও ইভ্যালি-তে মাত্র ৮,৯৯০ টাকায় এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। আর বাড়িতে থাকার এ সময়ে সবাই আরেকটু সচেতন হোন; হাত দিয়ে আপনার মুখ, নাক বা চোখ স্পর্শ না করার চেষ্টা করুন, এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবাইকে চমকে দিয়ে ডাইনোসর গেমে যে পরিবর্তন আনল গুগল
নির্বাচিত

সবাইকে চমকে দিয়ে ডাইনোসর গেমে যে পরিবর্তন আনল গুগল

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
প্রযুক্তি সংবাদ

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪

প্রযুক্তি সংবাদ

সবার শেষে আসবে অ্যাপলের ফাইভজি ফোন

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের
প্রযুক্তি সংবাদ

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা
নির্বাচিত

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা

সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর টিকটক
নির্বাচিত

সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ এপ্রিল ২০২০

রিয়েলমি সি২ –বাড়িতে বিনোদন এর সঙ্গী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix