Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 April 2020
ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতে মানুষ গৃহবন্দি। মানুষ সংক্রমণের ঝুঁকিতে। তাই হোম কোয়ারেন্টিনে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এরই মধ্যে আবার অনেককেই বাড়ি বসে অফিসের কাজ চালিয়ে যেতে হচ্ছে। যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম।

ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ কিংবা ডেস্কটপের সামনে বসে কর্মক্ষেত্রে পাঠিয়ে দিতে হচ্ছে যাবতীয় আপডেট। আর এখানেই হচ্ছে সমস্যা। লাগাতার ইলেকট্রনিক ডিভাইস চোখের সামনে খুলে রাখলে চোখ জ্বালা করে অনেকেরই। চোখে চাপ পড়ে। চিকিৎসা জানাচ্ছেন, স্ক্রিন থেকে যে নীল আলো বেরিয়ে আসে তা চোখের ক্ষতি করে। ড্রাই আই সমস্যা শুধু চোখেই নয়, শরীরেও খারাপ প্রভাব ফেলে। ফলে কাজ করার ইচ্ছা হারায়।

এখন প্রশ্ন হল, এমন পরিস্থিতিতে কী করণীয়। কারণ দেশজুড়ে লকডাউনের সময়সীমা আরও বেড়েছে। অর্থাৎ এভাবেই বাড়ি বসে কাজ চালিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে যাওয়ার উপায় নেই। না, দুশ্চিন্তার কিছু নেই।

ভারতের গুরুগ্রামের একটি রিসার্চ ইনস্টিটিউশনের ডিরেক্টর ডা. অনিতা শেঠী এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার কয়েকটি সহজ উপায় বাতলে দিয়েছেন।

চলুন জেনে নেওয়া যাক, কোন পন্থায় কাজও করা যাবে আবার চোখেও চাপ পড়বে না।

১. টানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে প্রতি ১৫-২০ মিনিট কিংবা অন্তত এক ঘণ্টা অন্তর বিরতি নিন। এতে চোখ খানিকটা বিশ্রাম পায়। সেই বিরতিতে দূরের জিনিস দেখার চেষ্টা করুন।

২. ল্যাপটপ থেকে বিরতি নেওয়ার মানে কিন্তু এই নয় যে আপনি মোবাইল ঘাঁটতে শুরু করলেন। কিংবা টিভির পর্দায় চোখ রাখলেন। অনেকে আবার মনটা অন্যদিকে ঘোরাতে হাতে তুলে নেন গল্পের বই। তাহলে কিন্তু কোনও লাভ হবে না। ওইটুকু সময় চোখকে বিশ্রাম দিন। প্রয়োজনে চোখ বন্ধ করে গান শুনুন বা গল্প করুন।

৩. চোখ অতিরিক্ত জ্বালা করলে কিংবা চুলকালে অথবা চোখ লাল হয়ে তা থেকে জল পড়লে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তার দেওয়া ওষুধ খান। নিজের থেকে কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে যাবেন না। লকডাউনের সময় ভিডিও কলেই চিকিৎসকের পরামর্শ নিন। ডাক্তার না বললে কোনও আই ড্রপ ব্যবহার করবে না।

৪. চশমা পড়েন। তাহলে অবশ্যই সেটি নিয়মিত পরিষ্কার করুন। ঝাপসা দেখলে কিন্তু আরও সমস্যা। কাজের সময় অকারণে চোখে হাত দেবেন না। এতে কিন্তু করোনা সংক্রমণের সম্ভাবনাও রয়েছে।

৫. দিনের একটা সময় অবশ্যই শরীরচর্চা করুন। এতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। চোখও ভাল থাকে।

৬. শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করবেন না। সবচেয়ে ভাল হয় চেয়ার-টেবিলে বসুন। অন্ধকারের সঙ্গে স্ক্রিনের সামনে বসবেন না। ঘরের আলো জ্বালিয়ে নিন। এতে চোখে চাপ কম পড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তীব্র দাবদাহে এসিতে স্বস্তি
প্রযুক্তি বাজার

তীব্র দাবদাহে এসিতে স্বস্তি

বিসিএস-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বিসিএস-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং মোবাইলের আকর্ষণীয় অফার
ছাড় ও অফার

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং মোবাইলের আকর্ষণীয় অফার

আইসিটি প্রতিমন্ত্রী পলক ময়মনসিংহ হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রী পলক ময়মনসিংহ হাইটেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

ডিএসএলআর ক্যামেরার ‘বিকল্প’ এই ফোন
নির্বাচিত

ডিএসএলআর ক্যামেরার ‘বিকল্প’ এই ফোন

ফিরল হারানো নকিয়া ৮২১০, একচার্জে মাস পার
নির্বাচিত

ফিরল হারানো নকিয়া ৮২১০, একচার্জে মাস পার

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 April 2020

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix