Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় বিল গেটস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ এপ্রিল ২০২০
কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?
Share on FacebookShare on Twitter

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) তহবিল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে চলমান ভয়াবহ কভিড-১৯ মহামারীর মাঝ পর্যায়ে এসে জাতিসংঘের সংস্থাটির বৃহৎ দাতা দেশের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিলিয়নেয়ার জনহিতৈষী বিল গেটস। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে শুনতে যতটা খারাপ তার চেয়ে ভয়ংকর আখ্যায়িত করেছেন তিনি। খবর সিএনবিসি।

গত বুধবার টুইটারে পৃথক পোস্টে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস ডব্লিউএইচওতে মার্কিন তহবিল সরবরাহ বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। কভিড-১৯ ছড়িয়ে পড়া ও মোকাবেলায় ডব্লিউএইচওর ভূমিকা নিয়ে পর্যালোচনা করছে মার্কিন প্রশাসন। এর মধ্যে সংস্থাটি অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক নয় বলে দাবি করেন বিল গেটস ও মেলিন্ডা গেটস।

টুইটে বিল গেটস লেখেন, বিশ্ববাসী যখন কভিড-১৯ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন ডব্লিউএইচওতে মার্কিন অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত শুনতে যতটা না খারাপ তার চেয়েও ভয়ংকর। কোনো সন্দেহ নেই, ডব্লিউএইচওর সক্রিয় ভূমিকার কারণে কভিড-১৯ ছড়ানোর গতি কমানো সম্ভব হয়েছে। ডব্লিউএইচও এ মুহূর্তে কার্যক্রম বন্ধ করে দিলে দ্বিতীয় আর কোনো প্রতিষ্ঠান এর বিকল্প হয়ে উঠতে পারবে না।

ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন কভিড-১৯ মোকাবেলায় ডব্লিউএইচও তার ‘প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে’। যে কারণে সংস্থাটিতে অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। তবে বিতর্কিত এ সিদ্ধান্তের ফলে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তোলার পাশাপাশি ট্রাম্প বলেন, চীনে প্রথম নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সংস্থাটি তা ছড়িয়ে পড়ার তথ্য ‘গোপন করেছিল’। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ডব্লিউএইচওর তহবিল সরবরাহ বন্ধের সময় নয় এটা।

কভিড-১৯ মহামারী মোকাবেলায় ভূমিকার জন্য ট্রাম্প নিজ দেশেই সমালোচিত হচ্ছেন। সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

গত মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য গোপন করা ও গুরুতর অব্যবস্থাপনার ক্ষেত্রে ডব্লিউএইচওর ভূমিকা নির্ধারণ করতে একটি পর্যালোচনা চলছে। এ সময় সংস্থাটিতে তহবিল জোগান দেয়া বন্ধ রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ডব্লিউএইচও তার প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যে কারণে সংস্থাটিকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওর বৃহত্তম একক দাতা দেশ এবং গত বছর সংস্থাটিকে ৪০ কোটি ডলার দিয়েছিল দেশটি।

Tags: বিল গেটস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে প্রায় ৩০০ কোটি মানুষ
ই-কমার্স

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে প্রায় ৩০০ কোটি মানুষ

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?
কিভাবে করবেন

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?

প্রযুক্তি পরামর্শ

দীর্ঘ ই-মেইল পড়ার সময় কমাবে জেমিনি

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়

এক মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে ২০ লাখ ৬৬ হাজার
টেলিকম

গ্রাহক কমেছে মোবাইল ইন্টারনেটের, বেড়েছে ব্রডব্যান্ডের

টিভিএস অ্যাপাচি বাইকে বিএমডব্লিউর ইঞ্জিন
অটোমোবাইল

টিভিএস অ্যাপাচি বাইকে বিএমডব্লিউর ইঞ্জিন

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix