Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তাপমাত্রা শনাক্তে অ্যামাজন গুদামে ‘থার্মাল ক্যামেরা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ এপ্রিল ২০২০
তাপমাত্রা শনাক্তে অ্যামাজন গুদামে ‘থার্মাল ক্যামেরা’
Share on FacebookShare on Twitter

কোনো কর্মী করোনাভাইরাস আক্রান্ত কি না তা বুঝতে ওয়্যারহাউজে থার্মাল ক্যামেরার ব্যবহার শুরু করেছে অ্যামাজন। মূলত কারো শরীরে জ্বর আছে কিনা তা বোঝার জন্যই ওই ক্যামেরা বসিয়েছে অনলাইন রিটেইল জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এর আগে কপালে থার্মোমিটার ধরে কর্মীদের তাপমাত্রা পরীক্ষা করতো অ্যামাজন। কিন্তু কাজটি যথেষ্ট সময়সাধ্য এবং ওই প্রক্রিয়ায় সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব নয়। তাই নতুন প্রক্রিয়া নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। থার্মাল ক্যামেরা সিস্টেম ব্যবহারকারী অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইনটেল ও টাইসন ফুডস। — খবর রয়টার্সের।

অ্যামাজন ওয়্যারহাউজে করোনাভাইরাস আক্রান্ত কর্মীর সংখ্যা এরই মধ্যে ৫০ ছাড়িয়েছে। কিন্তু ঘরে থাকা মানুষকে জরুরি পণ্য পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত অ্যামাজন নিজেদের ওয়্যারহাউজ বন্ধ রাখতে পারছে না। বর্তমানে থার্মাল ক্যামেরায় সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে কর্মীদের শরীরের তাপমাত্রা। কোন পরিস্থিতিতে কোনো কর্মীর শরীরে কতটুকু তাপমাত্রা স্বাভাবিক- সে হিসেবের সঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে থার্মাল ক্যামেরার মাধ্যমে প্রাপ্ত তাপমাত্রা। কোনো কর্মীর তাপমাত্রা সন্দেহজনক মনে হলে, সুনির্দিষ্ট তাপমাত্রা পেতে পুনরায় থার্মোমিটারের মাধ্যমে সে কর্মীকে পরীক্ষা করে দেখছে প্রতিষ্ঠানটি।

ভাইরাসের সঙ্গে লড়াইয়ে থার্মাল ক্যামেরার ব্যবহার প্রথমবার বিশ্ব দেখেছিল ২০০৩ সালে। সে সময় সার্স ভাইরাস রোধে এশিয়ার এয়ারপোর্টগুলোতে ব্যবহার করা হয়েছিল থার্মাল ক্যামেরা। এ ধরনের ক্যামেরার মূল্য সাধারণত পাঁচ থেকে ২০ হাজার ডলারের মধ্যে হয়ে থাকে।

সামাজিক মাধ্যমে এক অ্যামাজন কর্মী জানিয়েছেন, আগের সপ্তাহ এবং এই সপ্তাহের মধ্যে কম করে হলেও ছয়টি ওয়্যারহাউজে থার্মাল ক্যামেরা বসিয়েছে অ্যামাজন। এদিকে, অ্যামাজনের এক কর্মচারীর নোটের বরাতে জানা গেছে, প্রবেশ পথেও থার্মোমিটারের পরিবর্তে থার্মাল ক্যামেরার ব্যবহার শুরু হয়েছে।

এক বিবৃতিতে অ্যামাজন বলেছে, “যারা আমাদের কমিউনিটিতে খুব গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছেন, আমাদের সেসব কর্মীর স্বাস্থ্য ও সুরক্ষা সমর্থনে” প্রতিষ্ঠানটি তাপমাত্রা পরীক্ষা করছে।

তবে, অ্যামাজনের এটি নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন এক কর্মী। হিউস্টনের এক ওয়্যারহাউজে তাপমাত্রা পরীক্ষা করেন এমন এক কর্মী জানিয়েছেন তাকে তাপমাত্রা পরীক্ষার কাজে অন্যান্যদের বেশ কাছে যেতে হয়, বিষয়টি তার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। “এই ঝুঁকি নেওয়ার জন্য তো আমি কাজে আসিনি” – বলেছেন ওই কর্মী।

কোন প্রতিষ্ঠানের গ্যাজেট ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে খোলাসা করে কিছু বলেনি অ্যামাজন। তবে, প্রতিষ্ঠানটির সিয়াটলের বাইরে অবস্থিত এক ওয়্যারহাউজ কর্মী জানিয়েছেন, টেক্সাসের ‘ইনফ্রারেড ক্যামেরাস ইনকর্পোরেটেড’ (আইসিআই) প্রতিষ্ঠানের ক্যামেরা ব্যবহার করছে অ্যামাজন। বিষয়টি জানতে চাওয়া হয়েছিল আইসিআইয়ের প্রধান নির্বাহী গ্যারি স্ট্রাহান-এর কাছে, অ্যামাজনের সঙ্গে তার প্রতিষ্ঠান কাজ করছে কিনা তা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই তিনি করবেন না বলে জানিয়েছে স্ট্রাহান।

এই বিভাগ থেকে আরও পড়ুন

HMD Barbie Phone : সেরা ডিজাইন, ফিচার ও প্রযুক্তির অভাবনীয় সংমিশ্রণ!
প্রযুক্তি সংবাদ

HMD Barbie Phone : সেরা ডিজাইন, ফিচার ও প্রযুক্তির অভাবনীয় সংমিশ্রণ!

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি
নির্বাচিত

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

চীনে এইচ২০ চিপ রফতানির অনুমোদন পেল এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

চীনে এইচ২০ চিপ রফতানির অনুমোদন পেল এনভিডিয়া

জার্মান টেসলা কারখানা তৈরিতে স্থগিতাদেশ
প্রযুক্তি সংবাদ

জার্মান টেসলা কারখানা তৈরিতে স্থগিতাদেশ

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সাংবাদিকতায় মাশুক চৌধুরী ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix