Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি
Share on FacebookShare on Twitter

অনলাইন গ্যাম্বলিং সাইট বেটউইনারের মাধ্যমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বেটউইনারের সাইট পরিচালনাকারী তিন জন বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, বেটউইনার সাইটে জুয়ায় অংশগ্রহণকারীদের টাকা বাইন্যান্স নামে মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করতো তারা। পরবর্তীতে ওই অ্যাপের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যেত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মালীবাগ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

এর আগে বুধবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তিন এজেন্ট আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল আউয়াল ও মো. তোরাফ হোসেনকে গ্রেপ্তার করে তারা।

সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, “সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংয়ের সময় বেটউইনার নামে অনলাইন বেটিং সাইটটি নজরে আসে, যেখানে অনলাইনে জুয়া খেলা হয়। সাইটটি নজরদারীর ধারাবাহিকতায় বাংলাদেশের তিন এজেন্টকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “একজন জুয়াড়ি মোবাইল নম্বর অথবা ইমেইলের মাধ্যমে বেটিং সাইটে বা অ্যাপসে একাউন্ট ওপেন করেন। সেসময় একাউন্টের বিপরীতে একটি ই-ওয়ালেট তৈরি হয়, যাকে জুয়াড়িরা ইউএসডিটি বলে থাকে। শুরুতে এর ব্যালেন্স থাকে শূন্য।”

“এই ওয়ালেটে ব্যালেন্স যোগ করার জন্য অনেক মাধ্যম রয়েছে যার মধ্যে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্রাস্ট এজিয়াটা অন্যতম। এগুলোর যেকোনো একটি ক্লিক করলে সেখানে একটি এজেন্ট নম্বর দেখায়। যে নাম্বারে নূন্যতম ৫০০ টাকা দিলে কিছুক্ষণের মধ্যে ই-ওয়ালেট বা ইউএসডিটি ব্যালেন্স যুক্ত হয়ে যায়। এ টাকা বা ব্যালেন্স দিয়ে সে পরবর্তীতে জুয়া খেলায় অংশ নিতে পারে,” যোগ করেন তিনি।

সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান এই জুয়ারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এরপরই বেটউইনারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সিআইডি।

জুয়ারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে নানা মহলে সমালোচনা হয়। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে যেকোনো পণ্যের দূত হতে গেলে বিসিবির অনুমোদন প্রয়োজন।

কিন্ত এই চুক্তির খবর জানত না বিসিবি। এরপর বিসিবি সভাপতিও এ নিয়ে কথা বলতে বাধ্য হন। কারণ বাংলাদেশের আইন আর বিসিবির নীতি দুটোতেই জুয়া সংশ্লিষ্ট যেকোন কাজ অবৈধ।

আলোচনার মুখে পড়লেও শুরুতে সাকিব এই চুক্তি থেকে সরে আসতে চাননি। তার যুক্তি ছিল, সরাসরি বেটিং সাইট নয়, বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে না গেলে সেসময় সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই চুক্তি থেকে সরে আসেন তিনি।

এদিকে পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছে, দেশে বেটিং নিষিদ্ধ থাকায় ওইসব প্রতিষ্ঠানগুলো নানা কৌশলে প্রচারণা চালাচ্ছে। তারা সেলিব্রিটি এবং ইউটিউবারদেরকে টার্গেট করছেন।

এছাড়া বিভিন্ন মাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে এসব ওয়েবসাইট বুস্ট করছে। তারা ওইসব জুয়ার অ্যাপগুলোকে ইনভেস্টমেন্ট অ্যাপ উল্লেখ করেও প্রচার চালাচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেটউইনার

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

আবারো গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪
প্রযুক্তি সংবাদ

আবারো গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪

চীনের টেলিকম নেটওয়ার্কে নকিয়া ও এরিকসনের সরঞ্জামে বিধিনিষেধ
প্রযুক্তি সংবাদ

চীনের টেলিকম নেটওয়ার্কে নকিয়া ও এরিকসনের সরঞ্জামে বিধিনিষেধ

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড
নির্বাচিত

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?

এন্ট্রি লেভেলের স্মার্টফোন আনছে স্যামসাং
নির্বাচিত

এন্ট্রি লেভেলের স্মার্টফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস
প্রযুক্তি সংবাদ

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
ই-কমার্স

ফুডপান্ডার ‘সিপিসি’ ও সাবস্ক্রিপশন চার্জে দিশেহারা ক্ষুদ্র ফুড ভেন্ডররা

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স
প্রযুক্তি সংবাদ

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

গেমিং ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে...

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ সেপ্টেম্বর ২০২২

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

Techzoom.TV |
TechzoomTV